বাংলাদেশকে অপেক্ষায় রাখল বৃষ্টি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম

টেস্টটা আজই শেষ হয়ে যেতে পারত কি না, সে নিয়ে জল্পনা-কল্পনা চলতে পারে। হাসান মাহমুদের ৫ উইকেটের পাশাপাশি নাহিদ রানা, তাসকিন আহমেদদের দারুণ বোলিংয়ে পাকিস্তান ১৭২ রানেই গুটিয়ে যাওয়ায় বাংলাদেশের লক্ষ্য মাত্র ১৮৫ রানের, সে লক্ষ্যে ঝোড়ো শুরুই করেছিলেন ওপেনার জাকির হাসান। চা বিরতির সময়ে ৬ ওভারেই বাংলাদেশের রান হয়ে যায় বিনা উইকেটে ৩৭।

কিন্তু চা বিরতির পর বুঝি টেস্টে আরেকবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠার খেয়াল জাগল প্রকৃতির। বিরতি শেষে এক ওভার হতেই আলোকস্বল্পতায় খেলা বন্ধ হলো, এরপর ঝুপ করে বৃষ্টিও নেমে গেল। এখনো বৃষ্টি হচ্ছে রাওয়ালপিন্ডিতে। দিনের খেলার আর যতক্ষণ বাকি আছে, তাতে বৃষ্টি থামার পর আবার খেলা শুরু করা নিয়ে সংশয় ছিল।

তাই দিনের খেলারই শেষ টেনে দিলেন আম্পায়াররা। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টটা গড়াল পঞ্চম দিনে। টেস্টের প্রথম দিন খেয়ে ফেলা বৃষ্টি কাল আবার হানা না দিলে আগামীকালই পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ এখনো লক্ষ্য থেকে ১৪৩ রান পেছনে। তবে দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলামই কাল আবার ব্যাটিংয়ে নামছেন, এটাই আজ দিন শেষে বাংলাদেশের জন্য বড় স্বস্তি। ওয়ানডে ব্যাটিং করা জাকির দারুণ দুটি করে চার আর ছক্কায় ২৩ বলে ৩১ রান নিয়ে অপরাজিত। এক প্রান্তে যখন এমন আগ্রাসন, অন্য প্রান্তে সাদমান দারুণ সংযমী ব্যাটিংয়ে সঙ্গ দিয়েছেন জাকিরকে। তিনি কাল দিন শুরু করবেন ১৯ বলে ৯ রান নিয়ে। 

বাঁহাতি এ অলরাউন্ডার যে এবার লিজেন্ডস লিগে খেলবেন, সেটা অবশ্য আগেই জানা গিয়েছিল। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটের পর লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন সাকিব। এর মাঝেই জানা গেল, লিজেন্ডস লিগে বাংলাদেশ...
টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্ব থেকে মেহেদী মিরাজকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো লিটন দাসকে। আর সহ-অধিনায়কের দায়িত্বে তাওহীদ হৃদয়। টেস্টে নাজমুল শান্তর ডেপুটি হিসেবেই থাকছেন মিরাজ, বিসিবির বোর্ড সভায় এই...
তা মিরাজের পর ওয়ানডের নতুন অধিনায়ক হবেন কে? বিসিবি সূত্র জানা গেছে, বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকেই ওয়ানডে নেতৃত্বভার দিতে চায় বিসিবি। অন্যদিকে টেস্ট দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন নাজমুল...
তা গ্রিভস কী করেছেন? টানা ৫ ওভারে মেডেন ও উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। টেস্টের পরিসংখ্যানের হিসাব রাখার পর থেকে গ্রিভসই প্রথম বোলার, টানা ৫ ওভারে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি প্রতিটি ওভার মেডেন করার...
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে হামলা ও মারধরের অভিযোগে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক। আদালত অভিযোগটি তদন্তের...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জগন্নাথ...
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে ডিজিটাল ইকোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সরকার সবার জন্য সমান ডিজিটাল সুযোগ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আগামী ৩ অক্টোবর ভারতে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর