৪০-এর পর ‘চালশে’ ধরেছে বাংলাদেশকে  

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম

তখনো আফিফ হোসেন আর তাওহীদ হৃদয় ক্রিজে। দুজনই ক্রিজে সেটও হয়ে গিয়েছিলেন ততক্ষণে – হৃদয়ের রান ছিল ৩৫ বলে ২৪, আফিফ ব্যাট করছিলেন ৪৩ বলে ২১ রানে।

তখনো হাতে ৬ উইকেট বাংলাদেশের।

তখনো দশটা ওভার বাকি ছিল ইনিংসে। ৪০ ওভারে বাংলাদেশের রান ছিল ৪ উইকেটে ১৮১, বাকি ৬০ বলে দরকার ছিল ৬৮ রান।

সমীকরণটা তখনো সহজই ছিল। মিরপুরের পিচ খুব যে কঠিন হয়ে পড়েছিল ব্যাটিংয়ের জন্য, এমন তো নয়! রান-বলের সমীকরণ এ যুগের তো বটেই, একবিংশ শতাব্দীর আগের যুগের ওয়ানডের হিসাবেও ছিল ‘অ্যাচিভেবল।’

কিন্তু অ্যাচিভ করতে হলে কেউ একজনকে তো ক্রিজে দাপট দেখাতে হবে! সেই ফিনিশারই খুঁজে পেল না বাংলাদেশ। বরং ‘ফিনিশড’ হয়ে গেল বাংলাদেশের ইনিংসই!

হৃদয় টিকে ছিলেন বটে, কিন্তু তিনি অন্য প্রান্ত থেকে সাহায্য আর পেলেন না। শেষ পর্যন্ত ব্যক্তিগত ফিফটির পর  ব্যক্তিজীবনে চল্লিশের পর চালশে ধরার কথা শোনা যায়, চোখের দৃষ্টিতে সমস্যা হয় তখন। বাংলাদেশের ইনিংসে আজ ৪০তম ওভারের পর যেন চালশে ধরেছে। ঝাপসা দৃষ্টিতে ব্যাটিংয়ের মতো, একের পর এক উইকেট বিলিয়ে দিয়েছেন ব্যাটসম্যানরা।

ফল? ৬ উইকেট হাতে নিয়ে ৬০ বলে ৬৮ রানের সমীকরণে ৪০তম ওভার শেষ করা বাংলাদেশ এর পরের ৮.২ ওভারের মধ্যে বাকি ৬ উইকেটের সবই হারিয়েছে মাত্র ৪০ রানে। শেষ পর্যন্ত ২২১ রানে অলআউট হয়ে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেরে গেল ২৬ রানে। লিখল তীরে গিয়ে তরী ডোবানোর গল্প। 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর