কিছু আক্ষেপ, এরপরও মিরপুরে প্রথম দিনটা বাংলাদেশেরই

আপডেট : ০৮ মে ২০২৬, ০৬:১৩ পিএম

৩১ রানে দুই ওপেনারের বিদায়। দিনের শুরুটা বাংলাদেশের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। সেই বিপর্যয়কর পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩০১ রান। শুধু স্কোরকার্ড দেখেই বলে দেওয়া যায়, মিরপুরে প্রথম দিনটা বাংলাদেশেরই।

দিনটা বাংলাদেশের পক্ষে নিয়ে আসতে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রেখেছেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট ক্যারিয়ারে ৯ম ও সর্বশেষ ৮ ইনিংসে চতুর্থ সেঞ্চুরি আদায় করেছেন বাংলাদেশ অধিনায়ক। সেই সঙ্গে মুমিনুল হকের ৯১ ও দিনের শেষ ভাগে মুশফিকুর রহিমের অপরাজিত ৪৮ রানে ভর করে বড় সংগ্রহের পথেই আছে বাংলাদেশ।

তা পক্ষে যাওয়া দিনে কি কোনো আফসোস নেই? অবশ্যই আছে। এই যেমন সেঞ্চুরির উদযাপনের রেশ না কাটতেই পরের বলেই আউট হয়েছেন শান্ত। কিংবা তিন অঙ্ক থেকে মোটে ৯ রান দূরে থেকে মুমিনুলের বিদায়।

এর মধ্যে মুমিনুলের আক্ষেপটা বেশি হওয়ার কথা! এ নিয়ে টেস্টের সর্বশেষ চার ইনিংসেই ফিফটি (৮২, ৮৭, ৬৩, ৯১) পেরিয়েছেন, কিন্তু সেসবের একটিও সেঞ্চুরিতে রূপ দিতে পারলেন না। অন্যদিকে ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার তালিকায় অনন্য কীর্তিই গড়েছেন শান্ত।

অবশ্য এ দুজন যখন উইকেটে গেলেন, তখন বাংলাদেশ রীতিমতো ধ্বংসস্তূপে। ইনিংসের ৭ম ওভারে শাহিন আফ্রিদির খাটো লেংন্থের আউটসুইং ডেলিভারিতে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিলেন ওপেনার মাহমুদুল হাসান জয় (৮)।

তখন বাংলাদেশের রান সবে ১৮। উইকেটে গেলেন মুমিনুল। কিন্তু দলের রান ৩১ হতেই অন্য প্রান্তে আরেক ওপেনার সাদমান ইসলামের (১৩) বিদায় দেখলেন। দুই ওপেনার হারিয়ে বাংলাদেশ তখন বিপদে।  

এমন পরিস্থিতিতে দলের ঢাল হয়ে দাঁড়ালেন মুমিনুল ও শান্ত। এক প্রান্তে দেখে শুনে খেলতে থাকলেন মুমিনুল, অন্যপ্রান্তে রয়েসয়ে খেলার পাশাপাশি সুযোগ বুঝে প্রতি-আক্রমণ চালান শান্ত। তাতে একদিকে যেমন বাংলাদেশের বিপদ কাটতে থাকে, তেমনি বাড়ে দুজনের জুটির রান, বাড়তে থাকে বাংলাদেশের সংগ্রহও। দুজনের দৃঢ়তায় আর কোনো উইকেট না হারিয়ে ১০১ রানে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।

মধ্যাহ্নভোজের পর ৭১ বলে ফিফটি আদায় করেন শান্ত। পানি পানের বিরতির পর ফিফটির দেখা পান মুমিনুলও (১০২ বলে)। দুজনের তৃতীয় উইকেট জুটির রানও দেড়শ পেরিয়ে যায়।

দ্বিতীয় সেশনের ঠিক শেষ ওভারে সেঞ্চুরি তুলে নেন শান্ত (১২৯ বলে ১২ চার ও ২ ছক্কায়)। তিন অঙ্ক ছুঁয়ে পরের বলেই এলবিডাব্লিউ হয়ে ফেরেন সাজঘরে। তাতে শান্ত-মুমিনুল তৃতীয় উইকেট জুটি থেমে যায় ১৭০ রানে।

শান্তর বিদায়ের পর মুশফিকের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন মুমিনুল। কিন্তু সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে নোমান আলীর বলে এলবিডাব্লিউ হয়ে বিদায় নেন সাবেক এ অধিনায়ক।

দিনের শেষভাগে পাকিস্তানকে আর কোনো উইকেট দেয়নি বাংলাদেশ। মুশফিক ৪৮ রানে ও লিটন দাস ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর