বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও সুসংবাদ পেয়েছেন সাকিব

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৭:১৯ পিএম

আফগানিস্তানের বিপক্ষে গতকাল সিরিজের শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানদের বিপক্ষে এই প্রথম হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছে মেহেদী হাসান মিরাজের দল। প্রথম দুই ম্যাচ হারা বাংলাদেশ তৃতীয় ওয়ানডেতে ২৯৪ রানের লক্ষ্য তাড়ায় ২০০ রানের ব্যবধানে হেরেছে। সিরিজের শেষ ম্যাচে দলের এমন বিপর্যয়ের পরও আইসিসি থেকে সুসংবাদ পেয়েছেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব।   

গতকাল একাদশে না থাকলেও প্রথম দুই ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছেন এই ডানহাতি পেসার। ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে ওয়ানডেতে আইসিসির বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ উন্নতি করেছেন সাকিব। আজ আইসিসির প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে এই তথ্য সামনে উঠে এসেছে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৪২৫ রেটিং পয়েন্ট নিয়ে ৯১ থেকে এগিয়ে ৬৭ নম্বর স্থানে উঠে এসেছেন ২২ বছর বয়সী এই পেসার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন সাকিব। পরের ম্যাচে নেন আরও ২ উইকেট। 

সাকিবের উন্নতির দিনে বাংলাদেশের বাকি পেসাররা নিজেদের অবনতি দেখেছেন। আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ নেমে ৫৬ নম্বরে অবস্থান করছেন মোস্তাফিজুর রহমান। ৫ ধাপ অবনমন হয়েছে আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলামের(৫৮)। ১১ ধাপ নেমে ৩৪ নম্বর স্থানে আছেন তাসকিন আহমেদ।

বাংলাদেশের ক্রিকেটারদের অবনমনের দিনে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন আফগানিস্তানের বোলাররা। ৩ ম্যাচে ১১ উইকেট নেওয়া রশিদ খান ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সবার শীর্ষে জায়গা করে নিয়েছেন। ৭১০ রেটিং পয়েন্ট নিয়ে ৫ ধাপ এগিয়ে রশিদ খান এখন ওয়ানডের এক নম্বর বোলার।  

এছাড়াও অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও সবার শীর্ষে জায়গা করে নিয়েছেন আরেক আফগান ক্রিকেটার। সিকান্দার রাজাকে টপকে ৩৩৪ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে ওয়ানডে ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার এখন আজমতউল্লাহ ওমরজাই। বাংলাদেশের বিপক্ষে আফগান এই অলরাউন্ডার ৩ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট এবং ব্যাট হাতে করেছেন ৬০ রান।  

জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। প্রথম ওডিআইতে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি মিরাজের দল। ব্যাটারদের উপর দায়িত্ব থাকছে বেশি। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে...
মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
পরিকল্পনাহীনতা ও সুযোগ কাজে লাগাতে না পারায় হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নেমে জয় চায় টাইগাররা। অন্যদিকে সিরিজ নিশ্চিত করা অস্ট্রেলিয়ার লক্ষ্য প্রক্রিয়া...
চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় অস্ট্রেলিয়ার। ১৯৭ রানের টার্গেটে নেমে দারুণ লড়াইয়ে ৬ উইকেটে ১৮৯ রানে শেষ হয় স্বাগতিকদের নির্ধারিত ওভার। অজিদের...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর