বুমরা নিজেই চাননি দায়িত্ব

যোগ্য লোককে কেন অধিনায়ক করেনি বোর্ড?

আপডেট : ১৮ জুন ২০২৫, ১১:১২ এএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের শুরুটা দুর্দান্ত হয়েছিল ভারতের। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে জাসপ্রিত বুমরা দায়িত্ব পেয়েছিলেন। এবং তাঁর নেতৃত্বে জয় দিয়ে সিরিজ শুরু করে ভারত।

রোহিত টেস্ট থেকে অবসর নেওয়ার পর তাই অনেকেই আশা করছিলেন, বুমরাকেই অধিনায়ক করবে বিসিসিআই। কিন্তু এই পেসার নয়, ভারত বেছে নিয়েছে শুবমান গিলকে। 

স্কাই স্পোর্টসে দিনেশ কার্তিকের সঙ্গে কথোপকথনে ভারতের অধিনায়ক কেন হতে চাননি, সেটা জানিয়েছেন বুমরা। বলেছেন, ‘কোনো বিশেষ কিছু নয়। আমাকে পাত্তা দেয়নি বা ছাঁটাই করার মতো শিরোনাম নেই। রোহিত ও কোহলি অবসর নেওয়ার আগে আমি বিসিসিআইয়ের সঙ্গে কাজের চাপ নিয়ে আলোচনা করেছি। আমার পিঠের সমস্যা যারা দেখছেন তাদের সঙ্গে কথা বলেছি। আমার শল্যচিকিৎসকের সঙ্গে কথা বলেছি। তিনি সবসময় বলেন, কাজের চাপ নিয়ে বুদ্ধির পরিচয় দিতে। ’

এ কারণে আগেই বোর্ডকে মানা করে দিয়েছেন বুমরা, ‘আমি বিসিসিআইকে বলেছি নেতৃত্ব নিতে চাই না, কারণ পাঁচ ম্যাচ সিরিজে আমার সর্বোচ্চ দিতে পারব না। হ্যাঁ, বোর্ড আমাকে নেতৃত্বের জন্য ভাবছিল। কিন্তু আমিই না বলেছি। পাঁচ ম্যাচের সিরিজে নেতৃত্ব দেওয়া লোক তিন ম্যাচ খেলবে, অন্য দুই ম্যাচ অন্য কেউ নেতৃত্ব দেবে- এটা দলের প্রাপ্য না।’

অস্ট্রেলিয়া সিরিজে ভারতকে একাই টেনেছেন বুমরা। ভারতের হয়ে ৩২ উইকেট নিয়ে একা লড়াই চালিয়ে যাওয়ার ফল পেয়েছেন সিরিজের শেষ দিকে চোটে পড়ে। সেই চোট চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে দেয় বুমরাকে।

এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
সুরিয়াভানশির জার্সি নম্বর ছিল মূলত ১৩। কিন্তু মাঠ ছাড়ার সময় দেখা গেছে, দশকের ঘরে থাকা ১ সংখ্যাটি টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। সেক্ষেত্রে জার্সি নাম্বার হিসেবে শুধু ৩ সংখ্যাটি দেখা যাচ্ছিল। তবে ঠিক কী...
মাত্র ১৫ বছর বয়স। যে বয়সে অনেকেই স্কুলের গণ্ডি পেরোতে ব্যস্ত, সেই বয়সেই বৈভব সুরিয়াভানশি হয়ে উঠেছেন ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভাঙছেন। আর মাঠের...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস...
বহুপাক্ষিক নয়, দ্বিপাক্ষিকভাবেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগ্রহ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দিল্লির সঙ্গে ঢাকা নতুন কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় বলেও...
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
লোডিং...

এলাকার খবর