৬ ওভারে ৯৫ রান করেও ৫৪ রানে হারল বাংলাদেশ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০১:১৮ পিএম

হংকং সিক্সেসে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু ৬ ওভারের এ টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দিনটা ভালো কাটেনি আকবর আলীদের। অস্ট্রেলিয়ার কাছে ৫৪ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

মংককের মিশন রোড গ্রাউন্ডে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছে অস্ট্রেলিয়া। বেন ম্যাকডারমাট (১৪ বলে ৫১ রান) ও অধিনায়ক অ্যালেক্স (১১ বলে ৫০ রান) রসের ঝড়ো ফিফটিতে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। জবাবে ৬ ওভার পুরো ব্যাটিং করে ৫ উইকেটে ৯৫ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশের বোলারদের ওপর আজ কী গিয়েছে, সেটা বাউন্ডারির সংখ্যার দিকে তাকালেই দেখা যায়। ৩৬ বলের ইনিংসে অস্ট্রেলিয়া শুধু ছক্কাই মেরেছে ২১টি। অবশ্য চার (২টি) মারার দিকে তেমন আগ্রহ ছিল না দলটির।

৬ ওভারের জন্য যে ৫ জন বোলার ব্যবহার করেছেন আকবর আলী, তার মধ্যে ওভারপ্রতি সবচেয়ে কম রান দিয়েছেন আবু হায়দার রনি। বাঁহাতি এ পেসারের দুই ওভারে ৪১ রান তুলেছে অস্ট্রেলিয়া। রনির যদি এ অবস্থা হয়, বাকি বোলারদের দশা কী, সেটা বোধহয় ব্যাখ্যার প্রয়োজন নেই!

১৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে যেমন ব্যাটিং করা দরকার ছিল, তেমন শুরু পায়নি বাংলাদেশ। ক্রিস গ্রীনের করা ইনিংসের প্রথম ওভারেই বিদায় নিয়েছেন শেখ হাবিবুর রহমান (৬), আকবর আলী (০) ও জিসান আলম (৬)। ১৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ ১৯ রানে চতুর্থ উইকেট হারায়। এবার বিদায় নেন ৩ বলে ৭ রান করা মোসাদ্দেক।

সেখান থেকে আবু হায়দার রনির ১৮ বলে ৫০ অপরাজিত ৫০ ও রাকিবুল হাসানের ১০ বলে ২৫ রানের ক্যামিও শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

এ হারে বাংলাদেশ নেমে গেছে প্লেট পর্বে। এ পর্বের সেমিফাইনালে আগামীকাল রোববার সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগে কি না অনুশীলনে দেখা গেল, ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজ। এতে বার্সায় খেলা রাইট উইঙ্গারকে নিয়ে তৈরি হয় শঙ্কা। ফাইনালে খেলতে পারবেন কি না, এমন প্রশ্নও...
তবে স্পেনের মিডফিল্ডার রদ্রির মতে, ফাইনালে স্পেনের কাছে পেরে উঠবে না আলবিসেলেস্তেরা। শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসও ফুটে উঠল স্পেন মিডফিল্ডারের কথায়। রদ্রির চাওয়া, তাঁর সতীর্থরা ফাইনালে যেন...
রোববার (১৯ জুলাই) আমেরিকার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসছে ফুটবলের বিশ্বমঞ্চের শ্রেষ্ঠত্বের লড়াই। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপ সেরা লুইস দে লা...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর