মেসি-নেইমারের কেমন লেগেছিল, হাড়ে হাড়ে টের পেলেন এমবাপ্পে

আপডেট : ১৩ মে ২০২৪, ১২:২৩ পিএম

গত এপ্রিলের শেষ সপ্তাহে মোনাকোর হারে নিশ্চিত হয়েছিল, টানা তৃতীয়বারের মতো লিগ আঁ-র শিরোপা ঘরে উঠছে পারি সাঁ জার্মেইর (পিএসজি) হাতে। কিন্তু শিরোপা জয় উদযাপন করা হয়নি ক্লাবটির। হবেই-বা কীভাবে? চ্যাম্পিয়নস লিগের ডামাডোলে গেল দুই সপ্তাহে লিগে কোনো ম্যাচ ছিল না পিএসজির। অবশেষে গতকাল রোববার রাতে এসেছিল সেই মাহেন্দ্রক্ষণ। ঘরোয়া লিগে ঘরের মাঠে তুলুজের বিপক্ষে ম্যাচটি ছিল শিরোপা উৎসবের। এমন দিনে কিনা দর্শকদের দুয়ো শুনেছেন কিলিয়ান এমবাপ্পে! নিজেদের মাঠে পিএসজিও ম্যাচটা হেরেছে ৩-১ ব্যবধানে।

যারা পূর্বাপর জানেন, তারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন এমবাপ্পেকে দুয়ো দেওয়ার কারণ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় মৌসুম শেষে পিএসজি ছাড়ার ঘোষণা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন ফরাসি স্ট্রাইকার। এ ঘোষণার পর এটিই ছিল পিএসজির প্রথম ম্যাচ। স্বাভাবিকভাবে এমবাপ্পের এমন সিদ্ধান্ত ভালোভাবে নেননি পিএসজি সমর্থকেরা। ম্যাচের আগে যখন একাদশ ঘোষণা করা হচ্ছিল, এমবাপ্পের নাম আসতেই গ্যালারি থেকে দুয়ো দিতে থাকেন ক্লাবটির সমর্থকেরা।

চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিদায়ের পর ক্লাবটির তারকা খেলোয়াড়দের পিএসজির সমর্থকদের কাছ থেকেই দুয়ো শোনার অনুভূতি নতুন নয়। নেইমার কয়েক মৌসুমেই তা শুনেছেন, মেসি শুনেছেন পিএসজিতে দুই মৌসুমে। এবার পিএসজি চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পরই শোনা গিয়েছিল, পিএসজির উগ্র সমর্থকগোষ্ঠী 'উলত্রাস' এমবাপ্পেকে দুয়ো দেওয়ার পরিকল্পনা আঁটছে। এর মধ্যে এমবাপ্পের পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা আগুনে ঘি ঢালল আর কী!

পিএসজির ঘরের মাঠ পার্ক দো প্রিন্সেসে ক্লাবটির জার্সিতে এটাই ছিল এমবাপ্পের শেষ ম্যাচ। যদিও লিগ আঁ-তে পিএসজির এখনো দুটি ম্যাচ বাকি। এছাড়া ফ্রেঞ্চ কাপের ফাইনালেও উঠেছে প্যারিসের ক্লাবটি। কিন্তু সে ম্যাচ তিনটির একটিও প্যারিসের মাঠে হবে না। কিন্তু ঘরের মাঠে বিদায়ী ম্যাচটা অম্ল-মধুর কেটেছে এমবাপ্পের।

দুয়ো শুনে ম্যাচ শুরু করলেও অষ্টম মিনিটে গোল করে পিএসজিকে প্রথমে এগিয়ে দেন এমবাপ্পেই। সে লিড বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি লুইস এনরিকের দল। ৫ মিনিট পরে থিস ডালিঙ্গার গোলে ম্যাচে সমতা ফেরায় তুলুজ। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

ম্যাচের ৬৮ মিনিটে স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে তুলুজকে এগিয়ে দেন ইয়ান গোবো। ঘুরে দাঁড়াতে মরিয়া এমবাপ্পে-দেম্বেলেরা চেষ্টা চালালেও সে আক্রমণগুলো পরিণতি পায়নি। উল্টো যোগ করা সময়ে গোল করে পিএসজির কফিনে শেষ পেরেক ঢুকান ফ্রাঙ্ক মাগরি।  

হারের তেতো স্বাদ নিয়েই ম্যাচ শেষে শিরোপা উদযাপনে মেতে ওঠেন পিএসজির ফুটবলাররা। ম্যাচের শুরুতে দুয়ো শুনলেও শিরোপা উৎসবের সময় এমবাপ্পের নামের স্লোগান দিয়েছেন দর্শকেরা। আগামী ১৫ ও ১৯ মে নিস ও মেৎসের মাঠে লিগ ম্যাচ খেলবে পিএসজি। এরপর লিওঁর বিপক্ষে ফ্রেঞ্চ কাপের ফাইনাল খেলবে ২৫ মে। সেটিই হবে পিএসজির জার্সিতে এমবাপ্পের শেষ ম্যাচ।

বিতর্কটা কী নিয়ে? গতকাল রেয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচের পর এমবাপ্পে দাবি করেছেন, আরবেলোয়া তাঁকে রেয়াল মাদ্রিদের ‘চতুর্থ পছন্দের ফরোয়ার্ড’ হিসেবে উল্লেখ করেছেন। তবে পরে সেই দাবি অস্বীকার করেছেন...
এর আগে এমবাপ্পে যখন পিএসজিতে ছিলেন, তখনও তাঁর বিরুদ্ধে বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ ছিল। বিশেষ করে মেসি-নেইমার এক হওয়ার পর এমবাপ্পেই ক্লাবের সর্বেসর্বা ছিলেন। এবার একই অভিযোগ উঠল রেয়াল মাদ্রিদেও।
একে তো পাঁচবার গোল উদযাপন করেও প্রথম লেগে পিএসজির জয়ের ব্যবধানটা ন্যূনতম, তার ওপর আগামী বুধবারের ফিরতি লেগের ম্যাচটা বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনাতে। জার্মান ক্লাবটির মাঠে গিয়ে ফাইনালে ওঠার...
কী ছিল না এ ম্যাচে? বর্তমান সময়ের অন্যতম দুই সেরা পরাশক্তির লড়াই। মাঠের খেলাতেও যেন কেউ কাউকে এক চুলও ছাড় দিতে রাজি নয়। তাতে ম্যাচটা পেল পেল বাড়তি রোমাঞ্চ। আর সে রোমাঞ্চের শেষে চ্যাম্পিয়নস লিগের...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর