বাংলাদেশ-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ২০২৬

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের স্বপ্নপূরণ হলো না

আপডেট : ১৪ জুন ২০২৬, ১০:৩৮ পিএম

সিরিজের প্রথম দুটি ওয়ানডে জিতেই ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজ তৃতীয় ও শেষ ম্যাচে তাই লক্ষ্য ছিল হোয়াইটওয়াশ। তবে সেই স্বপ্নপূরণ হলো না বাংলার টাইগারদের। সম্ভাবনা জাগিয়েও শেষ ম্যাচে ১ উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। 

এতে ফলে দলে সুযোগ পাওয়া পেসার শরিফুলের ৬ উইকেট শিকার বৃথা গেছে। প্রথমে ব্যাট করে বাংলাদেশের করা ২৭৪ রান অস্ট্রেলিয়া ৯ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখে ছাড়িয়ে যায়। এতে করে সিরিজ হারলেও সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরতে পারছে জশ ইংলিশের অস্ট্রেলিয়া।  

মেহেদি হাসান মিরাজের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করেন নাজমুল হোসেন শান্ত। সিরিজে প্রথমবার টসে জিতে বাংলাদেশ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে ব্যাটিংয়ে নেমে ৬১ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর লিটন ও হৃদয়ের ৯২ রানের জুটি। এক পর্যায়ে লিটন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। অন্যদিকে ফিফটি তুলে এগিয়ে যান হৃদয়, তার ব্যাটেই আসে দলীয় সর্বোচ্চ ৮৩ রান। সাথে মোসাদ্দেক সৈকত করেন অপরাজিত ৫৬।

ইনিংসের শেষদিকে ব্যাটিংয়ে নেমে অর্ধশত পূরণ করেন লিটন দাস। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রান করে টাইগাররা। মোসাদ্দেক ৫৬ আর লিটন অপরাজিত থাকেন ৫৮ রানে। 

জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। প্রথম ৪ ওভারে স্কোরবোর্ডে ৪০ রান যোগ করার পর পঞ্চম ওভারেই জোড়া শিকার শরিফুলের। অধিনায়ক জশ ইংলিশ ও রেনশকে ফেরান তিনি। 

এরপর তাসকিন ফেরান অ্যালেক্স ক্যারিকে। তবে অনেকটা একক দক্ষতায় বিপর্যয় সামাল দেন ওপেনার কুপার কনোলি। তুলে নেন নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। আর তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় অস্ট্রেলিয়া। 

তবে ম্যাচের ৪৬তম ওভারে অলিভার পিক ও জাভিয়ের বার্টলেটের উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলেন শরিফুল। ৪৯তম ওভারে মুস্তাফিজ ১৪৯ রানে কনোলিকে ফেরালে জয়ের জন্য শেষ ৯ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন হয় ৫ রানের, হাতে এক উইকেট। তাসকিনের শেষ ওভারের তৃতীয় বলে চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অ্যাডাম জাম্পা।

আজকের ম্যাচে স্বাভাবিকভাবেই ম্যাচ সেরা হন ১৪৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা কুপার কনোলি। আর সিরিজ সেরা হয়েছে দীর্ঘদিন পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত।

ফিফা বিশ্বকাপে নিজেদের গ্রুপ ই’র প্রথম ম্যাচে আজ নবাগত কুরাসাওয়ের বিপক্ষে লড়বে জার্মানি। ম্যাচটি শুরু হবে আজ রোববার বাংলাদেশ সময় রাত ১১টায়।
নিজেদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় অর্জন কাতারের। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। বুয়ালেম খুখির শেষ মুহূর্তের গোলে ড্র নিশ্চিত করে কাতার। ১টি করে ম্যাচ খেলে, বি-গ্রুপের...
ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পেল না ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করলো সেলেসাওরা। গেল বিশ্বকাপে সেমিফাইনাল খেলা মরক্কো,  নামের প্রতি সুবিচার করেছে। ব্রাজিলকে রুখে...
মেক্সিকোর পর কানাডার টরন্টো স্টেডিয়ামে হয়ে গেল ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। কানাডার নিজস্ব সংস্কৃতি, আদিবাসী ঐতিহ্য ও বৈচিত্র্যের মেলবন্ধনে সাজানো এই অনুষ্ঠানে পারফর্ম করেছেন একঝাঁক...
খুলনার দৌলতপুরের পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্রের মসজিদে নামাজ আদায় চালু থাকলেও, মুসল্লিদের আতঙ্ক কমছে না। এখানেই রোববার ফজরের নামাজ শেষে কোরআন পড়া অবস্থায় গুলিবিদ্ধ হন মসজিদের সেক্রেটারি লোকমান...
হেক্সা মিশনের শুরুতে আজ মরক্কোর কাছে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। স্বাভাবিকভাবেই হতাশ ব্রাজিল সমর্থকরা। তবে কোচ কার্লো আনচেলত্তি এখনই হাল ছেড়ে দিতে নারাজ। প্রথম ম্যাচেই তো...
ক্লাউডক্যাম্প বাংলাদেশ ও ব্র্যাক ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই হ্যাকাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এক হাজারের বেশি তরুণ প্রযুক্তি উদ্ভাবক অংশ নেন। আয়োজকরা জানান, সাড়ে তিন হাজারের বেশি...
ইসলামী ব্যাংকের পর্ষদ পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। চলমান অস্থিরতা মোকাবিলায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
লোডিং...

এলাকার খবর