বাংলাদেশের ইনিংসে জয়

২৫ বছরে চারবার, এর মধ্যে গত ৭ মাসেই দুবার

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০২:০৩ পিএম

পাঁচটা উইকেট পড়তে কতক্ষণ লাগতে পারে? সকালের সেশনের মধ্যেই বাংলাদেশ উইকেট পাঁচটা তুলে নিয়ে ম্যাচ জিতে যাবে, এমন ধারণাই হয়তো ছিল বেশিরপভাগ ক্রিকেটপ্রেমীর। সে জায়গা থেকে আয়ারল্যান্ডের সাফল্য, তারা বাংলাদেশকে ঘণ্টাখানেক বেশি খাটিয়ে নিতে পেরেছে।

শেষ পর্যন্ত আজ চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের মাঝামাঝি না পেরোতেই সিলেট টেস্ট জিতে গেল বাংলাদেশ। জয়ের ব্যবধান - ইনিংস ও ৪৭ রান।

টেস্টে ২৫ বছরপূর্তি উদযাপন করেই এই টেস্টে নামা বাংলাদেশ এ নিয়ে ইনিংস ব্যবধানে জয় দেখল চারটি। এর মধ্যে গত সাত মাসেই হলো দুটি - এপ্রিলে চট্টগ্রামে ইনিংস ও ১০৬ রানে হারিয়েছিল জিম্বাবুয়েকে।

এর আগে হুবহু একই ব্যবধানে জিম্বাবুয়েকেই মিরপুরে হারিয়েছিল ২০২০-এ, আর ২০১৮-তে ইনিংস ব্যবধানে প্রথম জয়টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, মিরপুরে ইনিংস ও ১৮৪ রানে।

হাতে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের চেয়ে ২১৫ রানে পিছিয়ে থেকে আজ দিন শুরু করা আয়ারল্যান্ড আবার বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামাতে পারবে কি না, সে প্রশ্নটাই সেভাবে ওঠেনি। প্রশ্ন ছিল এতটুকুই যে, বাংলাদেশ কত সময়ের মধ্যে উইকেট ৫টা তুলে নেবে।

দিনের পঞ্চম ওভারে হুমফ্রেইসের উইকেট তুলে নেন তাইজুল। কিন্তু এরপর আয়ারল্যান্ড দুটি জুটি পেয়েছে। সপ্তম উইকেটে বলবার্নি ও ম্যাকব্রাইন ৬৬ রানের জুটি গড়েন। বলবার্নি (৩৮) ৫৪তম ওভারে মুরাদের বলে আউট হন।

তবে ৭ উইকেটে ১৯৮ রান নিয়ে লাঞ্চে যাওয়া আয়ারল্যান্ড লাঞ্চেরভপর দ্বিতীয় বলেই উইকেট হারায়। ম্যাকব্রাইনকে (৫২) ফেরান নাহিদ রানা। এরপর আয়ারল্যান্ডের নবম উইকেট জুটিতে রেকর্ড গড়েই বাংলাদেশের অপেক্ষা বাড়িয়েছেন জর্ডান নিল (৩৬) ও ব্যারি ম্যাকার্থি (২৫)। দুজনের ৫৪ রানের জুটিটি আয়ারল্যান্ডের ৭ বছরের টেস্ট ইতিহাসে নবম উইকেটে সর্বোচ্চ। ৭০তম ওভারের চতুর্থ বলে মুরাদ এই জুটি ভাঙেন নিলকে ফিরিয়ে, এর চার বল পর ম্যাকার্থিকে ফিরিয়ে বাংলাদেশের অপেক্ষার শেষ টানেন তাইজুল।

জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। প্রথম ওডিআইতে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি মিরাজের দল। ব্যাটারদের উপর দায়িত্ব থাকছে বেশি। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে...
মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
পরিকল্পনাহীনতা ও সুযোগ কাজে লাগাতে না পারায় হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নেমে জয় চায় টাইগাররা। অন্যদিকে সিরিজ নিশ্চিত করা অস্ট্রেলিয়ার লক্ষ্য প্রক্রিয়া...
চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় অস্ট্রেলিয়ার। ১৯৭ রানের টার্গেটে নেমে দারুণ লড়াইয়ে ৬ উইকেটে ১৮৯ রানে শেষ হয় স্বাগতিকদের নির্ধারিত ওভার। অজিদের...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর