আশউইনের মন্তব্যের জবাবে সাকিব

‘আপনি কারও মুখ আটকে রাখতে পারবেন না’

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

এশিয়া কাপে যাওয়ার আগে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে করতে পারেনি বাংলাদেশ। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের পর অধিনায়ক লিটন দাস জানিয়েছিলেন, এশিয়া কাপের তাঁরা নির্দিষ্ট লক্ষ্য নিয়েই যাচ্ছেন। নিজেদের সেরা এশিয়া কাপ পারফরম্যান্স উপহার দেওয়ার লড়াইয়ে প্রথম ম্যাচে হংকংকে হারালেও এর আগে নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে বাংলাদেশকে।

ভারতের সাবেক তারকা স্পিনার রাভিচন্দ্রন আশউইন মন্তব্য করেছিলেন, বাংলাদেশ দলকে নিয়ে তিনি বলার মতো কিছু পাচ্ছেন না। বলাবাহুল্য, বাংলাদেশের অনেক ক্রিকেটপ্রেমী এতে খেপেছেন। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিবকেও প্রশ্ন করা হয়েছে আশউইনের এ মন্তব্য নিয়ে। সাকিব অবশ্য ব্যাপারটাকে পাত্তা দেননি।  

আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ, তার আগে সংবাদ সম্মেলনে সাকিব আজ আশউইনের মন্তব্যের জবাবে বলেছেন, ‘আপনি কারও মুখ আটকে রাখতে পারবেন না। আমার মুখ আছে, আমি যা ইচ্ছা তা–ই বলতে পারব। বিশেষ করে যারা চুক্তির মধ্যে নেই। কে কী বলল না বলল, এগুলোয় আসলে কিছু আসে–যায় না।’

পরের ম্যাচে নিজেদের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। সাকিব স্পষ্ট করে বলেছেন, কারো মন্তব্য দেখার সময় লিটনদের কাছে একেবারেই নেই। ‘আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি। এখানে একটা লক্ষ্য নিয়ে এসেছি। আমরা আমাদের সেরাটা খেলব। এখন আমাদের বড় দল বলল, ছোট দল বলল, ওটা আসলে দেখার কোনো সময়ই নেই’ – সাকিবের উত্তর। 

আশউইনের মন্তব্য ছাপিয়ে সংবাদ সম্মেলনে এরপর প্রশ্ন হলো সংবাদ সম্মেলনের উদ্দেশ্য নিয়ে – শ্রীলঙ্কা ম্যাচ! শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, যার উত্তাপ সেই নিদহাস ট্রফি থেকেই দেখছেন সমর্থকরা। তবে সাকিব জানিয়েছেন এই ম্যাচ নিয়ে বাড়তি চাপ নিতে চান না, ‘দেখুন, পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা যখন মাঠে নামি, তখন প্রক্রিয়াটা মেনে চলার চেষ্টা করি। সমর্থকদের পাগলামি থাকবে, তারা আবেগপ্রবণ হবে। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে আমি যদি আবেগপ্রবণ হই, তাহলে তো হবে না।’

আগামীকাল আবুধাবিতে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ লঙ্কানদের মুখোমুখি হবে।

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
তবে আরেকবার বোলারদের নৈপুণ্যে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এবার সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন জ্যোতি-নাহিদা-মারুফারা। টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে...
‘বি’ গ্রুপে নিজেদের খেলা ৩ ম্যাচের সবগুলো জিতে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। সমান ম্যাচ খেলা ইন্দোনেশিয়া ৩টি ম্যাচে হেরে এরই মধ্যে বিদায় নিয়েছে। গ্রুপের বাকি দুই দল বাংলাদেশ ও...
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সরাসরি কোয়ার্টার-ফাইনাল থেকে স্বর্ণ পদক জয়ের অভিযান শুরু করবে বাংলাদেশ। ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার-ফাইনালে লিটন দাসদের প্রতিপক্ষ...
সপ্তাহের প্রথম কার্যদিবসেই বড় দরপতন দিয়েই শেষে হয়েছে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক প্রায় ১০০ পয়েন্ট কমে ডিএসইএক্স হয়েছে ৫ হাজার ৪১৮ পয়েন্টে, যা গেল তিন...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র
ভারত ফারাক্কা বাঁধ খুলে দিলেও উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যার কোনো ঝুঁকি নেই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সতর্ক সীমায় বইছে চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পাংখা পয়েন্টের পানি। তবে সংস্থাটি জানিয়েছে,...
হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে হাত-পা বেঁধে গলা কেটে ও শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া...
লোডিং...

এলাকার খবর