রেকর্ড গড়ে সেঞ্চুরি করেছেন অধিনায়ক, তবুও শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তিনি 

আপডেট : ২১ জুন ২০২৫, ০৫:১৫ পিএম

হেডিংলিতে গতকাল রেকর্ড গড়েছেন ভারতের অধিনায়ক শুবমান গিল। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি, অপরাজিত আছেন ১২৭ রানে। সেই সঙ্গে ভারতের হয়ে অধিনায়কত্বে অভিষেকেই সেঞ্চুরি করা পঞ্চম ব্যাটসম্যান ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। ভারতের সেরা ক্রিকেটারদের সঙ্গেও গিলের নাম জড়িয়ে পড়েছে।

গিলের আগে বিজয় হাজারে, সুনীল গাভাস্কার, দিলীপ ভেংসরকার ও বিরাট কোহলি টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি পেয়েছেন। এমন রেকর্ড গড়ার পরও শাস্তির মুখে পড়তে পারেন গিল। 

ভারতকে সেঞ্চুরি করে চালকের আসনে নিয়ে গেলেও গিলের নিজের কারণেই তিনি শাস্তির মুখে পড়তে পারেন। ভারতের একাধিক গণমাধ্যম জানাচ্ছে, আইসিসির শৃঙ্খলাজনিত নিয়ম ভেঙেছেন গিল। 

মূলত গিল গতকাল কালো রঙয়ের মোজা পড়ে খেলতে নেমেছেন। এতেই শাস্তির উপলক্ষ তৈরি করে ফেলেছেন গিল। আইসিসির ‘ক্লথিং অ্যান্ড ইকুইপমেন্ট রুলস’–এর ১৯.৪৫ অনুচ্ছেদের নিয়ম ভেঙেছেন গিল। ২০২৩ সালের মে মাস থেকে কার্যকর করা হয় আইসিসির সেই অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে, টেস্ট ক্রিকেটে খেলোয়াড়েরা শুধু ‘সাদা, ক্রিম ও হালকা ধূসর’ রঙের মোজা পরতে পারবেন। 

ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও একই রঙের মোজা পরার বিধান রাখা হয়েছে এই অনুচ্ছেদে। তবে ট্রাউজারের মূল রঙের সঙ্গে মিলিয়েও মোজা পরা যাবে সংক্ষিপ্ত দুটি সংস্করণে। 

তবে গিল আইসিসির নিয়ম ভেঙে শাস্তি পাবেন কিনা তা নির্ভর করছে আইসিসির ম্যাচ রেফারির ওপর। ভারতীয় অধিনায়ক ইচ্ছা করে নিয়ম ভেঙে লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ করেছেন কি না, সে বিষয়ে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন সিদ্ধান্ত নেবেন।

এই নিয়মের শাস্তির বিধানে যা বলা আছে-  ম্যাচ ফির ১০ কিংবা ২০ শতাংশ জরিমানা। তবে গিল বেঁচেও যেতে পারেন যদি তাঁর মোজার বিষয়টি দুর্ঘটনাক্রমে কিংবা অনিচ্ছাকৃত ভেজা মোজা কিংবা ব্যবহার করার উপযোগী নয়- এমন ঘটনা ঘটে থাকলে। 

প্রথম দিনে ভারত ৩ উইকেট ৩৫৯ রান সংগ্রহ করেছে। আজ দ্বিতীয় দিনের শুরুতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের রান ৩ উইকেটে ৪১৩। ক্রিজে এখনো আছেন গিল-পন্ত। 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর