বাংলাদেশ যা করছে ৪২ বছর তা চেন্নাইয়ে দেখায়নি কেউ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৫ এএম

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ঘটনাটিকে বিরল বললেও কম বলা হয়। ১৯৮২ সালে চিপকে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক কিথ ফ্লেচার। এরপর আজ সেটা করে দেখালে নাজমুল হোসেন শান্ত। চিপকে চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝুঁকি নিচ্ছে বাংলাদেশ।

২০ টেস্ট পর চিপকে কোনো অধিনায়ক টস জিতে ব্যাটিং বেছে নিলেন না। টস জিতে ফিল্ডিং বেছে নেওয়ার কারণ হিসেবে শান্ত বলেছেন, উইকেটের শুরুর আর্দ্রতা কাজে লাগাতে চান। উইকেট দেখে মনে হচ্ছে প্রথম সেশনে পেসাররা সুবিধা পাবে। 

পাকিস্তানের বিপক্ষে একই ধরনের উইকেটে খেলে নিজেদের ওপর আত্মবিশ্বাস এসেছে বাংলাদেশের। এজন্য চিপকেও মাত্র দুই স্পিনার নিয়ে নামছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নামা একাদশ নিয়েই খেলতে নামছেন শান্তরা।

ওদিকে রোহিত শর্মাও বলেছেন, তাঁরও প্রথম পছন্দ ছিল ফিল্ডিং। কন্ডিশন ব্যাটিংয়ের জন্য চ্যালেঞ্জিং মনে হচ্ছে তাঁর।  স্বাগতিক দলও তিন পেসার নিয়ে নামছে। স্পিন সামলাবেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

বাংলাদেশ দল: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ। 

ভারত দল: রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ।

বাঁহাতি এ অলরাউন্ডার যে এবার লিজেন্ডস লিগে খেলবেন, সেটা অবশ্য আগেই জানা গিয়েছিল। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটের পর লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন সাকিব। এর মাঝেই জানা গেল, লিজেন্ডস লিগে বাংলাদেশ...
টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্ব থেকে মেহেদী মিরাজকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো লিটন দাসকে। আর সহ-অধিনায়কের দায়িত্বে তাওহীদ হৃদয়। টেস্টে নাজমুল শান্তর ডেপুটি হিসেবেই থাকছেন মিরাজ, বিসিবির বোর্ড সভায় এই...
ওই সিরিজের প্রথম ম্যাচে ১৯ বলে ৫০ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে আউট হয়েছেন ৯ বলে ২০ রান করেই। এরপর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪৯ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এমন দুর্দান্ত...
তা মিরাজের পর ওয়ানডের নতুন অধিনায়ক হবেন কে? বিসিবি সূত্র জানা গেছে, বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকেই ওয়ানডে নেতৃত্বভার দিতে চায় বিসিবি। অন্যদিকে টেস্ট দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন নাজমুল...
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে হামলা ও মারধরের অভিযোগে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক। আদালত অভিযোগটি তদন্তের...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জগন্নাথ...
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে ডিজিটাল ইকোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সরকার সবার জন্য সমান ডিজিটাল সুযোগ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আগামী ৩ অক্টোবর ভারতে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর