‘আমাদের হাতে অপশন ছিল না’ - অদ্ভুত পরিকল্পনার ব্যাখ্যায় মিরাজ

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ এএম

নিশ্চিত সিরিজ জয়ের সুযোগ গতকাল হাতছাড়া করেছে বাংলাদেশ। স্পিনবান্ধব মিরপুরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ভুল সিদ্ধান্ত ও একাধিক ক্যাচ ফেলে দেওয়ার খেসারত দিয়েছে বাংলাদেশ। সুপার ওভারে ১ রানে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়িয়েছে স্বাগতিকরা। 

ইনিংসের ৪৫তম ওভার শেষে অধিনায়ক মিরাজ বড় একটা ভুল করে বসেন। পেসার মোস্তাফিজুর রহমানের ৪ ওভার বাকি থাকা স্বত্বেও নিজে বল করতে আসেন। ফলে শেষ ৪ ওভারে মধ্যে মোস্তাফিজকে কেবল ২ ওভার দেওয়াই সম্ভব হয়েছিল। 

হিসেবের গড়মিল হলেও ২১৪ রানের লক্ষ্য দেওয়া বাংলাদেশের শেষ ওভার করেন সাইফ হাসান। যেখানে মাত্র ৫ রানের প্রয়োজন ছিল। 

শেষ ওভারে সাইফকে বল দেওয়ার কারণ জানিয়ে মিরাজ বলেন, ‘আমাদের হাতে অপশন ছিল না। বিশ্বাস ছিল সাইফ শেষ ওভারে কিছু করতে পারবে, উইকেট টার্নিং ছিল, লো ছিল। অনেক সুযোগ পেয়েছি আমরা, কাজে লাগাতে পারিনি। ক্যাচটা ধরলে গ্রেট ক্যাচ হতো, ম্যাচ জিতে যেতাম। সুপার ওভারে ১১ রান লাগত, একটা বাউন্ডারি হলেই জিতে যেতাম।’

ওয়ানডে ক্রিকেটে এই প্রথমবার সুপার ওভারের কোনো ম্যাচে বাংলাদেশ অংশ নিয়েছে। এর আগে কখনো সুপার ওভারের অভিজ্ঞতা না থাকা বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ম্যাচ হারের পর বললেন, ‘আমাদের জন্য এটা ছিল নতুন অভিজ্ঞতা, আমাদের প্রথম সুপার ওভার। মুস্তাফিজ দারুণ বোলিং করেছে (সুপার ওভারে)। আমরা খুশি হতাম, যদি জিততে পারতাম।’ 

মিরপুরের উইকেটে যে ব্যাটিং সহজ ছিল না তা নিজেই স্বীকার করেছেন মিরাজ, ‘এই উইকেটে ব্যাট করা সহজ নয়। রিশাদ অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। ও দুর্দান্ত ফর্মে রয়েছে। দারুণ খেলেছে। আমরা বাকি ব্যাটাররা সংগ্রাম করছিলাম, রান আসছিল না, কিন্তু ও আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করেছে।’

জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। প্রথম ওডিআইতে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি মিরাজের দল। ব্যাটারদের উপর দায়িত্ব থাকছে বেশি। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে...
মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
পরিকল্পনাহীনতা ও সুযোগ কাজে লাগাতে না পারায় হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নেমে জয় চায় টাইগাররা। অন্যদিকে সিরিজ নিশ্চিত করা অস্ট্রেলিয়ার লক্ষ্য প্রক্রিয়া...
চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় অস্ট্রেলিয়ার। ১৯৭ রানের টার্গেটে নেমে দারুণ লড়াইয়ে ৬ উইকেটে ১৮৯ রানে শেষ হয় স্বাগতিকদের নির্ধারিত ওভার। অজিদের...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর