রশিদ খানকে ৫ ছক্কা মেরে পোলার্ড দেখলেন ওভারে আর বল বাকি নেই

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১১:৫৫ এএম

রশিদ খান নিজেকে খানিকটা ভাগ্যবান ভাবতেই পারেন। ভাগ্যবান এ অর্থে, ১০০ বলের খেলা ‘দ্য হান্ড্রেড’-এ ৬ বলের পরিবর্তে ওভার হয় ৫ বলে। নয়তো গতকাল শনিবার ওভারে ৬ ছক্কা খাওয়ার লজ্জার রেকর্ডে নাম উঠে যেত টি-টোয়েন্টিতে সময়ের সেরা লেগ স্পিনারের।

সেটা না হলেও গতকাল সাউদার্ন ব্রেভের বিপক্ষে ম্যাচে যা হয়েছে, সেটা সহসাই ভুলতে পারবেন না আফগান স্পিনার। আরও নির্দিষ্ট করে বললে কাইরন পোলার্ড তাণ্ডব অনেকদিন মনে গেঁথে থাকবে ২৫ বছর বয়সীর। প্রায় এক দশকের ক্যারিয়ারে যা দেখেননি, গতকাল সেটারই সাক্ষী হয়েছেন রশিদ খান।

আফগান স্পিনারের এক ওভারে ৫ বলে টানা ৫ ছক্কা হাঁকিয়েছেন ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা পোলার্ড। সাবেক উইন্ডিজ তারকার বিধ্বংসী ব্যাটিংয়ে রশিদ খানের ট্রেন্ট রকেটসের বিপক্ষে ১ বল হাতে রেখে ২ উইকেটের জয় পেয়েছে ব্রেভ।

পোলার্ড ঝড় ওঠার আগ পর্যন্ত ম্যাচটা রকেটসের হাতের মুঠোয় ছিল। সাউদাম্পটনে আগে ব্যাটিংয়ে নেমে ১০০ বলের খেলায় ৮ উইকেট হারিয়ে ১২৬ রানের সংগ্রহ পেয়েছিল রকেটস। জবাবে ব্যাটিংয়ে নেমে ৮০ বল শেষে ব্রাভের স্কোরবোর্ডে ৬ উইকেটে ৭৮ রান। তখনো জয়ের জন্য ২০ বলে ৪৯ রান দরকার দলটির। অনেকেই ধারণা করেছিলেন, ম্যাচটা হেসে খেলেই জিততে যাচ্ছে রকেটস। কিন্তু পরের ওভারে কী ঘটতে যাচ্ছে, সেটা কারও সুদূর কল্পনাতেও ছিল না।   

আগের ১৪ বলে ৬ রান করা পোলার্ড ইনিংসের ৮১তম বলে পুল শটে মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে রশিদ খানের ওভার শুরু করেন। আফগান স্পিনারের পরের চারটি বলের পরিণতিও একই। দ্বিতীয়টি লং অফ দিয়ে, তৃতীয়টিও লং অফ, চতুর্থটি ডিপ মিড উইকেট ও ওভারের শেষ বলটি আবার লং অফ দিয়ে সীমানা ছাড়া করেন পোলার্ড।

মুহূর্তেই খেলার রঙ পাল্টে যায়। শেষ ১৫ বলে ব্রাভের দরকার দাঁড়ায় ১৯ রান। পরের ওভারে টার্নারকে আরও দুটি বাউন্ডারি মেরে ১০ বলে ৯ রানের সমীকরণে নিয়ে আসেন পোলার্ড। ইনিংসের ৯১তম বলে রান আউট হয়ে মাঠ ছাড়েন ২৩ বলে ৫ ছক্কা ও ২ চারে ৪৫ রান করা ক্যারিবিয়ান ব্যাটসম্যান। তাতে অবশ্য ব্রেভের জয় থেমে থাকেনি। ইনিংসের ১ বল বাকি থাকতে জিতে যায় দলটি।

বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
যেহেতু আয়োজক সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র‍্যাঙ্কিং থেকে শীর্ষ ৯ দল সরাসরি সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে শীর্ষ ৮-এ থাকা নিশ্চিত...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর