ঘটা করে রংপুরে তিন বিদেশি, তবু ৮৫ রানই যেন অনেক বেশি

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৩ পিএম

আকিফ জাভেদ যখন উইকেটে এলেন, তখন রংপুর রাইডার্সের স্কোরবোর্ডে ৮ উইকেটে ৫১ রান। উইকেটে এসে এক বল পরেই আরেক সতীর্থের বিদায় দেখলেন পাকিস্তানি পেসার। রংপুরের গুটিয়ে যাওয়া তখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। আর সেটা হলে এবারের বিপিএলে সবচেয়ে কম সংগ্রহটাও দেখা যেত আজ।

কিন্তু কে জানত, ধ্বংসস্তূপ থেকেই পাল্টা আক্রমণ চালাবেন আকিফ জাভেদ। শেষ ব্যাটসম্যান নাহিদ রানাকে সঙ্গে নিয়ে ২৬ বলে ৩৩ রানের জুটি গড়লেন। অবশ্য নাহিদ রানা (৯ বলে ০) শুধু এ জুটিতে সঙ্গই দিয়েছেন। যা করার সবটা একাই করেছেন এ পাকিস্তানি। তাতে শেষ পর্যন্ত ১৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩২ রানে থামলেন জাভেদ। তাতে রংপুর রাইডার্স পায় ৮৫ রানের সংগ্রহ। ইনিংস যেভাবে এগিয়েছে, তাতে এটাই অনেক বেশি মনে হচ্ছে।

এক বিদেশি জাভেদ তো সম্মান বাঁচিয়েছেন। বাকি তিন বিদেশির অবস্থা ছিল নাজেহাল। ৭ বলে ১, ৯ বলে ৭, ৯ বলে ৪- এই হচ্ছে বাকি তিন বিদেশি জেমস ভিনস, টিম ডেভিড ও আন্দ্রে রাসেলের আজকের ব্যাটিং পরিসংখ্যান। সব মিলিয়ে ২৫ বলে ১২ রান। মজার ব্যাপার, শুধু নকআউটের জন্য ঘটা করে এদের এনেছে রংপুর। শুধু এ তিনজন, বিপিএলের প্লে-অফ পর্বে প্রথম এলিমেনটরে আজ ভরাডুবি দেখেছে রংপুরের পুরো ব্যাটিং ইউনিট।

মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়েছিল দলটি। মাঝে নুরুল হাসান সোহান ২৫ বলে ২৩ আর শেষ দিকে আকিফ জাভেদ ৩২ রান করেছেন বলে ৮০ পেরোনো সংগ্রহ পেয়েছে রংপুর।

আজ টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে রংপুর। ইনিংসের মাত্র দ্বিতীয় বলেই রান আউট হয়েছেন ওপেনার সৌম্য সরকার। পরের ওভারের শেষ বলে রংপুরের বিপদ বাড়িয়েছেন আরেক ওপেনার জেমস ভিনস। নাসুম আহমেদের দুর্দান্ত এক ক্যাচে আউট ইংলিশ ব্যাটসম্যান (১)।

৩ রানে দুই উইকেট নেই রংপুরের। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসে আবারও উইকেট শিকার করেন নাসুম। এবার দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন শেখ মেহেদীকে (১)। মিরাজের পরের ওভারের তৃতীয় বলে ক্যাচ দিয়ে বেঁচে যান মোহাম্মদ সাইফউদ্দীন। তবে ওভারের পরের বলেই উইকেট উদ্‌যাপন করেন মিরাজ। এবার মিরাজের বলে লং অফে মোহাম্মদ নেওয়াজের হাতে ক্যাচ দেন সাইফ হাসান (৪)।

পাওয়ার প্লের শেষ ওভারে সাইফউদ্দনকেও হারায় রংপুর। হাসান মাহমুদের বলে এলবিডাব্লিউ হন সাইফউদ্দিন (৮)। ১৫ রানে ৫ উইকেট হারানো শেষ পর্যন্ত ব্যাটিং পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ড ১৯-এ নিয়ে যায়।

অধিনায়ক নুরুল হাসান সোহান আর টিম ডেভিড মিলে বিপর্যয় সামলানের চেষ্টা চালান। কিন্তু ইনিংসের নবম ওভারে নাসুম আহমেদকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ হন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান (৭)। আরেক বিদেশি আন্দ্রে রাসেলও নামের প্রতি সুবিচার করতে পারেননি। দলকে ৫০ রানে রেখে ৯ বলে ৪ রান করে মোহাম্মদ নেওয়াজের বলে বোল্ড হয়েছেন।

পরের ওভারে বোলিংয়ে এসে পর পর দুই বলে রাকিবুল হাসান (১) নুরুল হাসান সোহান (২৩) এলবিডাব্লিউ করেন মিরাজ। রংপুরের স্কোরবোর্ডে তখন ৯ উইকেটে ৫২ রান। রংপুরের গুটিয়ে যাওয়া তখন সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছিল। কিন্তু সেখান থেকেই প্রতি আক্রমণ চালান আকিফ জাভেদ। খুলনার ফিল্ডারদের অপেক্ষা বাড়ান ইনিংসের ১৭ ওভার পর্যন্ত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি, জুয়া ও তদন্তে অসহযোগিতার অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদারসহ চারজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সামিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ...
তবে গতকাল বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন নাসুম। সেখানে তিনি দাবি করেন, সিলেটের কাছে ৩৫ লাখ টাকা বুঝে পেলেও আরও ৩৫ লাখ টাকা পাওনা আছে তাঁর। আর পারিশ্রমিকের দাবিতে দেওয়া পোস্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের...
প্রথমবার হবে মেয়েদের বিপিএল 
মেয়েদের প্রথম বিপিএলের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের ১০ জুলাই থেকে মাঠে গড়াবে মেয়েদের বিপিএলের উদ্বোধনী আসর। তিন দল নিয়ে ২১ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। ঢাকাসহ তিনটি...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রী বহনকারি প্রাইভেট কার সড়কে আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের...
সরকার লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। আজ শনিবার রাজধানীর শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর