জাকের-হৃদয়দের ‘যদি লাগে, যাবে লেগে’ কৌশলের মূল্য চুকাতে হলো বাংলাদেশকে

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পিএম

টি-টোয়েন্টিতে চার-ছক্কা মারতে হয়। মারতে হলে ব্যাট চালাতে হয়। কিন্তু ব্যাট চালানোর আগে যে বল অনুযায়ী ব্যাটের দিক মাঝেমাঝে বদলাতে হয়, সেটা সম্ভবত জাকের আলী কিংবা তাওহীদ হৃদয়দের আলাদা করে বলে দেওয়া হয়নি! না হলে রানের দরকার পড়লেই ধানক্ষেতের ক্রিকেটের মতো লেগ সাইডে মারতে চাওয়ার আর কী অর্থ হতে পারে!

বোলার যে লাইনেই বল করুক – তা তৃতীয় ছাড়িয়ে চতুর্থ-পঞ্চম এমনকি ষষ্ঠ স্টাম্পের লাইনে হলেও, পেছনের পায়ে ভর দিয়ে ‘ব্যাটে যদি লাগে, বল যাবে লেগে’ কৌশলে ব্যাটিং করতে গিয়েই কি আজ ম্যাচটা হাত থেকে ফেলে দিলেন হৃদয়-জাকের? ম্যাচ দেখে তা-ই মনে হওয়ার কথা বেশিরভাগ দর্শকের।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের সময়ে শেষ ৯ ওভারে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত কামব্যাক, তাতে ১৫০ রানের লক্ষ্য পাওয়া, ফিল্ডিংয়ে উইন্ডিজের একের পর এক ক্যাচ ছেড়ে দেওয়া… এত কিছু পক্ষে যাওয়ার পরও শেষ পর্যন্ত চট্টগ্রামে আজ ম্যাচটা ১৪ রানে হেরে গেছে বাংলাদেশ। সিরিজ হারও নিশ্চিত হলো এতে।

এমন হারের পেছনে দায়টা জাকের আলী, তাওহীদ হৃদয়দের ওপরই বেশি যাবে। লিটন দাসের ১৭ বলে ২৩ রানের ক্যামিও আর এর আগে-পরে তানজিদ তামিমের ৪৮ বলে ৬৩ রানের ইনিংসে বাংলাদেশ শুরুতে দারুণ ভিতই পেয়েছিল। ১২ ওভারে বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ৮৫। ওভারপ্রতি ৭-এর মতো রান তুলে ১২ ওভার কাটিয়ে হাতে ৮ উইকেট রেখে ওভারপ্রতি ৮-এর মতো করে রান…খুব বেশি কঠিন হওয়া তো উচিত ছিল না।

কিন্তু এই সমীকরণই কঠিন হয়ে গেল। চারে নামা তাওহীদ হৃদয় ১৪ বলে করেছেন ১২ রান, পাঁচে নামা জাকের আলী ১৮ বলে ১৭। দুজনই একের পর এক বল নষ্ট করেছেন ‘যদি লাগে, যাবে লেগে’ কৌশলে খেলতে গিয়ে। উইন্ডিজ বোলাররা স্লোয়ার, ইয়র্কার, বাউন্সার, কাটার – নানা ভ্যারিয়েশনে তাঁদের পরীক্ষা নিয়েছেন। কিন্তু বল যেমনই হোক, জাকের ও হৃদয়ের ব্যাটিং দেখে মনে হলো, যেকোনো বলকে ডিপ মিড উইকেট, ডিপ স্কয়ার লেগে পাঠানোতেই ব্যাটিংয়ের স্বার্থকতা নিহিত!

কিন্তু তাঁদের চেষ্টাটা স্বার্থক হলো না। অনেক বল নষ্ট করার পর যখন আস্কিং রানরেট বেড়ে গেছে, ততক্ষণে আবার মারতে গিয়েই আউট হয়ে গেছেন তাঁরা। চাপে পড়ে মারতে গিয়ে আউট হয়েছেন তানজিদ তামিমও। এরপর আর কী!

শুরুতে এমন টেস্ট ব্যাটিং করেছেন সাইফ হাসান, ১১ বলে তাঁর ব্যাট থেকে এসেছে ৫ রান। চতুর্থ ওভারের পঞ্চম বলে তিনি বিদায় নেওয়ার সময়ে দলের রান মাত্র ১৩। তবে নেমেই কয়েকটি চার মেরে লিটন দাসের ঝোড়ো শুরুর পর রানের চাকা গতি পেতে শুরু করে। অন্য প্রান্তে তানজিদ তামিমও হাত খুলতে শুরু করেন তখন। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে বাংলাদেশের রান হলো ৩৭। কিন্তু অষ্টম ওভারে আকিল হোসেনের হঠাৎ নিচু হয়ে যাওয়া বলে বোল্ড হয়ে লিটনের ইনিংস শেষ হলো। বাংলাদেশের রান তখন ৪৮।

তামিম তবু একপ্রান্ত ধরে রেখেছেন। একপ্রান্তে হৃদয়ের রান করার মরিয়া চেষ্টায় ব্যর্থতার উল্টো পিঠে যা কিছু রান এনে দিয়েছেন। একবার জীবন পাওয়া হৃদয় ১৩তম ওভারের প্রথম বলে আউট হওয়ায় তৃতীয় উইকেটে ২৮ বলে ৩৭ রানের জুটি ভাঙল, তাতে হৃদয়ের অবদান ১৪ বলে ১২। লিটন আউট হওয়ার সময়ে তামিমের রান ছিল ১৮ বলে ১৯, হৃদয় আউট হওয়ার সময়ে সেটি দাঁড়ায় ৩২ বলে ৪৪-এ।

হৃদয় আউট হতেই ক্রিজে এলেন জাকের। তখনো সমীকরণ বাংলাদেশের জন্য যথেষ্ট সহজ – হাতে ৭ উইকেট, ৪৭ বলে দরকার ৬৫ রান। কিন্তু জাকের একদিকে একের পর এক বল স্ট্রাইকে থাকলেন, তার বিনিময়ে বাংলাদেশ রানও পেল না। ১৫তম ওভার শেষে বাংলাদেশের রান যখন ৩ উইকেটে ১০০, তামিম সবে ফিফটি পেরিয়েছেন (৩৯ বলে ৫১), উল্টো প্রান্তে টপ-এজে সৌভাগ্যপ্রসূত একটা চার পাওয়ার পরও জাকেরের রান ১০ বলে ৭। মাঝে বাংলাদেশের সমীকরণ থেকে বল কমেছে ১৭টি, রান কমেছে ১৫টি।

১৭তম ওভার শেষেও চিত্রটা একই, কিংবা আরেকটু খারাপ। বাংলাদেশের রান তখন ৩ উইকেটে ১১৭। জাকেরের রান ১৪ বলে ১১, তামিমের ৪৭ বলে ৬১। কিন্তু ১৮তম ওভারে প্রথম বলে তামিম আউট হয়ে গেলেন, মাঝে চোখে ধাঁধা লাগানো একটা কাট শটে চার মারার পর শেষ বলে জাকেরও আউট। বাংলাদেশের রান তখন ৫ উইকেটে ১২৪। সমীকরণ, ১২ বলে ২৬!

সম্ভব তখনো ছিল। কিন্তু শামিম বোল্ড হয়ে গেলেন হোল্ডারের ইয়র্কারে, রিশাদ ক্যাচ দিলেন লং অফে। আর সম্ভব হবে কীভাবে!   

জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। প্রথম ওডিআইতে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি মিরাজের দল। ব্যাটারদের উপর দায়িত্ব থাকছে বেশি। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে...
মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
পরিকল্পনাহীনতা ও সুযোগ কাজে লাগাতে না পারায় হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নেমে জয় চায় টাইগাররা। অন্যদিকে সিরিজ নিশ্চিত করা অস্ট্রেলিয়ার লক্ষ্য প্রক্রিয়া...
চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় অস্ট্রেলিয়ার। ১৯৭ রানের টার্গেটে নেমে দারুণ লড়াইয়ে ৬ উইকেটে ১৮৯ রানে শেষ হয় স্বাগতিকদের নির্ধারিত ওভার। অজিদের...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর