অস্ট্রেলিয়ার গল্প বললেন রিশাদ

‘আসলে ছবি আমিও তুলতে চাইনি...ওনারা ডেকে বললেন এদিকে এসো’

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে প্রথমবারের মতো খেলতে গিয়ে রীতিমত দাপট দেখিয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের এই লেগ স্পিনার এবার তাঁর দল হোবার্ট হারিকেন্সের সেরা অস্ত্র ছিলেন। ১২ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। হারিকেন্সের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়া বোলারও তিনি। 

বিগ ব্যাশে শেষে বাংলাদেশে ফিরে বিশ্বকাপের বিমান ধরার কথা ছিল এই লেগ স্পিনারের। তবে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ায় এবার ঘরোয়া ক্রিকেট অদম্য  টি-টোয়েন্টি কাপ দিয়েই মাঠে ফিরেছেন রিশাদ। অস্ট্রেলিয়ায় করা দুর্দান্ত পারফরম্যান্স গতকাল মিরপুরেও দেখিয়েছেন তিনি। প্রথম ম্যাচেই নিয়েছেন ২১ রানে ৩ উইকেট।

এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে এসে নিজের অস্ট্রেলিয়ার দারুণ অভিজ্ঞতার গল্প শুনিয়েছেন এই লেগ স্পিনার। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা কেমন তা জানাতে গিয়ে রিশাদ বলেন, ‘ওরা অনেক বিনয়ী। যত বড় ক্রিকেটার হোক না কেন, ওরা অনেক সরল। যে কারও সঙ্গে আরামসে মানিয়ে নেয়। আমার কাছে এটা ভালো লেগেছে যে বড়–ছোট কোনো কিছু দেখে না। আমি চেষ্টা করব এ রকম থাকতে।’

রিশাদ হোসেনের ফেসবুক পেজে সর্বশেষ পোস্টটা অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং ও স্টিভেন স্মিথের সঙ্গে। তাদের সঙ্গে ছবির পেছনের গল্প জানিয়ে তিনি বলেন, ‘আসলে ছবি আমিও তুলতে চাইনি। আমি বোলিং করছিলাম, ওনারা ডেকে বললেন এদিকে এসো। তাঁরা অনেক অনেক বন্ধুভাবাপন্ন, অনেক অনেক কিছু ওদের কাছে শেখার আছে। চেষ্টা করেছি কথা বলার, শেখার।’ 

সবশেষ বিপিএল না খেলে বিগ ব্যাশে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন রিশাদ। এমনকি বিগ ব্যাশে দল পাওয়ার পর বিপিএলের নিলামে তিনি নিজের নামই তুলেননি। পুরো মৌসুম খেলে এবার কিংবদন্তি একাধিক অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। 

তবে বাংলাদেশের এই লেগ স্পিনারের চলার পথটা এতটা সহজ ছিল না। নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলার কখনো সুযোগ পাননি। ২০১৯ সালে প্রথম বিপিএলে রংপুর রাইডার্সে ডাক পান। এরপর একাধিক দলে খেললেও আজ পর্যন্ত বিপিএলের পুরো মৌসুমের সবকটি ম্যাচ কখনোই এই লেগ স্পিনারকে খেলানো হয়নি। 

নিজের সেই অতীতের কথা স্মরণ করে রিশাদ জানান তিনি প্রতিনিয়ত শিখেছেন, ‘যখন খেলতে পারতাম না, ওটা আমার জন্য শিক্ষা ছিল। ওই সময় আমি নিজেকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করতে পেরেছি। ওটাই আমার জন্য সেরা সময় ছিল, নিজেকে গড়ে তুলতে পেরেছি।’

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর