হাসানের রেকর্ডের পর উইকেট নিতে ভুলে গেছেন মিরাজরা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪৩ পিএম

অ্যান্টিগায় দিনের শুরুতেই বাংলাদেশকে সফলতা এনে দেন পেসার হাসান মাহমুদ। উইন্ডিজ উইকেটকিপার জশুয়া ডি সিলভা ব্যক্তিগত ১৪ রানে হাসানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। সিলভাকে ফিরিয়ে বাংলাদেশের হয়ে এক ক্যালেন্ডার বছরে পেসার হিসেবে টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন হাসান।

রেকর্ড গড়ার এক ওভার পর আবারও উইকেট তুলে নেন এই ডানহাতি পেসার। স্লিপে জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচে আলজারি জোসেফকে ফেরান হাসান। দলীয় ২৫৩ রানে ৫ উইকেট থেকে ২৬১ রানে ৭ উইকেট হারিয়ে স্বাগতিকরা চাপে পড়লেও সেশনের বাকি সময় দাপটের সঙ্গে খেলেছেন জাস্টিন গ্রেবস-কেমার রোচ জুটি। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ক্যারিবিয়ানরা আর কোন উইকেট না হারিয়ে ৩৩৬ রান করেছে।

দিনের শুরুতেই ডি সিলভাকে ফিরিয়ে রেকর্ডবুকে নাম লেখান হাসান মাহমুদ। এই উইকেট পাওয়ার মাধ্যমে হাসানের চলতি বছরে টেস্ট ক্রিকেটে উইকেট সংখ্যা দাঁড়ায় ২৪। সেই সঙ্গে শাহাদাত হোসেন রাজিবের এক ক্যালেন্ডার ইয়ারে পেসার হিসেবে সর্বোচ্চ ২৩ উইকেটের রেকর্ডটি ভাঙেন হাসান।  

গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে টেস্টে অভিষেক হয় হাসানের। অভিষিক্ত হওয়ার বছরেই শাহাদাতের ১৬ বছরের কীর্তি ভেঙেছেন তিনি। ২০০৮ সালে ৯ টেস্টের ১৪ ইনিংসে ২৩ উইকেট নিয়েছিলেন শাহাদাত।

হাসান মাহমুদ রেকর্ড গড়লেও ক্যারিবিয়ানদের ইনিংসের হাল ধরেন জাস্টিন গ্রেভস ও কেমার রোচ। চলতি বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হওয়া গ্রেভস, ভালো পারফরম্যান্স করতে পারেননি। তবে এই ম্যাচের আগে দুই টেস্ট ম্যাচ খেলা গ্রেভস আজ নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ রান এবং প্রথম ফিফটির দেখা পেয়ে যান।

রোচকে সঙ্গে নিয়ে পঞ্চাশ পেরোনো জুটির পর নিজের ফিফটিও তুলে নিয়েছেন প্রথম সেশনেই। তাসকিন-শরীফুলদের সামলে প্রথম সেশনে অষ্টম উইকেটে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৭৫ রান যোগ করেছেন জাস্টিন গ্রেভস-কেমার রোচ জুটি। প্রথম সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ৩৩৬ রান। গ্রেভস ৬৩ রানে খেলছেন, রোচ করেছেন ১৯ রান।  

বাঁহাতি এ অলরাউন্ডার যে এবার লিজেন্ডস লিগে খেলবেন, সেটা অবশ্য আগেই জানা গিয়েছিল। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটের পর লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন সাকিব। এর মাঝেই জানা গেল, লিজেন্ডস লিগে বাংলাদেশ...
টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্ব থেকে মেহেদী মিরাজকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো লিটন দাসকে। আর সহ-অধিনায়কের দায়িত্বে তাওহীদ হৃদয়। টেস্টে নাজমুল শান্তর ডেপুটি হিসেবেই থাকছেন মিরাজ, বিসিবির বোর্ড সভায় এই...
ওই সিরিজের প্রথম ম্যাচে ১৯ বলে ৫০ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে আউট হয়েছেন ৯ বলে ২০ রান করেই। এরপর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪৯ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এমন দুর্দান্ত...
তা মিরাজের পর ওয়ানডের নতুন অধিনায়ক হবেন কে? বিসিবি সূত্র জানা গেছে, বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকেই ওয়ানডে নেতৃত্বভার দিতে চায় বিসিবি। অন্যদিকে টেস্ট দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন নাজমুল...
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে হামলা ও মারধরের অভিযোগে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক। আদালত অভিযোগটি তদন্তের...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জগন্নাথ...
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে ডিজিটাল ইকোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সরকার সবার জন্য সমান ডিজিটাল সুযোগ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আগামী ৩ অক্টোবর ভারতে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর