বলছেন দলটির কোচ

আফগানিস্তানকে কেউ আর কখনো হালকাভাবে নেবে না

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১১ পিএম

সর্বশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার চ্যাম্পিয়নস ট্রফিতেও আফগানিস্তান দেখিয়ে দিয়েছে, সাদা বলের ক্রিকেটে তারা যে কাউকেই চ্যালেঞ্জ জানাতে পারে। লাহোরে গতকাল ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে রশিদ খানরা। তাতে সেমিফাইনালে যাওয়ার আশাও এখনো টিকে আছে আফগানিস্তানের। এমন জয়ের পর দলটির কোচ সাবেক ইংলিশ ব্যাটসম্যান জোনাথন ট্রট বলেছেন, আর কখনো কোনো দল আফগানিস্তানকে সহজভাবে নেবে না।

ইব্রাহিম জাদরানের ১৭৭ রানের ইনিংসের পর আজমতউল্লাহ ওমরজাইয়ের ৫ উইকেট শিকারে ইংলিশদের বিপক্ষে ৮ রানের ব্যবধানে জয় পেয়েছে আফগানিস্তান। জস বাটলারদের হারানোর পর এখন সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আফগানদের। পরের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালেই শেষ চারে যাবে রশিদ খানরা।

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের পর গতকালের ম্যাচ জয় পুরো বিশ্বে আফগানিস্তানের ক্রিকেটীয় সামর্থ্যের জানান দিয়েছে বলে মনে করেন দলটির কোচ।

ইংলিশদের হারানোর পর আফগানিস্তান নিয়ে সবার ধারণা বদলে গেছে জানিয়ে ট্রট বলেন, ‘বিশ্বকাপ(ওয়ানডে), টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এখন (গতকাল) যা ঘটল… খেলোয়াড়দের আমি বলেছি, আফগানিস্তানকে কেউ আর কখনো হালকাভাবে নেবে না। আগে সবাই আমাদের ম্যাচের সূচি দেখে হয়তো ভাবত, ঐতিহাসিক কোনো টেস্ট দলের মুখোমুখি হওয়ার চেয়ে এদের (আফগানিস্তান) সঙ্গে খেলা সহজ। কিন্তু এই ফরম্যাট এবং এই কন্ডিশনে, আমি সেটা মনে করি না। আমি মনে করি, আমরা যেসব ম্যাচই খেলব তা হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং আমরা জয়ের লক্ষ্য নিয়ে সব ম্যাচে নামব। অস্ট্রেলিয়াও আমাদের হালকাভাবে নেবে না।’

আফগানিস্তান আগামীকাল লাহোরেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে, সেই ম্যাচ জয় পেলেই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠে যাবে আফগানিস্তান। অস্ট্রেলিয়াকে হারানো এখন আফগানদের লক্ষ্য জানিয়ে ট্রট বলেন, ‘আমি কোচের দায়িত্ব নেওয়ার পর আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনবার খেলেছি। এবং প্রতিটি ম্যাচেই আমরা লড়াই করেছি। খেলোয়াড়দের আজ রাতটা উপভোগ করতে বলব। আগামীকাল (আজ) ঘুম থেকে ওঠার পর আমি এটা নিশ্চিত করব, ওরা যেন অস্ট্রেলিয়া ম্যাচের জন্য দ্রুতই প্রস্তুত হয়ে ওঠে। এখন অস্ট্রেলিয়া ম্যাচেই মনোযোগ, খেলোয়াড়দের ভাবনা এটাই এবং আমি সমর্থকদেরও এটিই বলব।’

ইংল্যান্ডকে হারানোর পর আফগানিস্তানের ক্রিকেটারদের উদযাপন। ছবি: এক্স

লাহোরে আফগানিস্তানের গতকালকের ম্যাচ হলেও গ্যালারিতে দর্শকদের উন্মাদনা দেখে মনে হয়েছিল, ঘরের মাঠেই হয়তো খেলছেন রশিদ খানরা। আফগানিস্তানের প্রতি ভক্তদের এমন ভালোবাসা হেড কোচ ট্রটেরও মন ছুঁয়েছে। এই ব্যাপারে ট্রট বলেন, ‘… আমরা এমনটা বেশির ভাগ সময়ই সংযুক্ত আরব আমিরাতে পেয়ে থাকি। পাকিস্তানে থাকা মানে ওরা (ক্রিকেটার) যেখান থেকে উঠে এসেছে, সেটির কাছেই থাকা। আশা করছি শুক্রবারে কোনো আসন ফাঁকা থাকবে না এবং মানুষ আসবে বা ওরা কাজ থেকে বিরতি নেবে এবং আমাদের দুপুর ২টা থেকেই দেখবে।’

আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৩টায় লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ নামবে আফগাবিস্তান। সেই ম্যাচে জয় পেলেই ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে জায়গা করে নেবে হাসমতউল্লাহ শহীদির দল।

আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে দল পেয়েছেন সাকিব আল হাসান ও নাহিদ রানা। ডায়মন্ড ক্যাটাগরি থেকে সাকিবকে  দলে ভিড়িয়েছে নানগারহার কসমিক। দলটির মেন্টরের দায়িত্বে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা...
সাকিব আল হাসান-রিশাদ হোসেনের পর এবার মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ থেকে ডাক পেয়েছেন বাংলাদেশের এই কাটার মাস্টার। আগামী মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে দেখা যাবে এ...
কিন্তু সেই পরিস্থিতি থেকে শাদাব খান ও হারিস রউফের দৃঢ়তায় অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা জিতে যায় পাকিস্তান। দুজনে মিলে দশম উইকেট জুটিতে ৮৯ রান তুলে পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। সে পথে...
২২ গজে পাকিস্তান মানে তাদের চিরচেনা সবুজ জার্সি। কিন্তু লাহোরে আজ ইংল্যান্ডের বিপক্ষে গোলাপি জার্সি পড়ে মাঠে নেমেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আচমকা কেন এমন সিদ্ধান্ত? পাকিস্তান কী তবে তাদের...
ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় এবং ঢাকা মহানগরীতে সর্বমোট ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...
শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদনের প্রয়োজন নেই।  শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় নিজের বাড়ির সামনে কার্যক্রম...
যারা আবার দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু করেছে এবং দেশের উন্নয়ন চায় না, তাদের প্রতিহত করতে ব্যবসায়ীসহ সবার সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার...
ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ৪ শতাধিক ড্রোন এবং ১১০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে, অন্তত ৮ জন নিহত হয়েছে। এসব হামলায় বিভিন্ন সেতু, পরিষেবা অবকাঠামো ও রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর