‘অস্ট্রেলিয়ার ৭০ রানে ৭ উইকেট নেয়া কঠিন, কিন্তু ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই’

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৯:২২ পিএম

ডারউইনে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কন্ডিশন মানিয়ে নিতে প্রথম টেস্টের আগে বাংলাদেশের পরীক্ষা তিন দিনের প্রস্তুতি ম্যাচ। নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত থাকা নাজমুল হোসেন শান্তদের বড় রান করার টোটকা দিয়েছেন সাবেক নির্বাচক হান্নান সরকার।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মনে করেন বোলারের সামর্থ্য দেখে স্কোরিং শট নির্বাচন করাটাই জরুরি।

মিরপুরে আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক এই নির্বাচক বলেন, ‘আমার মনে হয় যে পাঁচ দিন পর্যন্ত খেলা নিব, এটা চিন্তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক দিনেরটা আলাদাভাবে চিন্তা করা। উইকেটটা কেমন আচরণ করছে,সেটা দেখার পরে সেই দিনটা কীভাবে আমরা কাজে লাগাতে চাই। উদাহরণ হিসেবে আমরা ধারণা করছি হয়তো খুব বাউন্স হবে। দেখা গেল ডারউইনের উইকেটে একদম ট্রু বাউন্স যেখানে এক্সট্রা বাউন্সটা নেই, সেখানে হয়তো আমরা নরমাল শটস খেলতে পারি।’

অস্ট্রেলিয়ার বোলাররা কঠিন চ্যালেঞ্জ দিবে বাংলাদেশকে তা সবারই জানা। তবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার মনে করেন কামিন্স-স্টার্কদের সামর্থ্য বাংলাদেশের জানা। এ কারণে ব্যাটসম্যানদের নিয়ে বড় রানের স্বপ্ন দেখাই যায়। 

বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সেরা আস্ত্র নাহিদ রানাকে পাচ্ছে না। তবে দলের বর্তমান পেসারদের নিয়েও আশাবাদী হান্নান সরকার। এক শ রানের আগে অজিদের থামিয়ে দেয়া কঠিন ব্যাপার হলেও সাবেক এই নির্বাচক মনে করেন অসম্ভব কিছু না।

বাংলাদেশের বোলারদের ওপর আস্থা রেখে হান্নান বলেন,  ‘৭০ রানে ৭ উইকেট অস্ট্রেলিয়ার যে ব্যাটিং লাইনআপ, সেই ব্যাটিং লাইনআপের বিপক্ষে আমার মনে হয় যে অস্ট্রেলিয়াকে আউট করা, ৭০ রানে আউট করা খুবই কঠিন। তবে ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই। যদি এটা হয় তাহলে স্বপ্নপূরণের মতোই মনে হবে আমার কাছে।’

২০০৩ সালের পর এই প্রথম অজিদের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হান্নান সরকারের মতে বাংলাদেশ ডে বাই ডে পরিকল্পনা নিয়ে আগালেই ভালো করতে পারবে। আগামী ১৩ আগস্ট প্রথম টেস্ট। 

অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে প্রথমবার অনুশীলনে নেমেছে বাংলাদেশ। প্রথম টেস্টকে সামনে রেখে আজ লিটন দাস-মুমিনুল হকদের ছাড়াই ডারউইনে প্রস্তুতি সেরেছেন নাজমুল হোসেন শান্তরা। গতকাল রাতে টেস্ট স্কোয়াডের...
সেই আক্ষেপ কাটিয়ে গতকাল ক্যান্ডি রয়্যালসের বিপক্ষেও ব্যাটিংয়ে নামেন ৬ নম্বরে। ততক্ষণে ইনিংসের ১৪তম ওভারের খেলা চলে। সেখান থেকে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করেন সাকিব। ১৬ বলের অপরাজিত ইনিংসে ১ চার ও...
বাঁহাতি এ অলরাউন্ডার যে এবার লিজেন্ডস লিগে খেলবেন, সেটা অবশ্য আগেই জানা গিয়েছিল। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটের পর লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন সাকিব। এর মাঝেই জানা গেল, লিজেন্ডস লিগে বাংলাদেশ...
কেন সবকিছুতেই বিদেশমুখী হতে হয় ক্রিকেটারদের? অনেকের ধারণা, বিসিবির হাতে টাকার অভাব নেই, তাই বিদেশে পাঠাতে সমস্যা কোথায়? কিন্তু বাস্তবতা হলো, আসল কারণটা টাকার নয়— সক্ষমতার। নির্দিষ্ট করে বললে,...
গত পাঁচ বছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় প্রায় ২৯ শতাংশ কমেছে। এই প্রেক্ষাপটে আগামী ২০৩১ সালের মধ্যে এ খাতে রপ্তানি আয় দ্বিগুণ এবং উচ্চমূল্যের পাটপণ্যের উৎপাদন বাড়ানোর কর্মপরিকল্পনা নিতে যাচ্ছে...
গণমাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমুলক বক্তব্য প্রচার করা যাবে না বলে জানিয়েছেন  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ট্রাইব্যুনালের মামলার...
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাখাবের বেনিদজে। ২০২৬ সালের ১ মে থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। তিনি মনিশা আব্রাহামের...
প্রধানমন্ত্রী বলেন, গত সপ্তাহে আমি নিজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছি যে, উনি আমাদের এ ব্যাপারে সহযোগিতা করতে পারেন কি না। উনি আমাকে বললেন, তারা দেখছেন বাংলাদেশকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর