অলৌকিক কিছু হলেই তিনি ফিরতে পারবেন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৫:১৮ পিএম

আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়ানোর কথা চ্যাম্পিয়নস ট্রফির। দীর্ঘ ৮ বছর পর হতে যাওয়া আইসিসির এই মেগা টুর্নামেন্টের আগে স্বস্তি পাচ্ছে না ভারত। দলের অন্যতম ভরসা যশপ্রীত বুমরাকে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করলেও এই পেসারকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি বুমরা। পিঠের চোটের কারণে ডানহাতি এই পেসার সিডনি টেস্ট থেকে ছিটকে যাওয়ার পর এখন পর্যন্ত ফিট হতে পারেননি। তবু ভারতীয় নির্বাচকরা সিনিয়র এই ক্রিকেটারকে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে রেখেছেন।

কিন্তু ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির আগে বুমরার ফিট হওয়া ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে। ইতিমধ্যে বিসিসিআই তাঁর বিকল্প ক্রিকেটারও ঠিক করে রেখেছে।

বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। সেই সূত্রের ভাষ্য, ‘বিসিসিআইয়ের মেডিক্যাল দল নিউজিল্যান্ডে ডাক্তার শুটেনের সঙ্গে যোগাযোগ রাখছে। বুমরার জন্য বোর্ডের নিউজিল্যান্ড যাওয়ার পরিকল্পনাও রয়েছে। কিন্তু সেটি এখনো হয়নি। নির্বাচকরা জানে নির্ধারিত সময়ের ভেতর বুমরার এক শ ভাগ ফিট হওয়া অলৌকিক কিছু।’

চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে বুমরার বদলে হারশিত রানাকে স্কোয়াডে রেখেছে টিম ইন্ডিয়া। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে বুমরা শতভাগ ফিট না হলে কে তাঁর জায়গা নিতে পারেন তা নিয়ে চলছে আলোচনা। বুমরার বদলি হিসেবে রানার সঙ্গে মোহাম্মদ সিরাজও আছেন আলোচনায়।

নিউজিল্যান্ডে বুমরার রিপোর্ট নিয়ে ডাক্তারের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই। টাইমস অফ ইন্ডিয়াকে সেই সূত্র আরও জানিয়েছে, ‘ও মাঠে ফেরার জন্য প্রস্তুত কিনা তা সম্পূর্ণ প্রক্রিয়া (চিকিৎসা) সম্পন্ন হওয়ার পরই নির্বাচকদের জানানো হবে। নির্বাচকদের ওর জন্য একটি ব্যাকআপ রাখতে হবে। বুমরা যদি ফিরে আসে তাহলে এটি অলৌকিক কিছু হবে।’

আগামী ১১ ফেব্রুয়ারির ভেতর বিসিসিআই তাদের ১৫ সদস্যের স্কোয়াডে কোনো কারণ ছাড়াই বদল আনতে পারবে।        

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
তবে আরেকবার বোলারদের নৈপুণ্যে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এবার সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন জ্যোতি-নাহিদা-মারুফারা। টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে...
‘বি’ গ্রুপে নিজেদের খেলা ৩ ম্যাচের সবগুলো জিতে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। সমান ম্যাচ খেলা ইন্দোনেশিয়া ৩টি ম্যাচে হেরে এরই মধ্যে বিদায় নিয়েছে। গ্রুপের বাকি দুই দল বাংলাদেশ ও...
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সরাসরি কোয়ার্টার-ফাইনাল থেকে স্বর্ণ পদক জয়ের অভিযান শুরু করবে বাংলাদেশ। ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার-ফাইনালে লিটন দাসদের প্রতিপক্ষ...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস...
বহুপাক্ষিক নয়, দ্বিপাক্ষিকভাবেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগ্রহ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দিল্লির সঙ্গে ঢাকা নতুন কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় বলেও...
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
লোডিং...

এলাকার খবর