আফগানিস্তানকে উড়িয়ে সেমিফাইনালে এক পা বাংলাদেশের

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:২৭ এএম

এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ দলের শুরুটা হয়েছিল দুর্দান্ত। হংকংয়ের বিপক্ষে সে ম্যাচে ৮ উইকেটের বড় জয় আদায় করেন আকবর আলীরা। হাবিবুর রহমান সোহানের ৩৫ বলে সেঞ্চুরিতে ভর করে ওই ম্যাচে হংকংয়ের ১৬৭ রান বাংলাদেশ পেরিয়ে গিয়েছিল ইনিংসের ৫৪ বল হাতে রেখে!

দুর্দান্ত এ পারফরম্যান্সের ধারাবাহিকতা পরের ম্যাচেও বজায় রেখেছে বাংলাদেশ। এবার আকবর আলীরা উড়িয়ে দিয়েছেন আফগানিস্তান ‘এ’ দলকে। গতকাল সোমবার দোহায় আফগানদের ৭৮ রানে গুটিয়ে দিয়ে ইনিংসের ৩৯ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টানা দুই ম্যাচে বড় জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলেন আকবর-সোহানরা।

দোহায় গতকাল টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আকবর আলী। অধিনায়কের সিদ্ধান্ত যে যৌক্তিক ছিল, আফগান ইনিংসের শুরু থেকেই বুঝিয়ে দিতে থাকেন বাংলাদেশি বোলাররা।

ইনিংসের প্রথম ওভারে আফগান ওপেনার ইমরানকে (৪) ফেরান রিপন মণ্ডল। নিজের পরের ওভার করতে গিয়ে সেদিকউল্লাহ আতালকে ড্রেসিংরুমের পথ ধরান রিপন। বাংলাদেশি পেসারের একই ওভারে বিদায় নিয়েছেন আরেক ওপেনার নুরুল রহমানও (১)।

রিপন মণ্ডলের দেওয়া শুরুর এক ধাক্কা আর সামলে উঠতে পারেনি আফগানিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৮০ রানের আগেই থামে আফগানদের ইনিংস।

বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল ১০ রানে ৩ উইকেট নিয়েছেন। এছাড়া রাকিবুল ৭ রানে ৩ উইকেট, মেহেরব ১৪ রানে ২ উইকেট ও আবদুল গাফ্ফার সাকলাইন ১৩ রানে ১ উইকেট নিয়েছেন।

রান তাড়ায় ৫ রানের ব্যবধানে বাংলাদেশও দুই ওপেনারকে হারিয়েছিল। ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে দলকে ১৯ রানে রেখে বিদায় নেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সোহান (১০)। আর দলের রান ২৪ হতে একই পথ ধরেন জিসান (১০)।

পরপর দুই উইকেট হারালেও বাংলাদেশকে আর বিপদে পড়তে দেননি জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কন। তৃতীয় উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটিতে জয়ের দেখা পায় বাংলাদেশ। জাওয়াদ ২২ বলে ২৪ রানে ও অঙ্কন ৩০ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন।

এ জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সবার ওপরে বাংলাদেশ। সমান ম্যাচে ২ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

বাংলাদেশ পরের ম্যাচটা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচটা যদি বাংলাদেশ হেরে যায়, তবে তিন ম্যাচ শেষে লঙ্কানদের পয়েন্টও বাংলাদেশের সমান ৪ হবে। এদিকে আফগানিস্তান হংকংকে হারালে আফগানদের পয়েন্ট হবে ৪। তখন আসবে রানরেটের হিসেব। সে হিসেবে সুবিধাজনক অবস্থানেই আছে বাংলাদেশ। দুই ম্যাচেই বড় জয় পাওয়ায় বাংলাদেশের রানরেট +৪.০৭৯। অন্যদিকে শ্রীলঙ্কার রানরেট +১.৩৪১, আফগানিস্তানের -১.১৮২ এবং হংকংয়ের -৪.৬১৮।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর