কোহলির আউট দেখে কিশোরীর মৃত্যুর খবরটি ভুয়া

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৮:০৪ পিএম

চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালের পর হঠাৎ খবর বের হয়, উত্তর প্রদেশের দেওরিয়ায় প্রিয়ানশি পান্ডে নামের এক ১৪ বছর বয়সী কিশোরী ফাইনাল দেখতে দেখতে মৃত্যুবরণ করেছে। প্রাথমিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বিরাট কোহলির আউট হওয়ার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়েছিল প্রিয়ানশির। 

তবে তার পরিবারের পক্ষ থেকে এমন দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, খেলার সঙ্গে প্রিয়ানশির অকাল মৃত্যুর কোনো সম্পর্ক নেই।

এনডিটিভি জানিয়েছে আইনজীবী অজয় পান্ডের মেয়ে প্রিয়ানশি পরিবারের সঙ্গে বসে ফাইনাল দেখছিল। ভারতীয় ইনিংস চলার পথে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে এই কিশোরী। এ সময় তার বাবা বাজারে ছিলেন। দ্রুত খবর পেয়ে বাসায় এসে মেয়েকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নেওয়ার পর জানানো হয়, আগেই মৃত্যু হয়েছে প্রিয়ানশির।

তার পরিবার ও প্রতিবেশীরা কোহলির আউট বা ভারতের খেলার প্রতিক্রিয়ায় প্রিয়ানশির মৃত্যুর খবরকে পুরোপুরি ভুয়া বলে জানিয়েছেন। অজয় পান্ডে জানিয়েছেন, প্রিয়ানশি অজ্ঞান হওয়ার সময় কোহলি ব্যাট করতে নামেননি, ভারত দলও সে সময় বেশ ভালো অবস্থানে ছিল।

প্রতিবেশী অমিত চন্দ্রও জানিয়েছেন, যখন ওই কিশোরী অজ্ঞান হয়ে পড়ে, তখনো ভারতের উদ্‌বোধনী জুটি উইকেটে ছিল। 

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর