নাহিদ-তামিম ঝলকে প্রথম ওয়ানডেতে জয়

পাকিস্তান উঠে গেল বাংলাদেশের তালিকার তিন নম্বরে

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৭:০৪ পিএম

বাংলাদেশের জয় প্রথম ইনিংসেই নিশ্চিত করে দিয়েছিলেন পেসার নাহিদ রানা। এই ডানহাতি পেসারের গতির ঝড়ে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ছোট লক্ষ্যে নেমে ওপেনার তানজিদ তামিমের ঝোড়ো ফিফটিতে ৮ উইকেট ও ২০৯ বল বাকি থাকতেই ১১৫ রানের লক্ষ্য টপকে যায় বাংলাদেশ।

ওয়ানডেতে বাংলাদেশ এর চেয়ে বেশি বল হাতে রেখে জিতেছে মাত্র দুই ম্যাচে। প্রথমটা ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২২৯ বল আগে, এরপর ২০২৩ সালে ২২১ বল আগে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়। বলের হিসেবে পাকিস্তান এই তালিকায় উঠে গেল তিন নম্বরে। 

লক্ষ্যে নেমে রীতিমত টি-টোয়েন্টি মেজাজে রান করতে থাকে বাংলাদেশ। প্রথম দুই ওভারে স্কোরবোর্ডে ২৫ রান তোলেন সাইফ হাসান ও তানজিদ তামিম। দ্রুত রান তুলতে গিয়ে ইনিংসের তৃতীয় ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন ৪ রান করা সাইফ হাসান। 

দ্বিতীয় উইকেটে ক্রিজে নেমেই আগ্রাসী মেজাজে রান তুলতে থাকেন নাজমুল হোসেন শান্ত। ওপেনার তানজিদ তামিমের সঙ্গে মিলে পাকিস্তানের বোলারদের পাওয়ার প্লেতে একের পর এক বাউন্ডারি ছাড়া করেন। দশ ওভারেই ১ উইকেট বাংলাদেশের স্কোরবোর্ডে ৮১ রান তোলেন শান্ত-তামিম জুটি। 

শেষ দিকে ২৭ রান করা শান্ত মোহাম্মদ ওয়াসিমের বলে বিদায় নিলেও বাংলাদেশের জয় নিশ্চিত করেন তানজিদ তামিম। ১৬তম ওভারে ৪২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৭ রান করা তামিম বাংলাদেশের ৮ উইকেটের জয় নিশ্চিত করেন। ২০৯ বল বাকি থাকতেই বিশাল জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। 

এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তান নাহিদ রানার গতির ঝড়ে সর্বনিম্ন রানের লজ্জার মুখে পড়ে। চার অভিষিক্ত ক্রিকেটার নিয়ে একাদশ সাজিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। মাত্র ৬৯ রান তুলতেই ৫ উইকেট হারায় সফরকারীরা। শুরুর ৫ উইকেটই নেন নাহিদ রানা। 

ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন এই ডানহাতি। আউট করেছেন সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগাকে। তাঁর ৭ ওভারে ৫ উইকেটে ২৪ রানের স্পেলেই মূলত পাকিস্তান অল্পতেই গুটিয়ে যায়। শেষ দিকে ফাহিম আশরাফের ৩৭ রানে ভর করে এক শ রানের গন্ডি পার করে পাকিস্তান। ৩১তম ওভারে ১১৪ রানে অলআউট হয় শাহিন শাহর দল। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বনিম্ন রান। 

সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী ১৩ মার্চ। 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর