ভারতে কারও সাহস থাকলে এখন পান্ডিয়াকে দুয়ো দিয়ে দেখুক!

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০২:৪৭ পিএম

এক মাসে পুরো দুনিয়া কীভাবে বদলে গেল হার্দিক পান্ডিয়ার! এক মাস আগে ছিলেন খলনায়ক, আইপিএলে সবার দুয়ো শুনেছেন। এক মাস পর পান্ডিয়া বিশ্বকাপজয়ী হিসেবে ভারতে ফেরার অপেক্ষায়।

এখন আর পান্ডিয়াকে দুয়ো দেওয়ার কথা মনেই হয়তো আসবে না কোনো ভারতীয়র। এরপরও যদি কারও আসে, তাঁকে চ্যালেঞ্জ জানিয়ে রেখেছেন ভারতের সাবেক ব্যাটসম্যান অম্বতি রাইডু। বলেছেন, এখন কারও সাহস থাকলে পান্ডিয়াকে দুয়ো দিয়ে দেখাক!

মাসখানেক আগে তাঁর চেয়ে খারাপ সময় খুব কম মানুষেরই কেটেছে। আইপিএলে গুজরাট টাইটানস থেকে মুম্বাই ইন্ডিয়ানসে ফেরা এবং ফিরেই রোহিত শর্মার জায়গায় তাঁর অধিনায়কত্ব পাওয়া কেউই ভালোভাবে নেননি। না মুম্বাইয়ের সমর্থক, না গুজরাটের সমর্থক, না রোহিতপ্রেমীরা।

আইপিএলে পান্ডিয়া ও মুম্বাইয়ের হতাশাজনক পারফরম্যান্স পান্ডিয়াকে আরও সমালোচনা আর হাসির পাত্র বানিয়ে তোলে। আইপিএলে প্রতি ম্যাচেই দুয়ো শুনতে হয়েছে পান্ডিয়াকে, তা ম্যাচটা মুম্বাইয়ের মাঠেই হোক আর প্রতিপক্ষের মাঠে।

মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে নাতাশা স্তানকোভিচের সঙ্গে পান্ডিয়ার বিবাহবিচ্ছেদের গুঞ্জনও। মনে, ঘরে আর ক্রিকেট মাঠে – ত্রিমুখী ঝড় সামলেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নেমেছিলেন।

এক মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পান্ডিয়া ভারতে ফিরছেন বিশ্বজয়ী হয়ে। বিশ্বকাপে ব্যাটে-বলে দারুণ অবদান রেখেছেন, ফাইনালেও শেষদিকে বুমরা-আর্শদীপের পাশাপাশি তাঁর শেষ দুই ওভারই ম্যাচটা নাটকীয়ভাবে ভারতের দিকে ঘুরিয়ে দিয়েছে। ১৬তম ওভারে ভয়ংকর হয়ে ওঠা হাইনরিখ ক্লাসেনকে ফেরানোর পর শেষ ওভারে ডেভিড মিলারকে ফিরিয়ে ৬ বলে ১৬ রানের সমীকরণেও ভারতকে জিতিয়ে দেন পান্ডিয়া।

খলনায়কের ভূমিকা থেকে রাতারাতি নায়ক বনে যাওয়া পান্ডিয়াকে নিয়ে রাইডু ফাইনালের পর বলেছেন, ‘ওর জন্য খুব ভালো হলো। ও মানসিকভাবে এত শক্ত একজন মানুষ! এখন কারও সাহস থাকলে ওকে ভারতে দুয়ো দিয়ে দেখুক তো! মানে, যদি পারে আর কী! যদি কেউ সেই চেষ্টা করে, ভালোভাবে এর ফল টের পাবেন।’

রাজ্য দলে পান্ডিয়ার সঙ্গে একসময় খেলার অভিজ্ঞতা থেকে পান্ডিয়াকে প্রশংসায়ও ভাসিয়েছেন রাইডু, ‘ও দারুণ একজন মানুষ। ওর সঙ্গে রাজ্য দলে একসঙ্গে খেলেছি। ও দারুণ, খুব দারুণ একজন মানুষ। সে কারণেই এই ঝড় পেরিয়ে বেরিয়ে আসতে পেরেছে ও। এমন একটা ঝড় যেটা কয়েক মাস ধরে চলেছে, এটা থেকে বের হয়ে আসতে পারা মানসিকভাবে শান্তির, এখন তো ও বিশ্বচ্যাম্পিয়নই!’

ফাইনালে শেষ ওভারে ভারতের জয় নিশ্চিত করার পর পান্ডিয়ার আবেগের প্রসঙ্গ টেনে এনে রাইডু বলেছেন, ‘ও অনেকদিন ধরেই ভারতের ম্যাচ উইনার, ফাইনালেও সেটাই দেখিয়েছে। ক্লাসেনের ওই উইকেটটা নেওয়া, এরপর ভারতের পক্ষে ম্যাচের শেষটা টেনে দেওয়া…ওর গুরুত্ব তো ওখানেই বোঝা যায়। ওর দিকে তাকান, এই আবেগটা দেখুন!’

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বয়কটের সিদ্ধান্ত ছিল অর্ন্তবর্তী সরকারের। এতে সবচেয়ে বেশি প্রভাব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর