বিশ্বকাপ খেলবে বাংলাদেশ? লিটন বললেন, ‘আপনিও জানেন না, আমিও জানি না’

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কিনা তা যেন অজানা এক প্রশ্নের উত্তর। প্রতিদিন বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে একের পর এক নতুন তথ্য সামনে এলেও চূড়ান্ত কিছু এখনো জানা যায়নি। তবে এসব ইস্যুতে আজ পর্যন্ত বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসকে কখনো কোনো মন্তব্য করতে দেখা যায়নি। অবশেষে আজ বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে মুখ খুলেছেন লিটন।

বিপিএলে আজ সিলেট টাইটানসের কাছে হেরে বিদায় নিয়েছে লিটন দাসের রংপুর রাইডার্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কের কাছে  জানতে চাওয়া হয়, বিশ্বকাপে আপনি দলকে নেতৃত্ব দিবেন এখনো আপনি জানেন না বাংলাদেশ খেলবে কিনা? 

এমন প্রশ্নের জবাবে সাংবাদিকের উদ্দেশ্যে লিটনের স্পষ্ট উত্তর,  ‘আপনি জানেন? আপনিও জানেন না আমিও জানি না সেইম পেজে (একই অবস্থা)।’ 

বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, বিসিবিরও একই অবস্থান। শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছে বিসিবি। 

এই ঘটনা সবারই জানা। তবে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বা কোথায় খেলবে? এই ইস্যুতে বোর্ড দলের অধিনায়ক লিটন দাসের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেছে কিনা এমন প্রশ্নের জবাবটা শুনে অনেকেই অবাক হতে পারেন।

এই প্রশ্নের জবাবে লিটনের এক শব্দের উত্তর,  ‘না’। দলের অধিনায়কের সঙ্গে আলোচনা করাটা বোর্ডের প্রয়োজন ছিল কিনা প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘আমি জানি না। কিন্তু হয়নি(কথা) আমার সাথে।’ 

বিপিএলের ফাইনাল আগামী ২৩ জানুয়ারি। লম্বা সময় বিপিএল খেলার পর বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের মানসিক প্রস্তুতি কেমন? লিটনের উত্তর, ‘এই যে এখন থেকে সুযোগ পাবো যারা ২৩ তারিখ থেকে খেলা শেষ করবে তারপর যদি বিশ্বকাপ সাত তারিখে শুরু হবে তাহলে সাত আর ২৩ থেকে সাত ১৪ দিন মেন্টাল অনেক সুযোগ থাকবে আমাদের চিন্তাভাবনা করার।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
লোডিং...

এলাকার খবর