দুই ঘণ্টা আগেই বার্সার বিপক্ষে একাদশ জানিয়ে দিয়েছে রেয়াল মাদ্রিদ

আপডেট : ১১ মে ২০২৫, ০৬:৪৮ পিএম

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের চোখে, দুই দলের শিরোপাদৌড়ে পার্থক্য গড়ে দেওয়ার হিসেবে এর চেয়ে প্রতিদ্বন্দ্বীতামুখর এল ক্লাসিকো এই শতাব্দীতেই আর আসেনি। বার্সেলোনা জিতে গেলে লা লিগা বার্সার হয়ে যাওয়া নিশ্চিত, রেয়াল মাদ্রিদ জিতলে পরের তিন ম্যাচের জন্য লা লিগার শিরোপাদৌড় আরও আকর্ষণীয় হয়ে যাবে।

একে তো বার্সা-মাদ্রিদ দ্বৈরথ, তারওপর শিরোপার হিসেব এদিক-সেদিক হয়ে যাওয়ার সম্ভাবনা…বার্সার মাঠে আজ এল ক্লাসিকোর রোমাঞ্চ ফুটবলপ্রেমী কোনো মনকেই আন্দোলিত না করে পারে না। এমন ম্যাচে খুঁটিনাটি সব কিছুই তো বিশ্লেষণের আওতায় পড়ে!

এই যেমন, ম্যাচের দুই ঘণ্টা আগেই রেয়াল মাদ্রিদের একাদশ ঘোষণা করে দেওয়া নিয়েও আলোচনা হচ্ছে। সাধারণত ম্যাচের এক ঘণ্টা আগেই একাদশ জানিয়ে দেওয়া হয়, মাদ্রিদ দুই ঘণ্টা আগে জানিয়ে দেওয়া তাদের আত্মবিশ্বাসের প্রতিফলন নাকি বার্সার জন্য শেষ মুহূর্তে কৌশলে সমন্বয়ের সুবিধা করে দেওয়া – এ নিয়ে বিতর্ক হচ্ছে। সে বিতর্কের ফল অবশ্য ম্যাচের ফলের সঙ্গে সামন্তরিক! এর বাইরে একাদশ কেমন হলো, চিরন্তন সে তর্ক-বিতর্ক তো আছেই!

তা একাদশ কেমন হলো?

একটা বদল আছে একাদশে, যা থাকবে বলে ধরে নেওয়াই হচ্ছিল। মৌসুমে মূলত বেঞ্চের খেলোয়াড় বনে গেলেও বদলি নেমেই বেশিরভাগ সময়েই আলো ছড়ানো তুর্কি প্লেমেকার আরদা গুলাশকে একাদশে রেখেছেন মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। বসিয়ে রেখেছেন ব্রাজিলিয়ান প্লেমেকার রদ্রিগোকে।

মাঝমাঠে বল পায়ে সৃষ্টিশীল স্প্যানিশ মিডফিল্ডার দানি সেবায়োসকে রেখেছেন। বার্সার হাইলাইন ডিফেন্স ও নিরন্তর প্রেসিংয়ের সামনে সেবায়োসের ভূমিকা তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।

আক্রমণে ভিনিসিয়ুস ও এমবাপ্পে, মাঝমাঠে গুলাশ আর সেবায়োসের পাশে বেলিংহ্যাম ও ভালভের্দে। রক্ষণে রাইটব্যাকে লুকাস ভাসকেস ও লেফটব্যাকে ফ্রান গার্সিয়াকে রেখে দুই সেন্টারব্যাক হিসেবে চুয়ামেনি ও রাউল আসেনসিওকে অবশ্য মৌসুমে অনেকবারই খেলিয়েছেন আনচেলত্তি।

এদিকে বার্সায় যোগ দিয়েই স্প্যানিশ ভাষায় সব প্রশ্নের উত্তর দিয়ে সমর্থকদের চমকে দিয়েছেন গর্ডন। ২৫ বছর বয়সী এ উইঙ্গার জানিয়েছেন, বার্সায় যোগ দেওয়ার স্বপ্ন ছোট বেলা থেকেই দেখেছেন তিনি। আর সে কারণে শৈশব...
সেই সমালোচনার জবাব দিয়েছেন ফুয়েন্তে। স্পেন কোচ জানিয়েছেন, খেলোয়াড় বাছাইয়ে ক্লাবের দিকে তাকাননি তিনি। বরং পারফরম্যান্স ও দলে খেলার উপযোগিতাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলে জানিয়েছেন...
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী যত সমালোচনাই করুক না কেন, সেসবে পাত্তাই দিচ্ছেন না ইয়ামাল। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ফিলিস্তিনের পতাকা হাতে বেশ কয়েকটি ছবি পোস্ট দিয়েছেন বার্সার এই স্প্যানিশ রাইট...
বিতর্কটা কী নিয়ে? গতকাল রেয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচের পর এমবাপ্পে দাবি করেছেন, আরবেলোয়া তাঁকে রেয়াল মাদ্রিদের ‘চতুর্থ পছন্দের ফরোয়ার্ড’ হিসেবে উল্লেখ করেছেন। তবে পরে সেই দাবি অস্বীকার করেছেন...
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
লোডিং...

এলাকার খবর