প্যারাগুয়ের ফুটবল কৌশল নিয়ে ক্ষোভ উগরে দিলেন এমবাপ্পে

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৯:১২ পিএম

প্যারাগুয়ে নেতিবাচক ও মাত্রাতিরিক্ত আগ্রাসী ফুটবল খেলায় ফ্রান্সও একই ধরনের কৌশল বেছে নিতে বাধ্য হয়েছিল বলে জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। জার্মানিকে যে ছকে বিদায় করেছিল প্যারাগুয়ে, এবার ফরাসিদের বিপক্ষে শেষ পর্যন্ত তা কাজে আসেনি। পেনাল্টি গোলে জয় পেয়ে ফ্রান্সের শেষ আট নিশ্চিত হওয়ায় খুশি সমর্থকেরা।

বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্সের মতো দলকে পেনাল্টি গোলের ওপর ভর করে কোয়ার্টার ফাইনালে উঠতে দেখে অনেকেই অবাক হয়েছেন। তবে ফরাসি শিবিরের দাবি, প্যারাগুয়ে নিজেরা যেমন ফুটবলীয় সৌন্দর্যের বাইরে গিয়ে খেলেছে, তেমনি ফ্রান্সকেও তাদের চেনা ছন্দ থেকে বিচ্যুত হতে বাধ্য করেছে।

ফুটবলীয় নৈপুণ্য ছাপিয়ে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচজুড়ে দেখা গেছে শারীরিক শক্তিমত্তার মহড়া, একের পর এক ফাউল, বাজে ট্যাকল ও খেলোয়াড়দের উত্তপ্ত বাক্যবিনিময়। এমবাপ্পের মতে, প্যারাগুয়ে মাঠে স্বাভাবিক ফুটবল খেলতে চায়নি, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফরাসিদেরও আগ্রাসী পথ বেছে নিতে হয়েছে।

ম্যাচ শেষে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে বলেন, ‘প্যারাগুয়ে আসলে ফুটবল খেলতে চায়নি, তারা মাঠে কেবল আগ্রাসন দেখাতে চেয়েছে। প্রয়োজন পড়লে আমরাও যে শক্ত অবস্থান নিতে জানি, সেটা তাদের দেখাতে হয়েছে। তারা আমাদের মানসিকভাবে অস্থির করার চেষ্টা করছিল, কিন্তু উল্টো আমরাই তাদের মনোযোগ নষ্ট করে দিয়েছি।’

জার্মানির পর ফ্রান্সের বিপক্ষেও প্যারাগুয়ের এমন শরীরনির্ভর ও নেতিবাচক ফুটবল কৌশলের তীব্র সমালোচনা করছেন সাবেক ফুটবলাররা। সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচের মতে, ‘এই ম্যাচে অন্তত ৪ থেকে ৫টি লাল কার্ড দেখানো উচিত ছিল।’ অন্যদিকে ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক জো হার্ট মনে করেন, এমন ফুটবল খেলে মাঠের অসম্মান করেছে প্যারাগুয়ে।

সমালোচনার ঝড় থাকলেও সমর্থকদের কাছে জয়টাই শেষ কথা। নিজেদের প্রিয় দলকে শেষ আটে দেখতে পেয়ে প্যারিসের রাস্তায় উল্লাসে ফেটে পড়েন ফরাসি সমর্থকেরা।

চলতি বিশ্বকাপে কেপ ভার্দে, ডিআর কঙ্গো কিংবা সেনেগালের মতো দল বিদায় নিয়েও যেখানে দর্শকদের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছে; সেখানে জার্মানির মতো পরাশক্তিকে বিদায় করার পরও মাঠের নেতিবাচক আচরণের কারণে ফুটবলপ্রেমীদের মন জিততে পারল না প্যারাগুয়ে।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর