চাকরিতে যোগ দেওয়ার ১ মাস যেতেই পেলেন ৯ মাসের কড়া শাস্তি  

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৭:৪৮ পিএম

রেফারির সিদ্ধান্তটা পছন্দ হয়নি তাঁর, তাই বলে এভাবে তেড়েফুঁড়ে যাবেন রেফারির দিকে! ভিডিও দেখে মনে হচ্ছিল, আর একটু হলেই বুঝি রেফারিকে বেজায় এক ঢুঁষ মেরে বসতেন!

রেফারির দিকে এভাবে তেড়ে যাওয়ার শাস্তি কড়া হওয়ারই কথা ছিল, কড়া শাস্তিই পেলেন অলিম্পিক লিওঁর কোচ পাওলো ফনসেকা। গত ৩১ জানুয়ারি ফরাসি ক্লাবটির দায়িত্ব নেওয়া ফনসেকাকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করেছে ফরাসি লিগ কর্তৃপক্ষ।

গত রোববার লিগ আঁ-তে ব্রেস্তের বিপক্ষে লিওঁর ২-১ গোলে জয়ের ম্যাচের কথা। ঘটনাটার শুরুও অদ্ভুতভাবে, ব্রেস্তকে একটা পেনাল্টি দেওয়া হবে কি না – এ নিয়ে সিদ্ধান্ত নিতে মাঠের পাশের মনিটরে দেখতে যাচ্ছিলেন রেফারি বেনোয়াঁ মিলো, তা নিয়েই কিনা খেপে গেলেন লিওঁ কোচ ফনসেকা। আগে থেকেই রেফারির কিছু সিদ্ধান্তে বিরক্ত ছিলেন বলেই হয়তো, রেফারির দিকে তখন তেড়ে যান। সহজ হিসাব, ফনসেকার চোখে যে ওটা পেনাল্টি হয় না!

শেষ পর্যন্ত পেনাল্টির সিদ্ধান্ত আর দেননি রেফারি। কিন্তু তার আগেই কী এক হুজ্জত হয়ে গেল! মিলো ডাগআউটের কাছাকাছি যেতেই ফনসেকা তাঁর দিকে তেড়ে যান, কথা বলতে বলতে এক পর্যায়ে মাথা নিয়ে যান মিলোর মাথার কাছে। রেফারির প্রতিবেদনে মিলো লিখেছেন, কপালে কপালে ঘষা লেগেছে।

এই ঘটনার জেরে গতকাল বুধবার ফ্রেঞ্চ পেশাদার ফুটবল লিগ কর্তৃপক্ষ ফনসেকাকে কঠোর শাস্তি দিয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত লিওঁর ম্যাচের আগে, পরে কিংবা ম্যাচ চলাকালে ডাগআউটে যেতে পারবেন না ফনসেকা, রেফারিদের ড্রেসিংরুমেও তাঁর প্রবেশ নিষিদ্ধ, একজন কোচের ম্যাচ সংশ্লিষ্ট অন্য আনুষ্ঠানিক দায়িত্বগুলোও তিনি পালন করতে পারবেন না।

এখানেই শেষ নয়, আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ম্যাচের দিনগুলোতে লিওঁর ড্রেসিংরুমেই যেতে পারবেন না ফনসেকা। মাঠ, মাঠে যাওয়ার টানেল কিংবা এসব সংলগ্ন করিডোরেও তাঁর প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে ফরাসি কর্তৃপক্ষ।

লিওঁ স্বাভাবিকভাবেই এই রায়ে অসন্তুষ্টি জানিয়েছে। এমন অভূতপূর্ব নিষেধাজ্ঞার রায় অনেক তড়িঘড়ি করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাদের।

স্বাভাবিকভাবেই, ৯ মাসের এই নিষেধাজ্ঞার পর ফনসেকা চাকরি হারাতে পারেন বলে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে বাজারে। তবে লিওঁর মালিক জন টেক্সটর জানিয়ে দিয়েছেন, কোচ তাঁর পূর্ণ সমর্থন পাচ্ছেন। ফনসেকার উদ্দেশে লিওঁর মালিক বলেছেন, ‘আপনিই লিওঁর জন্য আদর্শ লোক।’

ফনসেকার জন্য বাড়তি বিরক্তি হতে পারে এটি যে, তাঁর নিষেধাজ্ঞার রায়টা যেদিন এসেছে, অর্থাৎ গতকাল, সেটি ছিল তাঁর ৫২তম জন্মদিন। সেদিনে এমন উপহার!

 

ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল রাতে। মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। এমবাপে, দেম্বেলে, ওলিসেকে নিয়ে আসরের সেরা আক্রমণভাগ ফ্রান্সের। অন্যদিকে ইয়ামাল, ওয়ারসাবালরা ছন্দময় ফুটবল খেলছে। বিশ্বকাপের...
প্যারাগুয়ে নেতিবাচক ও মাত্রাতিরিক্ত আগ্রাসী ফুটবল খেলায় ফ্রান্সও একই ধরনের কৌশল বেছে নিতে বাধ্য হয়েছিল বলে জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। জার্মানিকে যে ছকে বিদায় করেছিল প্যারাগুয়ে, এবার ফরাসিদের...
ফেবারিট ফ্রান্স নাকি জায়ান্ট-কিলার প্যারাগুয়ে। বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি-টু থেকে কে যাবে শেষ ষোলোতে। টুর্নামেন্টের অপ্রতিরোধ্য ফ্রান্স সবদিক থেকে এগিয়ে। তবে, জার্মানিকে বিদায় করা প্যারাগুয়ে আছে...
উসমান দেম্বেলের হ্যাটট্রিকে, নরওয়েকে ৪-১ গোলে হারিয়েছে ফ্রান্স। সেই সাথে গ্রুপ সেরা হয়ে উঠেছে নকআউট পর্বে। ম্যাচের ৩২ মিনিটেই ৩ গোল দিয়ে, রেকর্ড বুকে নাম লিখিয়েছেন ডেম্বেলে। বিশ্বকাপ ইতিহাসে এটি...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর