‘টেন্ডুলকার-কোহলিও টিকতে পারবেন না’- ভারতের উইকেট নিয়ে খ্যাপা ভারতেরই সাবেক

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০২:১৯ পিএম

কলকাতা টেস্ট যেন ব্যাটসম্যানদের কড়া পরীক্ষা নিচ্ছে। ইডেন গার্ডেনসের উইকেটে টিকে থাকাই দায় হয়ে যাচ্ছে ভারত-সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের। সিরিজের প্রথম টেস্টের প্রথম দুদিনেই দুদলের ২৬ উইকেট পড়েছে। এর মধ্যে প্রথম দুই ইনিংসে দুদলের কোনো ব্যাটসম্যানই ৪০ রান করতে পারেননি।

ভাগ্যিস টেস্টের তৃতীয় ইনিংসে ফিফটি করে সে আক্ষেপ পূরণ করেছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা (৫৫*)। এরপরও দুদলের রানের দিকে তাকালেই বোঝা যায়, ব্যাটসম্যানদের টিকে থাকতে কতটা বেগ পেতে হচ্ছে।

এমন পরিস্থিতিতে কলকাতার উইকেটকে রীতিমতো ধুয়ে দিয়েছেন হারভাজান সিং। একজন স্পিনার হয়েও টেস্টে এমন উইকেট চান না তিনি। সঙ্গে এটাও জানিয়েছেন, এ উইকেটে সাচিন টেন্ডুলকার-বিরাট কোহলির মতো ব্যাটিং কিংবদন্তিরাও টিকে থাকতে পারতেন না।

হারভাজান কেন এত রেগে, সেটা স্কোরবোর্ডের দিকে তাকালেই বোঝা যায়। আজ টেস্টের তৃতীয় দিনের সবে দ্বিতীয় সেশন চলে। এতেই দুদলের ৩৫ উইকেট নেই। প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা ১৫৯ রানে গুটিয়ে যাওয়ার পর ভারত করেছিল ১৮৯ রান। ৩০ রানে পিছিয়ে থাকা প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ১৫৩ রানে। তাতে ভারতের লক্ষ্য দাঁড়িয়েছে ১২৪ রান।

এ অল্প রানটাই যেন পাহাড়সম হয়ে দাঁড়িয়েছে ভারতের সামনে। প্রায় দুর্বোধ্য হয়ে ওঠা কলকাতার উইকেটে এ রান তাড়ায় ৬৪ রানেই ৫ উইকেট নেই ভারতের।

বোলিংদের বাড়তি সুবিধা দেওয়া এমন উইকেট মানতে পারছেন না হারভাজান। গতকাল টেস্টের দ্বিতীয় দিন শেষে নিজের ইউটিউব চ্যানেলে ৪৫ বছর বয়সী সাবেক এ অফস্পিনার বলেছেন, ‘মাত্র দুই দিনেই বোঝা যাচ্ছে, ম্যাচ কোন দিকে যাচ্ছে। তারা টেস্ট ক্রিকেটকে শেষ (রেস্ট ইন পিস) করে দিয়েছে দিয়েছে। আমার মনে হয় না টেস্ট ক্রিকেটের আর কোনও মূল্য আছে।’

গত জুন-জুলাইয়ে ইংল্যান্ড সফরে গিয়ে ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ভারত। হারভাজানের মতে, ইংল্যান্ডে যে ধরনের স্পোর্টিং উইকেটে খেলা হয়েছে, সেটাতেই মূলত টেস্টের আসল মজা। এ প্রসঙ্গে ভারতের সাবেক স্পিনার বলেছেন, ‘কয়েকদিন আগে ইংল্যান্ডে গিয়ে ভারত অসাধারণ খেলেছে, সবাই ওদের প্রশংসা করেছে। যে ধরনের উইকেটে ওরা খেলেছে, যেভাবে লড়াই করে জিতেছে, ওটাই আসলে টেস্ট ক্রিকেট, ওটাই টেস্টের আসল মজা।’

এরপর কলকাতার উইকেটের সমালোচনায় হারভাজান বলেছেন, ‘এই উইকেটটা এমন যে, আপনি বল ফেলবেন, আর সেটা ঘুরে অন্য দিকে চলে যাবে। ব্যাটসম্যানরা বুঝেই উঠতে পারবেন না, কী করতে হবে। এমনকি বিরাট কোহলি, সাচিন টেন্ডুলকারের মতো ব্যাটসম্যানও এখানে টিকে থাকতে পারবেন না। কারণ, কোনো বল এখানে নিচু হয়ে যাবে, কোনো বল হঠাৎ বাউন্স করবে। আবার কোনো বল অস্বাভাবিক টার্ন করে আপনার উইকেট নিয়ে নেবে। এখানে টেকনিকের কোনও ভূমিকা নেই- সবকিছু নির্ভর করছে উইকেটের উপর।’

জাতীয় দলের সাবেক এ স্পিনারের মতো, এ ধরনের উইকেট বানিয়ে টেস্ট ক্রিকেটটাকে তামাশা বানিয়ে ফেলা হচ্ছে। হারভাজানের ভাষায়, এটা বহু বছর ধরেই হচ্ছে। আমি যখন এসব নিয়ে বলি, মানুষ আমাকে বলে, “কেন তুমি এসব নিয়ে কথা বল?” কিন্তু আমার মনে হয় না, কখনো এমন অপরিণত কন্ডিশন দেখেছি। বিষয়টা একদমই ঠিক পথে এগোচ্ছে না। এটা ভয়াবহ, একেবারে বাজে। তারা খেলাটাকেই হাস্যকর করে তুলছে।’

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর