অস্ট্রেলিয়ার কন্ডিশনে প্রথমবার অনুশীলনে বাংলাদেশ

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৮:১৭ পিএম

অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে প্রথমবার অনুশীলনে নেমেছে বাংলাদেশ। প্রথম টেস্টর আগে আজ লিটন দাস-মুমিনুল হকদের ছাড়াই ডারউইনে প্রস্তুতি সেরেছেন নাজমুল হোসেন শান্তরা। গতকাল রাতে টেস্ট স্কোয়াডের সঙ্গে যোগ দিতে অস্ট্রেলিয়ার বিমান ধরেছেন লিটন-মুমিনুল। 

অনুশীলন শেষে অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে কথা বলেছেন স্পিনার তাইজুল ইসলাম। অস্ট্রেলিয়ার ফ্যাসিলিটিজ অভিজ্ঞ এই স্পিনারের মনে ধরেছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় অভিজ্ঞ স্পিনার তাইজুল জানান, ডারউইনে সুযোগ-সুবিধা ভালো হওয়ায় প্রথম দিনের অনুশীলন নিয়ে দলের সবাই খুশি।

ডারউইনে সুযোগ-সুবিধা নিয়ে তাইজুল বলেন, ‘আমরা এখানে যে ধরণের সুযোগ-সুবিধা পাচ্ছি তাতে সবকিছু মিলিয়ে ভালো প্রস্তুতি হয়েছে। আলহামদুলিল্লাহ প্রথম দিনের অনুশীলন ভালো হয়েছে। এখানে সব সুযোগ-সুবিধা খুব ভালো। উইকেট, ফিল্ডিং অনুশীলন থেকে শুরু করে রানিং, সব ধরনের অ্যাকটিভিটি আমরা এখানে করতে পেরেছি।’

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ১৩ আগস্ট প্রথম টেস্ট হলেও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেই পৌঁছেছে নাজমুল হোসেন শান্তর দল। ৬ হাজার কিলোমিটার দূরের লম্বা জার্নি হলেও সময়টা ভালো কেটেছে বাংলাদেশের ক্রিকেটারদের।

তাইজুল আরও বলেন, ‘বাংলাদেশ থেকে যাত্রাটা ভালো ছিল। কারণ আসার সময় আমরা একটা ট্রানজিট পেয়েছি। ট্রানজিটে যথেষ্ট বিশ্রাম পাওয়া গেছে’।  

আগামী ৫ আগস্ট পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ দল। ৬ আগস্ট তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন নাজমুল হোসেন শান্তরা।

পাঞ্জাবে হওয়া আন্তঃজেলা ওয়ানডে ম্যাচে অমৃতসার সিনিয়র দলের হয়ে তার্ণ তারণ সিনিয়র দলের বিপক্ষে এই ইনিংস খেলেন আভিষেক। ২৫ বছর বয়সী ব্যাটসম্যানের এমন ইনিংসে ভর করে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮...
বাঁহাতি এ অলরাউন্ডার যে এবার লিজেন্ডস লিগে খেলবেন, সেটা অবশ্য আগেই জানা গিয়েছিল। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটের পর লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন সাকিব। এর মাঝেই জানা গেল, লিজেন্ডস লিগে বাংলাদেশ...
কেন সবকিছুতেই বিদেশমুখী হতে হয় ক্রিকেটারদের? অনেকের ধারণা, বিসিবির হাতে টাকার অভাব নেই, তাই বিদেশে পাঠাতে সমস্যা কোথায়? কিন্তু বাস্তবতা হলো, আসল কারণটা টাকার নয়— সক্ষমতার। নির্দিষ্ট করে বললে,...
টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্ব থেকে মেহেদী মিরাজকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো লিটন দাসকে। আর সহ-অধিনায়কের দায়িত্বে তাওহীদ হৃদয়। টেস্টে নাজমুল শান্তর ডেপুটি হিসেবেই থাকছেন মিরাজ, বিসিবির বোর্ড সভায় এই...
সরকার বিরোধীদল দমনে কাজ করছে অভিযোগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, টকশোতে বিরোধী দল নিয়ে যত কটুক্তি, সরকারি দপ্তরে তত প্রমোশন। সোমবার রাতে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাই-বাছাইবিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে এ ধরনের...
অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করেছে প্রশাসন। আকস্মিক পরিদর্শনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেয়া হয়। তদন্তে চূড়ান্তভাবে অভিযোগ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর