তাঁকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটার জবাব কোহলি নিজেই দিলেন হার্শা ভোগলেকে

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ পিএম

রাঁচিতে গতকাল রোববার নতুন ইতিহাস লিখেছেন বিরাট কোহলি। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২০ বলে ১৩৫ রানের ইনিংস খেলেছেন। ওয়ানডে ক্যারিয়ারে এটি কোহলির রেকর্ড ৫২তম সেঞ্চুরি। ক্রিকেটের তিন সংস্করণের যেকোনো এক সংস্করণ বিবেচনায় এটি সেঞ্চুরির রেকর্ড।

কোহলির পাশাপাশি গতকাল ৫৭ রানের ইনিংস খেলার পথে তিনটি ছক্কা মেরে আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার মালিক বনে গেছেন রোহিত শার্মা। দুজনেই চলতি বছর টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যানের সাম্প্রতিক পারফরম্যান্সে তাঁদের অবসর ভেঙে মাঠে ফেরার গুঞ্জন শুরু হয়েছে।

গুঞ্জনের মাত্রা এতটাই বেশি ছড়িয়েছে যে, সেটা নিয়ে মন্তব্য করেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসন। পরে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার নেওয়ার সময় গুঞ্জনের জবাব দিয়েছেন কোহলিও। জানিয়েছেন, আপাতত ওয়ানডে সংস্করণই চালিয়ে যেতে চান তিনি।  

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে পিটারসন লিখেছেন, ‘বিরাট ও রোহিত আবার টেস্ট খেলার কথা ভাবছেন, এটা যদি অর্ধেক সত্যও হয়, বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখা উচিত… যদি এই খেলার সবচেয়ে বড় তারকারা আবার খেলতে চান, তাঁদের অবশ্যই খেলা উচিত!’

যাদের নিয়ে এত গুঞ্জন, তাদের মধ্যে কোহলি গতকাল ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় গুঞ্জনের জবাব দিয়েছেন। উপস্থাপনার দায়িত্বে থাকা হার্শা ভোগলে জানতে চান, কোহলিকে কি শুধু এক সংস্করণে দেখা যাবে?

জবাবে কোনো রাখঢাক না রেখে কোহলি স্পষ্ট করে বলেন, ‘হ্যাঁ, এমনটাই হবে। আমি আপাতত শুধু একটা সংস্করণেই খেলব।’

কোহলির কথায় এটা স্পষ্ট যে, তিনি টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে ভাবছেন না। পাশাপাশি এক সংস্করণ চালিয়ে যাওয়ার ক্ষেত্রেও নিজের প্রস্তুতি নিয়ে মুখ খুলেছেন ভারতের কিংবদন্তি এ ব্যাটসম্যান।

কোহলি বলেছেন, ‘প্রচুর অনুশীলন করতে হবে- এমন তত্ত্বে আমি কখনই বিশ্বাসী ছিলাম না। ক্রিকেটের ব্যাপারটা আমার কাছে মানসিক। আপনি যদি ক্রিকেটের সংস্পর্শে থাকেন… যদি নেটে এক বা দুই ঘণ্টা কাটান, আপনি জানতে পারবেন আপনি ভালো করছেন।’

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা কোহলি এরই মধ্যে দেশের জার্সিতে প্রায় দেড় যুগ কাটিয়ে দিয়েছেন। বয়সটাও ৩৭ পেরিয়েছে। এখন শরীরের দিকেও বাড়তি নজর দিতে হয়, সেটাও মনে করিয়ে দিয়েছেন কোহলি, ‘পরিস্থিতি বুঝতে আমি আগেই রাঁচিতে কিছুটা আগেই গিয়েছিলাম… আমার বয়স ৩৭ হয়ে গিয়েছে, শরীরের ওপরও নজর দিতে হয়।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর