স্প্যানিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের দাবি

রেয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০১:১৭ পিএম

দুদিন আগে বার্সেলোনার কাছে হেরে স্প্যানিশ কোপা দেল রের শিরোপা হাতছাড়া করেছে রেয়াল মাদ্রিদ। এতে খালি হাতে মৌসুম শেষের শঙ্কা জোরালো হয়েছে লস ব্ল্যাঙ্কোদের।

কয়েকদিন আগে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে আর্সেনালের কাছে দুই লেগেই বিধ্বস্ত হয়ে মাদ্রিদ বিদায় নিয়েছে। লা লিগার শিরোপার দৌড়ে টিকে থাকলেও খুব একটা আশা রাখতে পাচ্ছে না তারা। ৩৩ ম্যাচ শেষে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে কার্লো আনচেলত্তির দল। বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি জিতলেও লাভ হবে না, অন্তত আরেকটি ম্যাচে বার্সেলোনার হোঁচট খাওয়ার অপেক্ষায় থাকতে হবে।

লা লিগা আর চ্যাম্পিয়নস লিগে বেহাল পারফরম্যান্সে মাদ্রিদে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সে আলোচনা আরও জোর পেয়েছে কোপা দেল রের ফাইনালে হারের পর। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৬ এর জুন পর্যন্ত হলেও শিগগির চাকরি হারাতে যাচ্ছেন আনচেলত্তি- এমন গুঞ্জন বাতাসে।

সে গুঞ্জন আরও উসকে দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক। মাদ্রিদের বিষয়ে বিশ্বস্ত সংবাদদাতা মারিয়া কোরতেগানার প্রতিবেদনে দাবি করা হয়েছে, এরই মধ্যে চলতি মৌসুম শেষেই মাদ্রিদ ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন আনচেলত্তি; আগামী জুনে দায়িত্ব নেবেন ব্রাজিলের। 

ব্রাজিল ও আনচেলত্তিকে জড়িয়ে গুঞ্জন নতুন নয়। গত মৌসুমেও এ আলোচনা তুঙ্গে ছিল। কিন্তু শেষ পর্যন্ত মাদ্রিদের সঙ্গেই চুক্তি নবায়ন করেন ইতালিয়ান কোচ। অন্যদিকে ব্রাজিল নিয়োগ দেয় দরিফাউ জুনিয়রকে। নতুন কোচের অধীনে পারফরম্যান্সের গ্রাফ ক্রমাগত তলানির দিকে নামতে থাকে সেলেসাওদের। তাতে দরিফাউয়ের চাকরিও যায় যায় দশা হয়।

এর মধ্যে গত মার্চের শেষ দিকে আর্জেন্টিনার কাছে ৪-০ ব্যবধানের লজ্জাজনক পরাজয়ে আর চাকরি বাঁচাতে পারেননি দরিফাউ। সেই থেকে নতুন কোচ খুঁজে চলছে দেশটির ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তাতে ব্রাজিলের সঙ্গে আনচেলত্তিকে জড়িয়ে আলোচনা আবার নতুন করে শুরু হয়। গত পরশু বার্সার কাছে মাদ্রিদের শিরোপা হাতছাড়া হওয়ার পর মাদ্রিদের আনচেলত্তির ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

অ্যাথলেটিকের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ড্রেসিংরুমে এরইমধ্যে মৌসুম শেষে ক্লাব ছাড়ার ব্যাপার জানিয়েছেন আনচেলত্তি। আগামী জুনেই তাঁকে ব্রাজিলের ড্রেসিংরুমে দেখা যেতে পারে বলেও ধারণা সংবাদমাধ্যমটির।

আগামী জুনের মাঝামাঝিতে নতুন সংস্করণে ক্লাব বিশ্বকাপ শুরু হবে। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এ টুর্নামেন্টে অংশ নেবে মাদ্রিদও। তবে অ্যাথলেটিকের প্রতিবেদন জানাচ্ছে, বৈশ্বিক ওই টুর্নামেন্টের আগেই স্প্যানিশ ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন আনচেলত্তি।

বিশ্বকাপের বাকি মাত্র আর ১০ দিন। ইতোমধ্যে একাধিক দলই আয়োজক দেশেই পৌঁছে গিয়েছে। ৪৮ দলের বিশ্বকাপে সব দলই আলাদা আলাদা বেস ক্যাম্পে নিজেদের প্রস্তুতি সারবে। আর্জেন্টিনা গত ৩১ মে যুক্তরাষ্ট্রের কানসাস...
বিরতির পর এক সঙ্গে ১০টি পরিবর্তন আনেন আনচেলত্তি। ডিফেন্ডার লিও পেরেইরা বাদে সবাইকে বদলি করেন ব্রাজিল কোচ। একইসঙ্গে ফর্মেশন বদলে ৪-৩-৩ কৌশলে খেলতে থাকে সেলেসাওরা। এর ফলও পেয়ে যায় দ্রুতই।...
গোল্ডম্যান স্যাকসের মতে, আগামী ১১ জুন শুরু হওয়া বিশ্বকাপে স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২৬ শতাংশ। স্পেনের পরই ফ্রান্সকে রেখেছে গোল্ডম্যান। ২০১৮ এর পর আরেকবার শিরোপা জয়ের ক্ষেত্রে কিলিয়ান...
তবে এই চুক্তিতে একটা শর্তের কথা উল্লেখ করেছে বিবিসি। আগামী ৭ জুন রেয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচন শেষ না হওয়ার পর্যন্ত মরিনিওকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে না। সেখানেই শেষ নয়, ওই নির্বাচনে...
গণহত্যার দায়ে জামায়াত ইসালামী ও আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গতকাল বুধবার বিকেলে চাটখিল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর