পাওনা টাকা পাননি বলে নাশকতা চালালেন আইপিএল ভেন্যুতে!

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পিএম

গত শুক্রবার চেন্নাস্বামীতে গুজরাট টাইটানসের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওই ম্যাচের দিন স্টেডিয়াম এলাকায় নজরদারি ব্যবস্থায় ভয়াবহ নাশকতার অভিযোগ উঠেছে। আর সে নাশকতায় ২৪০টির বেশি সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেছে।

এ ঘটনায় কাব্বন পার্ক পুলিশে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়া প্রাথমিক জবানবন্দিতে অভিযুক্তরা জানিয়েছেন, বারবার চেয়েও পাওনা টাকা না পাওয়ার ক্ষোভ ও হতাশায় এমন কাজ করেছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

স্টেডিয়ামে নজরদারি ব্যবস্থার দায়িত্বে থাকা এক প্রতিনিধির করা এফআইআর অনুসারে, ম্যাচের দিন নিয়মিত পরিদর্শনের সময় ২৪০টির বেশি ক্যামেরাকে অচল অবস্থায় দেখা যায়। এতে স্টেডিয়ামে প্রবেশ পথ, চারপাশের এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি ব্যাহত হয়। ফলে ম্যাচের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।

এ ঘটনায় অভিযুক্ত দুজনের নাম পরিচয়ও উল্লেখ করা হয়েছে এফআইআরে। একজন ৩৭ বছর বয়সী মঞ্জুনাথ এবং অন্যজন ১৯ বছর বয়সী আব্দুল কালাম। দুজকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনেই স্টেডিয়ামের ডিজিটাল ও নজরদারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আইভিএস ডিজিটাল সলিউশনের সাব-ভেন্ডরের অধীনে কাজ করতেন।

এফআইআরে উল্লেখ করা হয়, অভিযুক্তরা অনুমতি ছাড়াই সংরক্ষিত সিসিটিভি কন্ট্রোল রুমে প্রবেশ করেন এবং বিভিন্ন সরঞ্জামে ভাংচুর চালান। অভিযোগের ভিত্তিতে এ দুজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সহিংসতার ধারা ৩২৪ (৪)সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেন্ট্রাল ডিভিশনের উপ-পুলিশ কমিশনার আকশায় এম হাজায় জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ায় সিস্টেম পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি বলেছেন, ‘২৪ তারিখ সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। সাব-ডিস্ট্রিবিউটরের দুই কর্মী স্টেডিয়ামে ঢুকে সিসিটিভি ফাইবার সংযোগ ও ভিডিও রেকর্ডার ক্ষতিগ্রস্ত করে। বিষয়টি নজরে আসার এক ঘণ্টার মধ্যেই ঠিক করা হয়।’

অভিযুক্ত দুজন কেন এমন হামলা করেছেন, সেটার ব্যাখ্যায় ওই পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানের সঙ্গে ব্যক্তিগত ক্ষোভ থেকেই তারা এমন কাজ করেছে— সম্ভবত বেতন না পাওয়ার কারণেও হতে পারে। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এক ঘণ্টার মধ্যেই সব সিসিটিভি সচল হয়ে যায় এবং ম্যাচে এর কোনো প্রভাব পড়েনি।’

তদন্তে অন্য সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই দুই ব্যক্তি কন্ট্রোলরুম ও পার্কিং এলাকার সংযোগ বক্সসহ সংবেদশনীল বিভিন্ন স্থানে প্রবেশ করেছেন। এ ঘটনার পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে প্রাথমিক প্রতিবেদনে পুলিশ জানতে পেরেছে, বকেয়া থাকা ১০ লাখ রুপি না পাওয়ার ক্ষোভ থেকেই এই ভাংচুর চালান তারা। অভিযুক্তরা পুলিশের কাছে স্বীকারোক্তিতে দাবি করেছেন, বারবার মনে করিয়ে দেওয়ার পরও পাওনা টাকা না পেয়ে হতাশা থেকেই এমন কাজ করেন তারা।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর