বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলাতে কেন রাজি হলেন না, জানালেন আয়ারল্যান্ড কোচ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:২৮ এএম

কোনো অবস্থাতেই ভারতে বিশ্বকাপ খেলতে চায়নি বাংলাদেশ। ম্যাচগুলো শ্রীলঙ্কায় নেওয়ার আবেদন জানিয়েছিল আইসিসিকে। কিন্তু আইসিসি বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে সেই জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে।

তবে আইসিসি বাদ দেওয়ার আগে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ কোনোভাবে ‘বি’ গ্রুপে যেতে পারলে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হতো। কিন্তু ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ড গ্রুপ পরিবর্তনে রাজি হয়নি। তাই বাংলাদেশের চাওয়াও পূরণ হয়নি।

এতদিন পর জানা গেল, কেন গ্রুপ পরিবর্তনে রাজি হয়নি আয়ারল্যান্ড। মূলত শ্রীলঙ্কার কন্ডিশন ও গ্রুপের অন্যান্য প্রতিপক্ষ বিবেচনায় নিজেদের প্রস্তুতি নিচ্ছিল দলটি। গ্রুপ পরিবর্তন হলে আয়ারল্যান্ডের প্রস্ততিতে বড় ধরনের প্রভাব পড়ত। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন আয়ারল্যান্ডের প্রধান কোচ আইনরিখ মালান।

আয়ারল্যান্ড অবশ্য শুরু থেকেই ভেন্যু পরিবর্তনে রাজি ছিল না। এর আগে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অচলাবস্থা কাটাতে বাংলাদেশে এসেছিলেন আইসিসি প্রতিনিধি। সেই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল বিসিবি। কিন্তু সেই প্রস্তাবে আইসিসি বা আয়ারল্যান্ড, কোনো পক্ষই রাজি হয়নি।

বাংলাদেশের প্রস্তাবের প্রতিক্রিয়ায় সে সময় আয়ারল্যান্ড ক্রিকেটের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছিলেন, ‘আমরা চূড়ান্ত আশ্বাস পেয়েছি যে, আমরা মূল সূচি থেকে সরছি না। আমরা অবশ্যই গ্রুপপর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলব।’

কেন শ্রীলঙ্কাকে খেলার ব্যাপারে অনড় ছিল আয়ারল্যান্ড, সেটা উঠে এসেছে আয়ারল্যান্ড কোচের গতকালের সাক্ষাৎকারে। ক্রিকবাজকে মালান বলেছেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছি। (শ্রীলঙ্কার পরিস্থিতি অনুযায়ী) অভিযোজন ক্ষমতা এবং ভিন্ন ভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার মানসিকতা তৈরি করা আমাদের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ দিক। অর্থাৎ, সামনে যা আছে— উইকেটের অবস্থা, ম্যাচের পরিস্থিতি, প্রতিপক্ষ— সেটার সঙ্গে মানিয়ে নিয়ে খেলা এবং নিজেদের গেমপ্ল্যান আরও জোরদার করা। এতে ছেলেরা মাঠে নেমে স্বাধীনভাবে খেলতে পারে। শ্রীলঙ্কা সফরের আগে এটিই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর