বাবর না কোহলি তর্ক? অথচ আড়ালে রানবন্যা বইয়ে দিচ্ছেন আরেকজন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ পিএম

টেস্টে ‘ফ্যাব ফোর’- হিসেবে পরিচিত যারা, তাদের হয়তো আলাদা করে পরিচয় করিয়ে দিতে হয় না। জো রুট, কেইন উইলিয়ামসন, বিরাট কোহলি ও স্টিভেন স্মিথ- গত এক দশক ধরে লাল বলের ক্রিকেটে ব্যাট হাতে ছড়ি ঘোরাচ্ছেন তারা। তালিকাটা একটু লম্বা করে একজন যোগ করলে সে নামটা যে বাবর আজমের হবে, সেটা নিয়ে কারো সন্দেহ থাকার কথা নয়।

কেন তাদের সেরা বলা হচ্ছে, সেটা তাদের পরিসংখ্যানের দিকে তাকালে সহজেই অনুমান করা যায়। কিন্তু যদি বলা হয়, এ পাঁচ জনের মধ্যে এখন সেরা কে? উত্তর দিতে বোধহয় ঘাম ছুটে যাবে যে কারও। ওয়ানডেতে যেমন বিরাট কোহলির নামে বাজি ধরা যায়, কিন্তু টেস্টের কথা বললে বোধহয় কিছুটা পিছিয়েই পড়বেন ভারতীয় ব্যাটসম্যান।

বরং সেখানে এগিয়ে থাকবেন এ তালিকায় সবচেয়ে বেশি (১৪৬) টেস্ট খেলা জো রুট। লাল বলের ক্রিকেটে ইংলিশ ব্যাটসম্যানের নামের পাশে ১২ হাজার ৩৯০ রান। অবশ্য এমন বিচার নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন। যুক্তি দিতে পারেন, যিনি বেশি ম্যাচ খেলেছেন, তার রান তো বেশি হবেই!

‘ফ্যাব ফাইভের’ টেস্ট পারফরম্যান্স:

ব্যাটসম্যান

ম্যাচ

রান

সর্বোচ্চ

গড়

সেঞ্চুরি

ফিফটি

জো রুট

১৪৬

১২৩৯০

২৫৪

৫৪.৭৭

৩৪

৬৪

স্টিভেন স্মিথ

১০৯

৯৬৮৫

২৩৯

৫৬.৯৪

৩২

৪১

কেইন উইলিয়ামসন

১০০

৮৭৪৩

২৫১

৫৪.৯৮

৩২

৩৪

বিরাট কোহলি

১১৩

৮৮৪৮

২৫৪

৪৯.১৫

২৯

৩০

বাবর আজম

৫৪

৩৯৬২

১৯৬

৪৪.৫১

২৬

 

তাহলে এ পাঁচ জনের মধ্যে এগিয়ে কে, এটি নির্ণয় করার কি কোনো উপায় নেই? এ প্রশ্নের ইতি টানার সম্ভাব্য একটা উপায় হতে পারে টেস্টে ‘সাম্প্রতিক’ পারফরম্যান্স। সেখানেও অনেকে বলতে পারেন, সাম্প্রতিক কয়েকটা ম্যাচে কিংবা একটা সিরিজে তো একজন খারাপ করতেই পারেন। সেক্ষেত্রে সর্বশেষ ২০ টেস্টের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া সম্ভাব্য সেরা উপায় হতে পারে।

আগেই বলা হয়েছে, পুরো টেস্ট ক্যারিয়ার বিবেচনায় নিলে রানের দিক থেকে সবার চেয়ে এগিয়ে ইংলিশ ব্যাটসম্যান জো রুট। তবে সর্বশেষ ২০ টেস্টে খানিকটা পিছিয়ে পড়েছেন তিনি। এক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে কিউই তারকা কেইন উইলিয়ামসন। ফর্মের তুঙ্গে থাকা নিউজিল্যান্ড ব্যাটসম্যান সর্বশেষ ২০ টেস্টে ১১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৭০.৮৪ গড়ে ২২৬৭ রান করেছেন। রান বা গড়ে ধারেকাছেও নেই কেউ।

চলমান শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় ও সর্বশেষ টেস্টের দুই ইনিংসে ব্যর্থ (১৩ ও ১২ রান) হলেও দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি (১৪৩* ও ১০৩ রান) করেছেন জো রুট। তাতে সর্বশেষ ২০ টেস্টে পারফরম্যান্সের তালিকায় দুইয়ে উঠে এসেছেন জো রুট। গত ২১ মাসে খেলা ২০ টেস্টে ৫৮.৭০ গড়ে ১৭৬১ রান করেছেন ইংলিশ ব্যাটসম্যান। এ সময়ে ৬ সেঞ্চুরির পাশাপাশি ৯টি ফিফটি করেছেন তিনি।

এ তালিকায় তিনে থাকা নামটি দেখলে বেশ চমকে উঠতে হয়। লাল বলের ক্রিকেটে সর্বশেষ ১৬ ইনিংসেই ফিফটির দেখা পাননি বাবর। ম্যাচের হিসেব ধরলে শেষ ৮ টেস্টে এবারও ৫০ ছুঁতে পারেননি। কিন্তু ২০ টেস্টের হিসেবে গেলে ৪৭.৪৪ গড়ে ১৭০৮ রান করেছেন পাকিস্তানি ব্যাটসম্যান। এ সময়ে ৪ সেঞ্চুরির পাশাপাশি ফিফটি করেছেন ৯টি!

রানের বিচারে পরের দুটি স্থানে যথাক্রমে বিরাট কোহলি ও স্টিভেন স্মিথ। ভারতীয় ব্যাটসম্যান শেষ ২০ টেস্টে ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ১৩০১ রান করেছেন, যেখানে স্মিথ ৩ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ১২৬৯ রান করেছেন। তবে গড় বিবেচনায় কোহলির (৩৮.২৬) চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান (৩৯.৬৫)।

সর্বশেষ ২০ টেস্টের পারফরম্যান্স:

ব্যাটসম্যান

ম্যাচ

রান

সর্বোচ্চ

গড়

সেঞ্চুরি

ফিফটি

জো রুট

২০

১৭৬১

১৫৩*

৫৮.৭০

স্টিভেন স্মিথ

২০

১২৬৯

১২১

৩৯.৬৫

কেইন উইলিয়ামসন

২০

২২৬৭

২৫১

৭০.৮৪

১১

বিরাট কোহলি

২০

১৩০১

১৮৬

৩৮.২৬

বাবর আজম

২০

১৭০৮

১৯৬

৪৭.৪৪

 

বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
পরিকল্পনাহীনতা ও সুযোগ কাজে লাগাতে না পারায় হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নেমে জয় চায় টাইগাররা। অন্যদিকে সিরিজ নিশ্চিত করা অস্ট্রেলিয়ার লক্ষ্য প্রক্রিয়া...
চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় অস্ট্রেলিয়ার। ১৯৭ রানের টার্গেটে নেমে দারুণ লড়াইয়ে ৬ উইকেটে ১৮৯ রানে শেষ হয় স্বাগতিকদের নির্ধারিত ওভার। অজিদের...
সিরিজ বাঁচানোর ম্যাচের আগে হোটেলে বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। ব্যাটিংয়ে ভুল-ত্রুটি নিয়ে কাজ করেনি। অন্যদিকে অস্ট্রেলিয়া ম্যাচ জিতেও মাঠে ছুটে গেছে। সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কোনো ছাড় দিতে...
বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মার্তিনেস। তীব্র হতাশায় থাকা মার্তিনেস আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও চিন্তাভাবনা শুরু করেছেন। এমনকি আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার কথাও ভাবছেন...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর