আইপিএল খেলার কারণে ক্যারিয়ার শেষ হয়ে গেছে, অভিযোগ সাবেক অধিনায়কের

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩৩ এএম

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে কেভিন পিটারসেনের বিরোধ অনেকটা ওপেন সিক্রিকেট। আইপিএল শুরুর দিকে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা নিয়ে ইসিবির সঙ্গে যেমন বিরোধ ছিল পিটারসেনের, তেমনি তাঁর অবসরের সময়েও বোর্ডের সঙ্গে বিরোধের বিষয়টি সামনে এসেছিল।

২০১৪ সালে মাত্র ৩৩ বছর বয়সে আচমকা জাতীয় দলকে বিদায় বলেছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক। যেভাবে খেলছিলেন, তাতে অনায়াসেই আরও দীর্ঘ করতে পারতেন আন্তর্জাতিক ক্যারিয়াররা। কিন্তু ক্যারিয়ারটা কেন লম্বা করতে পারেননি, সেই বোমাই এতদিন পর ফাটিয়েছেন পিটারসেন। এক পডকাস্টে সাবেক ইংলিশ অধিনায়ক অভিযোগ তুলেছেন, আইপিএলে খেলার কারণে জাতীয় দলে জায়গা হারান তিনি।

মূলত আইপিএলের শুরুর দিকে কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের এই ফ্র্যাঞ্চাইজি লিগে পাঠাতে চাইত না ইসিবি। এ নিয়ে বোর্ড ও খেলেয়াড়দের মধ্যে বিরোধ হয়েছিল। ওই সময়কার স্মৃতি রোমন্থন করে কেভিন পিটারসেন জানান, আইপিএলে যোগ দেওয়ার কারণেই ইসিবির সঙ্গে তাঁর সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে।

ইউটিউবার রানভির আল্লাবাদিয়ার সঙ্গে আলাপকালে পিটারসেন বলেন, ‘আমি বড় ত্যাগ স্বীকার করেছি। আমার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। এ কারণেই ওই প্রশাসনের সবাই আমার বিরুদ্ধে গিয়েছিল।’

আর সে কারণেই আন্তর্জাতিক ক্যারিয়ার অকালে শেষ হয়েছিল বলেও অভিযোগ তোলেন সাবেক ইংলিশ অধিনায়ক, ‘যখন ইংল্যান্ডের হয়ে আমার পথচলা শেষ হয়, তখন আমার বয়স মাত্র ৩৩, খেলেছি ১০৪টি টেস্ট। অথচ আমার ১৫০-১৬০টি টেস্ট খেলা উচিত ছিল এবং রান হওয়া উচিত ছিল ১২–১৩ হাজার। আমার এটা প্রাপ্য ছিল।’

পিটারসেন অভিযোগ তুলে আরও বলেন, ‘ইসিবি আমার বিরুদ্ধে যেতে দ্য টেলিগ্রাফকে ব্যবহার করেছিল... আমি খুব বেশি গভীরে যেতে চাই না। বিষয়টি সবার মুখে মুখে ছিল, আর এখন আমি খুব সুখী ও শান্ত জীবন যাপন করছি।’

পিটারসেন মনে করেন, ওই সময় তিনি ত্যাগ স্বীকার করেছেন বলেই এখনকার খেলোয়াড়দের জন্য আইপিএল খেলাসহ সবকিছু সহজ হয়ে গিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘কিছুদিন আগে জস বাটলারের সাক্ষাৎকার নিই। সে–ও আমাকে ধন্যবাদ দিয়েছে। কারণ, আমি যে ত্যাগ স্বীকার করেছি, ছেলেরা সেসবের ফল ভোগ করছে।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর