তামিমের আগেই সেঞ্চুরি বাংলাদেশের ডট বলের

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৬ পিএম

সিরিজের শেষ ম্যাচ, সিরিজনির্ধারণী ম্যাচও। তাতে টসে হেরে ব্যাটিং করতে নামার পর এখন পর্যন্ত শুধু রান, ওভার আর উইকেটের সংখ্যায় বাংলাদেশের ইনিংসকে খারাপ বলার কোনো উপায় নেই। ৩৫ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৮৫।

ইনিংসে এখন পর্যন্ত বলার মতো উপাদানও কম নয়! ওপেনার তানজিদ তামিম আন্তর্জাতিক ক্যারিয়ারেরই প্রথম সেঞ্চুরি পেয়ে গেছেন। সিরিজের প্রথম ওয়ানডেতেও ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলা তামিম এই প্রতিবেদন লেখার সময়ে ১০৩ বলে ১০৫ রানে ব্যাট করছেন। তাঁর ৬ চার ৭ ছক্কায় সাজানো ইনিংসটিতে সেঞ্চুরি এসেছে ৯৮ বলে।

দুই ওপেনার সাইফ হাসান (৫৫ বলে ৩৬) ও তামিম মিলে উদ্বোধনী জুটিতেই এনে দিয়েছিলেন ১০৫ রান, সেটাও ১৮.১ ওভারে। এই জুটির মাহাত্ম্য আরও বাড়বে, যখন বাড়তি তথ্য যুক্ত হবে যে, ওয়ানডেতে এর আগের ১৬ ইনিংসে উদ্বোধনী জুটিতে ৫০-ই বাংলাদেশ দেখেছে মাত্র একবার!

সাইফের পর নাজমুল হোসেন শান্ত (৩৪ বলে ২৭) ইনিংসে শুরু পেলেও সেটাকে বড় করতে পারেননি। চারে নামা লিটন দাস শুরুতে একটা ক্যাচ দিয়ে বেঁচে গেলেও এই মুহূর্তে ব্যাট করছেন ১৮ বলে ৮ রান নিয়ে।

কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের ইনিংসে অস্বস্তি বলে যদি কিছু থাকে, সেটা ডট বলের সংখ্যা। একদিকে যখন তামিমের সেঞ্চুরি হলো, অন্যদিকে বাংলাদেশের ইনিংসে ডট বলের সংখ্যাও সেঞ্চুরি পেরিয়েছে! সেটা তামিমের সেঞ্চুরির আগেই! তামিম ছক্কা মেরে সেঞ্চুরিতে পৌঁছেছেন ৩৩তম ওভারের শেষ বলে, আর ৩১তম ওভারের শেষেই বাংলাদেশ ইনিংসে ডট বলের সংখ্যা ছিল ১০০! এই মুহূর্তে ৩৫তম ওভারের শেষে সংখ্যাটা দাঁড়িয়েছে ১১২-তে।  

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর