১০ বছরে এমন পিটুনি কখনো খাননি তিনি

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০১:৩৭ পিএম

১০০ বলের খেলা। ৫ বলে ওভার। ইংল্যান্ডে চলমান দ্য হানড্রেডে নিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত ছিলেন রশিদ খান। লন্ডন স্পিরিটের বিপক্ষে ১১ রানে ৩ উইকেট নেওয়ার পর ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষেও ৩ উইকেট (১৯ রানে) নিয়েছিলেন ওভাল ইনভিন্সিবলের আফগান স্পিনার।

তবে গতকাল মঙ্গলবার বার্মিংহাম ফোনিক্সের বিপক্ষে যেন বোলিংটাই ভুলে গেলেন রশিদ। উইকেট তো পাননি, উল্টো বেধড়ক পিটুনি খেয়েছেন। ২০ বল করে হজম করেছেন ১০টি বাউন্ডারি। ৪ চার ও ৬ ছক্কাসহ ৫৯ রান দিয়েছেন। যা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড। এমনকি টি-টোয়েন্টিতে ১০ বছরের ক্যারিয়ারেও এমন বাজে দিন কখনো কাটাননি ২৬ বছর বয়সী এ স্পিনার।

রশিদের ভুলে যাওয়ার মতো দিনে তাঁর দল ইনভিন্সিবলও ম্যাচটা হেরেছে। আগে ব্যাটিং করে নির্ধারিত ১০০ বলে ৮ উইকেটে ১৮০ রান তুলেছিল ইনভিন্সিবল। জবাবে লিয়াম লিভিংস্টোনের ২৯ বলে ৬৩ রানের ঝড়ে ইনিংসের ২ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ফোনিক্স।

তাণ্ডব চালানোর পথে লিভিংস্টোন রশিদের এক ওভারের টানা পাঁচ বলে ৩ ছক্কা ও ২ চারে নিয়েছেন ২৬ রান। ইনিংসের ৭৬ থেকে ৮০ বলের সময়টায় রশিদের ওপর এ ঝড় চালান ইংলিশ তারকা। ওভারের প্রথম বলে স্লগ সুইপে চার মারেন লিভিংস্টোন। এরপর টানা তিন ছক্কা মারার পর ওভারের শেষ বলে আবার চার মারেন তিনি।

ওই ওভারে একের পর এক স্লগ সুইপে বল সীমানাছাড়া করছিলেন লিভিংস্টোন। রশিদ খান কী করবেন, যেন কিছুই ভেবে পাচ্ছিলেন না!

আর টি-টোয়েন্টিতে যে রশিদের বলে ১৫০ রান নিতে পারেননি কোনো ব্যাটসম্যান, সেখানে প্রথম ব্যাটসম্যান হিসেবে আফগান স্পিনারের বলে ২০০ রান নেওয়ার কীর্তি গড়েছেন লিভিংস্টোন। 

গতকালের আগে দ্য হানড্রেডে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড ছিল ডাভিড ভিসের। ৪ ওভারের স্পেলে ১ উইকেট পেলেও ৫৩ রান দিয়েছিলেন সাউথ আফ্রিকা ও নামিবিয়ার জার্সিতে খেলা এ পেসার। গতকাল বিনা উইকেটে ৫৯ রান দিয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম উঠে গেল রশিদের।    

বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
যেহেতু আয়োজক সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র‍্যাঙ্কিং থেকে শীর্ষ ৯ দল সরাসরি সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে শীর্ষ ৮-এ থাকা নিশ্চিত...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর