বুমরাকে নিয়ে চমক মুম্বাইয়ের

যাঁর দিকে তাকিয়ে দল, তিনি ফিরতে পারেন আগামীকালই  

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ পিএম

তিনি এই মৌসুমেই ফিরছেন, সেটা অনুমিত ছিল। তবে কবে ফিরছেন, সে ব্যাপারে দিন নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি এতদিন। সেদিক থেকে জাসপ্রীত বুমরাকে নিয়ে আজ মুম্বাই ইন্ডিয়ানসের আনুষ্ঠানিক ঘোষণাটাকে চমকই বলতে হবে। সংবাদ সম্মেলনে আজ মুম্বাই কোচ মাহেলা জয়াভর্ধনে জানিয়ে দিলেন, বুমরা ফিরছেন তো ফিরছেন, আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের জন্যও তিনি ‘অ্যাভেইলেবল।’

‘ও দলে ঢোকার মতো অবস্থায় আছে, আজ অনুশীলন করছে, (আরসিবি ম্যাচের জন্য) অ্যাভেইলেবল থাকার কথা’ – জয়াভর্ধনে আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কথাগুলো বলছিলেন মুম্বাইয়ের অনুশীলনের আগে। বুমরা কী অবস্থায় আছেন, সেটার বিশদও জানিয়েছেন মুম্বাই কোচ, ‘গতরাতে এখানে এসে পৌঁছেছে ও, এনসিএ-তে (ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি, যা এখন সেন্টার অব এক্সিলেন্স নামে পরিচিত) কিছু সেশন বোলিংয়ের পর ওকে আমাদের ফিজিওদের হাতে দেওয়ার সিদ্ধান্ত আসে। আজ বোলিং করছে, তাই সবমিলিয়ে বলা যায় ভালোই।’

দলে ফেরার পর মুম্বাইয়ের স্কোয়াডের উষ্ণ অভিবাদনে ভাসা বুমরার ফেরার দিকে মুম্বাই যেন চাতক পাখির মতো তাকিয়ে ছিল। এবার মৌসুমের প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরেছে মুম্বাই। হারের পেছনে তাদের বোলিং আক্রমণের অনভিজ্ঞতাকেই একটা বড় কারণ হিসেবে দেখা হয়। ভিগনেশ পুথুর, আশওয়ানি কুমার, সাত্যানারায়ন রাজুর মতো বোলার খেলেছেন মুম্বাইয়ে। সেখানে গত আইপিএলে ২০ উইকেট নিয়ে মুম্বাইয়ের সর্বোচ্চ ও সব মিলিয়ে টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি বুমরার ফেরা তো মুম্বাইয়ের জন্য টনিকই।

ক্রিকইনফোর প্রতিবেদন জানাচ্ছে, আজ রোববার মুম্বাইয়ের নেট সেশনে বোলারদের প্রথম ব্যাচে ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার, কার্ন শারমাদের সঙ্গে বোলিং করেছেন বুমরা। পুরোদমে দৌড়ে জোরের ওপর বোলিং করেছেন কোনো ঝামেলা ছাড়াই। সে দফায় ৩০ মিনিট বোলিং করা বুমরা আবার এক ঘণ্টা পর ফিরে এসে কিছুক্ষণ শর্ট রানআপে বোলিং করেছেন, তারপর আবার পুরোদমে বোলিং করেছেন, কিছু ইয়র্কারও করেছেন।

তবে বুমরাকে নিয়ে প্রত্যাশায় বাঁধ দেওয়ার চেষ্টায় কমতি রাখেননি জয়াভর্ধনে, ‘বুম (বুমরা) লম্বা একটা বিরতির পর ফিরছে, আমাদের ওকে একটু ছাড় দেওয়া উচিত। খুব বেশি কিছু ভেবে না বসি। অবশ্য জাসপ্রীতকে যতটা চিনি, ও শুরু থেকেই ঝাঁপাবে’ – বলার পর বুমরার মধ্যে দল যে একজন নেতাকেও পাচ্ছে, মাঠে তাঁর আওয়াজ যে কতটা গুরুত্বপূর্ণ সেটাও মনে করিয়ে দিয়েছেন জয়াভর্ধনে।  

ভারতের অস্ট্রেলিয়া সফরের সময়ে গত জানুয়ারিতে সিডনি টেস্টে পিঠে চোট নিয়ে মাঠে ছেড়ে যাওয়া বুমরা আইপিএল দিয়েই ফিরছেন মাঠে। এর মধ্যে ভারতের হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলতে পারেননি। গত কয়েক সপ্তাহে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে (সাবেক এনসিএ) বোলিংয়ে ধীরে ধীরে নিজের ওপর চাপ বাড়িয়েছেন। তবে মাঠে ফেরার আগে বুমরা নিজেও চাইবেন তাঁর ফিটনেস নিয়ে কোনো শঙ্কা না থাকুক, আইপিএলের পর জুনে ভারতের ইংল্যান্ড সফর আছে কিনা!

আইপিএল ক্যারিয়ারের পুরোটাই মুম্বাইয়ে কাটানো বুমরা এ নিয়ে ১৩৩ ম্যাচে ১৬৫ উইকেট নিয়েছেন। ২০১৩ সাল থেকে শুরু ক্যারিয়ারে ২০২৩ মৌসুমটাতেই শুধু পিঠের চোটের কারণে খেলতে পারেননি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬-এর চূড়ান্ত বিচারকাজে অংশ নিয়েছেন চলচ্চিত্র, বিজ্ঞাপন, ব্র্যান্ডিং, ফ্যাশন, সংগীত, বিপণন ও সৃজনশীল যোগাযোগশিল্পের বিশিষ্ট ব্যক্তিরা।...
পুলিশ বাহিনীতে আরও জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ বাহিনীকে পক্ষপাত মুক্ত হয়ে ন্যায় ও নিষ্ঠার সাথে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে।
নরসিংদীতে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে অস্ত্র, বিভিন্ন ধরনের গুলি, মাদক ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে এসআরবি-১১। আজ বৃহস্পতিবার ভোর রাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত শহরতলীর ঘোড়াদিয়া গ্রামের...
ভাবুন, অনলাইনে সন্তানের জন্য একটি সুন্দর পোশাক কিনলেন। ছবিতে যেমন দেখেছিলেন, হাতে পাওয়ার পরও অনেকটা তেমনই। কিন্তু একবার ধোয়ার পরই উঠে গেল রং! আরেকবার পরার উপায় নেই। পুরো টাকাটাই যেন জলে গেল।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর