প্রথম টেস্টের দল

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, নতুন মুখ দুই  

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পিএম

পাকিস্তান দল বাংলাদেশে আসবে ৩ মে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচটি মিরপুরে শুরু হবে ৮ মে। সিলেটে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ মে। আপাতত প্রথম টেস্টের জন্য আজ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৫ সদস্যের স্কোয়াডে নতুন মুখ দুটি – বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম ও ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান অমিত হাসান। ২৫ বছর বয়সী তানজিদ এরই মধ্যে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে নিয়মিত মুখ – খেলে ফেলেছেন ৩৪টি ওয়ানডে আর ৪৫টি টি-টোয়েন্টি। তবে ২৩ বছর বয়সী অমিতের এখনো কোনো সংস্করণেই বাংলাদেশের জার্সি গায়ে ওঠেনি।  

ফার্স্ট ক্লাসে দুজনের রেকর্ড অবশ্য মন্দ নয়। ২৫ ম্যাচে ৪০.৭২ গড়ে তানজিদের রান ১৭৯২, অমিত ৪৯ ম্যাচে ৪৯.৩২ গড়ে করেছেন ৩৬৫০ রান।

দুজনের অন্তর্ভুক্তির ব্যাখ্যা দিয়েছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন। বিসিবির বিবৃতিতে তানজিদকে নিয়ে বলেছেন, ‘তানজিদ টেস্ট ক্রিকেটের জন্য আমাদের ভাবনাতেই ছিল। ফার্স্ট ক্লাসে ওর রেকর্ড ভালো। আমাদের মনে হয়েছে টেস্টে নিজের দক্ষতা দেখানোর একটা সুযোগ ওর প্রাপ্য। ওর টেকনিক দারুণ, স্বভাবজাত দক্ষতা আছে। আমরা আত্মবিশ্বাসী, দীর্ঘ সংস্করণে ও সুযোগ পেলে ভালো করবে।’

আর অমিতের অন্তর্ভুক্তির ব্যাখ্যা হাবিবুল বাশার দিয়েছেন এভাবে, ‘অমিত সুযোগ পেয়েছে, কারণ আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যানদের একজন ছিল সে। ওর টেম্পারামেন্ট আলাদা করে চোখে পড়ে, আমাদের মনে হয়েছে সেটা টেস্ট ক্রিকেটের জন্য দারুণ উপযুক্ত। এই ফরম্যাটে ধৈর্য আর শৃঙ্খলা দরকার, আর সেটা ও লম্বা সময় ধরে দেখিয়ে আসছে।’

বিশের ঘরের শুরুর দিকে দুই ব্যাটসম্যানকে নিয়ে হাবিবুল বাশারের মূল্যায়ন, ‘এই দুজনেরই সামনে অনেক সময় পড়ে আছে, দুজনই লম্বা সময় ধরে বাংলাদেশকে সেবা দিতে পারবে।’

এ দুজনের বাইরে স্কোয়াডে উল্লেখ করার মতো বিষয় – ২০২৪ সালের ডিসেম্বরের পর প্রথমবার টেস্ট দলে ফিরছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। প্রায় এক বছর পর ফিরছেন অফ স্পিনার নাইম হাসানও।

প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাইম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান, অমিত হাসান।  

জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। প্রথম ওডিআইতে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি মিরাজের দল। ব্যাটারদের উপর দায়িত্ব থাকছে বেশি। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে...
হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ই-মেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। তবে...
মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
পরিকল্পনাহীনতা ও সুযোগ কাজে লাগাতে না পারায় হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নেমে জয় চায় টাইগাররা। অন্যদিকে সিরিজ নিশ্চিত করা অস্ট্রেলিয়ার লক্ষ্য প্রক্রিয়া...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর