চার বদল নিয়ে নামল বাংলাদেশ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পিএম

এবার বাংলাদেশ শুরুতেই জিতে গেল! মানে, টস জিতে গেল আর কী!

সিরিজের প্রথম দুই ম্যাচে টস হেরে আগে বোলিং করতে হয়েছিল বাংলাদেশকে। বোলাররা ভালো করলেও দুই ম্যাচেই রান তাড়ায় লেজেগোবরে করে ফেলেছেন ব্যাটসম্যানরা। সিরিজ হার নিশ্চিত হওয়ার পর চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আজ টস জিতে আগে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

বাংলাদেশ আজ দলে চারটি বদল নিয়ে নামছে। তাওহীদ হৃদয়, শামিম হোসেন, তানজিম সাকিব সাকিব ও মোস্তাফিজুর রহমানকে বসিয়ে রেখে আজ বাংলাদেশ নামছে শরীফুল ইসলাম, শেখ মেহেদী, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহানকে নিয়ে। যদিও এতে টপ অর্ডারে অন্তত তিনজন ওপেনার হয়ে যাচ্ছে, লিটনকে ‘ওপেনার’ ধরলে চারজন!

ওয়েস্ট ইন্ডিজ দলেও পরিবর্তন আছে। অধিনায়ক শাই হোপের পাশাপাশি শেরফান রাদারফোর্ড ও জেইডেন সিলসকে বিশ্রাম দিয়েছে তারা। দলে নিয়েছে আমির জাঙ্গু, গুড়াকেশ মোতি ও আকিল অগাস্টেকে।

বাংলাদেশ একাদশ:

তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, জাকের আলী, নুরুল হাসান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।

 

জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। প্রথম ওডিআইতে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি মিরাজের দল। ব্যাটারদের উপর দায়িত্ব থাকছে বেশি। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে...
মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
পরিকল্পনাহীনতা ও সুযোগ কাজে লাগাতে না পারায় হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নেমে জয় চায় টাইগাররা। অন্যদিকে সিরিজ নিশ্চিত করা অস্ট্রেলিয়ার লক্ষ্য প্রক্রিয়া...
চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় অস্ট্রেলিয়ার। ১৯৭ রানের টার্গেটে নেমে দারুণ লড়াইয়ে ৬ উইকেটে ১৮৯ রানে শেষ হয় স্বাগতিকদের নির্ধারিত ওভার। অজিদের...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর