৩০ কোটির খুশিতে ৮১ কোটি টাকা পুরস্কার ঘোষণা

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৩:৩৭ পিএম

চ্যাম্পিয়নস ট্রফি জয়ের আনন্দে ৫৮ কোটি রুপি (প্রায় ৮১ কোটি ৫৮ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।  মজার ব্যাপার, এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে সবগুলো ম্যাচ জেতায় ২৪ লাখ ৬৭ হাজার ডলার পেয়েছে (প্রায় ৩০ কোটি টাকা) বিসিসিআই।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরও এমন পুরস্কার ঘোষণা করেছিল বিসিসিআই। তবে ১৩ বছর বিশ্বকাপ জয়ের আনন্দে সেবার ১২৫ কোটি রুপি ঘোষণা করেছিল ভারত। সে তুলনায় চ্যাম্পিয়নস ট্রফির একটু কমই পাচ্ছেন বিরাট কোহলিরা।

চ্যাম্পিয়নস ট্রফিতে একমাত্র দল হিসেবে একই ভেন্যুতে সব ম্যাচ খেলা ভারত জয় পেয়েছে সবগুলোতেই। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পর ফাইনালেও নিউজিল্যান্ডের বিপক্ষে সহজ জয়। এ আনন্দে ঘোষিত এই পুরস্কারের ভাগ পাবেন ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ ও নির্বাচক কমিটির সদস্যরা।

বিসিসিআই আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘রোহিত শর্মার যোগ্য নেতৃত্বে ভারত টুর্নামেন্টে দাপট দেখিয়েছে। ফাইনালে ওঠার আগে দাপুটে চারটি জয় পেয়েছে। বাংলাদেশের বিপক্ষে ছয় উইকেটের জয়, এরপর পাকিস্তানের বিপক্ষেও প্রভাববিস্তারি জয়। নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে তারা জয়যাত্রা ধরে রাখে। এরপর সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটেও হারিয়েছে।’

 

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর