তৃতীয় ওয়ানডে

বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, ডাক পেলেন সাকিব

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পিএম

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আজ সহজ জয় পেয়েছে বাংলাদেশ। নাহিদ রানার ৫ উইকেটের পর তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিকরা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে চট্টগ্রামে আগামী ২৩ এপ্রিল। 

সিরিজ নির্ধারণী সেই ম্যাচের আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ। শেষ ওয়ানডের দলে ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। 

আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে বেলা ১১টা থেকে শুরু হবে তৃতীয় ওয়ানডে। এরপর সেখানেই ২৭ এপ্রিল শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।


শেষ ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড: 

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
তবে আরেকবার বোলারদের নৈপুণ্যে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এবার সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন জ্যোতি-নাহিদা-মারুফারা। টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে...
‘বি’ গ্রুপে নিজেদের খেলা ৩ ম্যাচের সবগুলো জিতে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। সমান ম্যাচ খেলা ইন্দোনেশিয়া ৩টি ম্যাচে হেরে এরই মধ্যে বিদায় নিয়েছে। গ্রুপের বাকি দুই দল বাংলাদেশ ও...
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সরাসরি কোয়ার্টার-ফাইনাল থেকে স্বর্ণ পদক জয়ের অভিযান শুরু করবে বাংলাদেশ। ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার-ফাইনালে লিটন দাসদের প্রতিপক্ষ...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র
ভারত ফারাক্কা বাঁধ খুলে দিলেও উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যার কোনো ঝুঁকি নেই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সতর্ক সীমায় বইছে চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পাংখা পয়েন্টের পানি। তবে সংস্থাটি জানিয়েছে,...
হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে হাত-পা বেঁধে গলা কেটে ও শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া...
দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণনির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বঙ্গভবনে বাংলাদেশ পূজা...
লোডিং...

এলাকার খবর