লিটনের ফিফটির পর বাংলাদেশকে আলো দেখালেন সাইফউদ্দিন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১০:১৪ পিএম

চট্টগ্রামে ১৫৭ রানের বেশি লক্ষ্য তাড়া করে কখনো জিততে পারেনি বাংলাদেশ। জিততে হলে গড়তে হবে রেকর্ড। সেই সঙ্গে সিরিজে টিকে থাকার লড়াই। এমন সমীকরণে সামনে ১৭১ রানের লক্ষ্যে নেমে পাওয়ার প্লেতেই আইরিশ বোলারদের একের পর বাউন্ডারি ছাড়া করে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে ৬ ওভারে মাত্র এক বাউন্ডারির দেখা পাওয়া লিটন দাসরা আজ ৭ চার ও ২ ছক্কায় ৬৬ রান তোলেন।

পাওয়ার প্লেতে পারভেজ হোসেন ইমন ও লিটন দাসের আগ্রাসী ব্যাটিংয়েই জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ। লিটন দাসের ৩৭ বলে ৫৭ রানের ইনিংস ও ইমনের ৪৩ রানের ইনিংসে ১৫ ওভারেই স্কোরবোর্ডে ১৩৮ রান তোলে বাংলাদেশ। মাঝ ওভারে আইরিশরা ম্যাচের নিয়ন্ত্রণ আর নিতে না পারলেও শেষ দিকে বাংলাদেশকে চেপে ধরেছিল। এক পর্যায়ে ১৪ বলে ২২ রানের সমীকরণ দাঁড়ায়। কিন্তু সাইফউদ্দিনের ৭ বলে ১৭ রানের ক্যামিও ইনিংসে শেষ ওভারে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 

প্রথম টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে বাংলাদেশের প্রাপ্তি ছিল মাত্র একটি বাউন্ডারি। আজ ১৭১ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারেই এক চার ও এক ছয় হাঁকান ওপেনার পারভেজ হোসেন ইমন। শুরুতেই আগ্রাসী বার্তা দেওয়া বাংলাদেশের ওপেনার প্রথম দুই ওভারে ২১ রান তোলেন। তবে ইনিংসের তৃতীয় ওভারে রানের আউটের ফাঁদে পড়েন তানজিদ হাসান তামিম।  

আইরিশ পেসার ব্যারি ম্যাকার্থির স্লো ডেলিভারি পিচের কাছে রেখেই রান নিতে চেয়েছিলেন তামিম। তবে সরাসরি থ্রোতে স্ট্রাইকিং প্রান্তে স্টাম্প ভাঙেন ম্যাকার্থি। আর তাতেই ১০ বলে ৭ রান করে ফেরেন তামিম। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

তামিম ফিরে গেলেও লিটন দাসকে সঙ্গে নিয়ে নিজের আগ্রাসী ক্রিকেট খেলতে থাকেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। পাওয়ার প্লের শেষ ওভারে দলীয় পঞ্চাশ রান পার করে বাংলাদেশ। লিটন-ইমনের মারকুটে ব্যাটিংয়ে ৬ ওভারে ৬৬ রান তোলে বাংলাদেশ। 

পাওয়ার প্লের পর রানের গতি খানিকটা কমে যায় বাংলাদেশের। আগ্রাসী মেজাজে খেলতে থাকা ইমন ইনিংসের দশম ওভারে নিজেদের ফিফটির সুযোগ হাতছাড়া করেন। গ্যারেথ ডিলানির লেগ স্পিনে রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যাকঅওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন ২৮ বলে ৫ চার ও ২ছক্কায় ৪৩ রান করা ইমন। 

দশ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২ উইকেট ৮৬ রান। তৃতীয় উইকেট সাইফ হাসানকে সঙ্গে নিয়ে ম্যাচে হাল ধরেন অধিনায়ক লিটন দাস। 

ইমন ফিরে গেলেও নিজের আগ্রাসী ক্রিকেটের গতি কমাননি লিটন। ১২তম ওভারে দলীয় এক শ রান পার করে বাংলাদেশ। এই দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ। ১৪তম ওভারে বিশাল এক ছক্কা হাঁকিয়ে ৩৪ বলে ক্যারিয়ারের ১৬তম ফিফটির দেখা পেয়ে যান লিটন দাস। ফিফটি পাওয়ার পর নিজের ইনিংসে অবশ্য বেশি বড় করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ৩৭ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৫৭ রান করে মার্ক অ্যাডাইয়ারের পেসে এলবিডাব্লিউ হয়ে ফেরেন লিটন। 

ততক্ষণে অবশ্য দলের ভিত পেয়ে যায় বাংলাদেশ। লিটন যখন ফিরেন তখন বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেট ১৩৮ রান। জয়ের জন্য ৩০ বলে ৩৩ রানের প্রয়োজন বাংলাদেশের। 

চতুর্থ উইকেট জুটিতে এমন সহজ সমীকরণ পার করতে গিয়ে দলকে আরও বিপদে ফেলেন সাইফ হাসান। লিটনের ফেরার পরের ওভারেই ডিলানির স্পিনে লং অনে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ১৭ বলে ২২ রান করা সাইফ।

দ্রুত দুই উইকেট হারানো বাংলাদেশকে ১৮তম ওভারে আরও চাপে ফেলেন তাওহীদ হৃদয়। ৯ বলে ৬ রান করে রান আউট হয়ে ফেরেন আগের ম্যাচে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলা হৃদয়। তখনো জয়ের জন্য ১৪ বলে ২২ রানের প্রয়োজন ছিল বাংলাদেশের। 

আচমকা চাপে পড়া ম্যাচ শেষ পর্যন্ত দুর্দান্ত ৭ বলে ১৭ রানের ইনিংসে ২ বল আগে বাংলাদেশকে জয় এনে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৪ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ।  

এর আগে ব্যাট করতে নেমে প্রথম ৬ ওভারে ৭৫ রান তোলা আইরিশরা দুই শ রানের আশা জাগিয়েছিল। কিন্তু মাঝ ওভারে শেখ মেহেদীর স্পিনে তা আর করতে পারেনি সফরকারীরা। এই অফ স্পিনারের দুই ওভারের মধ্যে ৩ উইকেট পল স্টার্লিংদের বড় সংগ্রহে ধাক্কা দেয়।  

শেষ পর্যন্ত লরকান টাকারের ৩২ বলে ৪১ রানের ইনিংসে ১৭০ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর