‘নেবে না’ ‘নেবে না’ করেও ঠিকই পাকিস্তানিকে নিল ভারতীয় মালিকের দল

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০২:৫১ পিএম

দ্য হানড্রেডের নিলামে পাকিস্তানি ক্রিকেটাররা দল পান কি না, পেলেও ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি তাঁদের প্রতি আগ্রহ দেখায় কি না- এ নিয়ে আগ্রহ ছিল ক্রিকেট প্রেমীদের। সেটার পেছনে যথেষ্ট কারণও আছে।

১০০ বলের এ টুর্নামেন্টের আট ফ্র্যাঞ্চাইজির মধ্যে চারটিই আইপিএল সংশ্লিষ্ট ভারতীয় মালিকানাধীন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি গতকাসে এক প্রতিবেদনে জানায়, ক্রিকেটারদের এজেন্টদের জানিয়ে দেওয়া হয়েছে, ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলোতে পাকিস্তানি ক্রিকেটাররা জায়গা পাবেন না। বিষয়টি নিয়ে সে সময় জলঘোলা কম হয়নি।

অঘোষিত নিষেধাজ্ঞার ওই ঘোষণার পর গতকাল বৃহস্পতিবারের নিলামে ঠিকই ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে দল পেয়েছেন আববার আহমেদ। পাকিস্তানের রহস্য স্পিনারকে রীতিমতো কাড়াকাড়ি করে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে দলে নিয়েছে সানরাইজার্স লিডস, বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ৩ কোটি ১২ লাখ টাকারও বেশি।

আবরার ছাড়াও দ্য হানড্রেডের নিলামে দল পেয়েছেন আরেক পাকিস্তানি- উসমান তারিক। ব্যতিক্রমী বোলিং অ্যাকশনের কারণে আলোচিত উসমানকে তারিককে ১ লা ৪০ হাজার পাউন্ডে (২ কোটি ৩০ লাখ টাকার বেশি) দলে নিয়েছে বার্মিংহাম ফোনিক্স। এই ফ্র্যাঞ্চাইজিটি ১ লাখ পাউন্ডে (১ কোটি ৬৪ লাখ টাকার বেশি) কিনেছে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকেও।

গতকালের নিলামে দুই পাকিস্তানি দল পেলেও আলোচনা বেশি হচ্ছে আববার আহমেদকে নিয়ে। কারণ আরবারকে দলে নেওয়া সানরাইজার্স লিডসের পুরো মালিকানা ভারতীয় মিডিয়া গ্রুপ সান টিভির। গত বছর সান গ্রুপ যখন ফ্র্যাঞ্চাইজিটির পুরো স্বত্ব কিনে নেয়, তখন এর নাম ছিল নর্দার্ন সুপারচার্জার্স।

আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদ ও এসএ টোয়েন্টির সানরাইজার্স ইস্টার্ন কেপের মালিকও এই গ্রুপটি। ওই দুটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মিল রেখে হানড্রেডের ফ্র্যাঞ্চাইজিটির নামও পরিবর্তন করে সানরাইজার্স লিডস।

অবশ্য আবরাকে খুব সহজে পায়নি লিডস। ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের পাকিস্তানি স্পিনারকে পেতে লিডসের সঙ্গে নিলামে নামে ট্রেন্ট রকেটস। দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু হয়। তাতে ক্রমশও দাম বাড়তে থাকে আবরারের। শেষ পর্যন্ত তাঁকে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে দলে নেয় লিডস।

উসমান তারিক ও আবরার আহমেদ ছাড়া পাকিস্তানের আরও বেশ কয়েকজন ক্রিকেটারের নাম উঠেছিল নিলামে। কিন্তু হারিস রউফ, শাদাব খান ও সাইম আইয়ুবের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এছাড়া শাহিন শাহ আফ্রিদি নিলামের কিছু আগে নাম প্রত্যাহার করে নেন।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর