মেসি নেই, সেটা বুঝতেই দিল না আর্জেন্টিনা

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১০:১১ এএম

দুই দলের শক্তির ব্যবধানটা ফিফা র‍্যাঙ্কিংয়েই স্পষ্ট। মাঠের খেলায় সেটি আরও বেশি স্পষ্ট হয়ে উঠল। চোটের কারণে এল সালভাদরের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি খেলতে পারবেন না, এটা জানা গিয়েছিল আগেই। তবে আর্জেন্টাইন মহাতারকার অনুপস্থিতি তেমন প্রভাব ফেলেনি ম্যাচে। চলতি বছরে প্রথম বারের মতো খেলতে নেমে মধ্য আমেরিকার দেশটির বিপক্ষে ৩-০ গোলের অনায়াস জয় পেয়েছে আলবিসেলেস্তেরা।

গোল তিনটি এসেছে ক্রিস্টিয়ান রোমেরো, এনসো ফের্নান্দেস ও জিওভানি লো সেলসোর পা থেকে। তবে এল সালভাদরের বিপক্ষে আর্জেন্টিনা কতটা দাপুটে ফুটবল খেলেছে,স্কোর লাইন সেটা বোঝাতে পারবে না। ফিলাডেলফিয়ায় একপেশে ম্যাচটিতে বলের দখল কিংবা আক্রমণে আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারেনি সালভাদর।

ম্যাচে আর্জেন্টাইনদের আধিপত্য কতটা ছিল, সেটা বল পজেশন থেকে সহজেই অনুমান করা যায়। ম্যাচের ৮০ শতাংশ বলের দখল ছিল দি মারিয়া-এনসোদের পায়ে। আর্জেন্টিনার ২৪ শটের বিপরীতে মধ্য আমেরিকার দেশটি গোলমুখে শট নিতে পেরেছে মাত্র দুবার। এমন পারফরম্যান্সেও যে আর্জেন্টিনাকে মাত্র ৩ গোলে আটকাতে পেরেছে, এ নিয়ে গর্ব করতেই পারে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮১ নম্বরে থাকা দেশটি।

লিংকন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটে কর্নার থেকে দারুণ এক হেডে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন রোমেরো। ২৬ মিনিটে দারুণ দক্ষতায় দি মারিয়ার শট ঠেকিয়ে দেন সালভাদর গোলরক্ষক। চার মিনিট পরে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল সালভাদর। জাইরো হেনরিকসের নেওয়া শটটি রোমেরোর পায়ে লেগে দিক পাল্টে আর্জেন্টিনার পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

এক গোলের লিড নিয়ে তাই স্বস্তিতে থাকার সুযোগ ছিল না বিশ্বচ্যাম্পিয়নদের। আর্জেন্টিনার সে চিন্তা দূর করেন এনসো। ম্যাচের ৪২ মিনিটে দলীয় প্রচেষ্টায় গোল করেন চেলসি তারকা। দুই মিনিট পর আবারও গোলের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। এ যাত্রায় লো সেলসোকে গোলবঞ্চিত করেন সালভাদর গোলকিপার। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরেও আর্জেন্টিনা গতিময় ফুটবল খেলতে থাকে। সঙ্গে আক্রমণের ঢেউ তো আছেই। দ্বিতীয়ার্ধের ৭ম মিনিটে আর্জেন্টিনার তৃতীয় গোলটি আসে লো সেলসোর পা থেকে। তিন গোলে এগিয়ে থেকেও আক্রমণের ধার কমায়নি আর্জেন্টিনা। কিন্তু আর কোনো গোল আদায় করতে পারেননি লাওতারো মার্তিনেস- দি মারিয়ারা।

যুক্তরাষ্ট্র সফরে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ২৭ মার্চ লস অ্যাঞ্জেলসে বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কোস্টারিকা।

বিশ্বকাপের বাকি মাত্র আর ১০ দিন। ইতোমধ্যে একাধিক দলই আয়োজক দেশেই পৌঁছে গিয়েছে। ৪৮ দলের বিশ্বকাপে সব দলই আলাদা আলাদা বেস ক্যাম্পে নিজেদের প্রস্তুতি সারবে। আর্জেন্টিনা গত ৩১ মে যুক্তরাষ্ট্রের কানসাস...
গোল্ডম্যান স্যাকসের মতে, আগামী ১১ জুন শুরু হওয়া বিশ্বকাপে স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২৬ শতাংশ। স্পেনের পরই ফ্রান্সকে রেখেছে গোল্ডম্যান। ২০১৮ এর পর আরেকবার শিরোপা জয়ের ক্ষেত্রে কিলিয়ান...
গতকাল বৃহস্পতিবার রাতে ২৬ সদস্যের আর্জেন্টিনার বিশ্বকাপ চূড়ান্ত দল ঘোষণা করেছেন তিনি। এতে নতুন আলোচনা শুরু হয়েছে, কেমন হলো আর্জেন্টিনার বিশ্বকাপ দল, এই স্কোয়াড নিয়ে কি শিরোপা শিরোপা ধরে রাখতে পারবে...
বিশ্বকাপে আর্জেন্টিনার নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। এটা বলার অপেক্ষা রাখে না, ‘ঐতিহাসিক’ ১০ নম্বর জার্সিটাও গায়ে দিবেন আর্জেন্টাইন মহাতারকা। তা মেসি না হয় ১০ নম্বর জার্সি পরে খেলবেন, বাকিরা কে কত...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর