বাংলাদেশ খেলত তাদের বিপক্ষে, পাল্লা দিত ভারত- সে দলটিই খেলবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ 

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৯:৪৫ এএম

গতকাল এশিয়া অঞ্চলের বাছাইপর্ব থেকে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে উজবেকিস্তান ও জর্ডান। প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে দেশ দুটি। এই দুই দেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। এর মধ্যে উজবেকিস্তানের সঙ্গে মাঝে কিছুদিন নিয়মিত দেখা হতো। ২০১৮ সালে র‍্যাঙ্কিংয়ে ভারতের (৯৭) চেয়ে মাত্র দুই ধাপ এগিয়ে ছিল উজবেকিস্তান।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে আগামী ফুটবল বিশ্বকাপ। ৪৮ দলের বর্ধিত বিশ্বকাপে প্রতিটি অঞ্চল থেকেই অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ছে। এশিয়া অঞ্চল থেকে তাই তিনটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি চলে যাচ্ছে বিশ্বকাপে। এর বাইরে আরও দুটি দল যাবে। আরেকটি দলের সুযোগ থাকবে আন্ত: মহাদেশীয় প্লে-অফ খেলে বিশ্বকাপে যাওয়ার।

‘এ’ গ্রুপ থেকে আগের ম্যাচে শেষ মুহূর্তে গোল করে ইরান উজবেকিস্তানের অপেক্ষা এক ম্যাচ বাড়িয়েছিল। গতকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গোল শূন্য করার পর আর কোনো অনিশ্চয়তা থাকেনি। গোলকিপার উতকির ইউসোপোভ দুর্দান্ত সব সেভে দলকে কোনো গোল খেতে দেননি। এই গ্রুপ থেকে ইরান আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে র‍্যাঙ্কিংয়ের ৫৭তম দল। 

১৯৯১ সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হওয়া উজবেকিস্তান ১৯৯২ সালে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। যদিও ফিফার স্বীকৃতি পেতে আরও দুই বছর অপেক্ষা করতে হয়েছে তাদের। তবে খুব দ্রুত এশিয়ান অঞ্চলে শক্তিশালী দল হয়ে উঠেছিল তারা। ২০০৬ বিশ্বকাপে একটুর জন্য যেতে পারেনি। বাহরাইনের বিপক্ষে প্লে-অফে জিতলে আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলতে পারত।

জর্ডানও খেলবে বিশ্বকাপ। ছবি: টুইটার

প্রথম লেগে ১-০ জিতলেও রেফারির ভুলে ফিফা সে ম্যাচ বাতিল করে। পরে প্রতিপক্ষের মাঠে গোলের হিসেবে বাদ পড়ে উজবেকিস্তান। বাংলাদেশের সঙ্গে এই সময়টাতেই নিয়মিত দেখা হয়েছে দলটির। ১৯৯৯ সালে প্রথম দেখায় বাংলাদেশকে ৬ গোল দিয়েছিল উজবেকিস্তান।
আর ২০০৭ এশিয়া কাপ বাছাইয়ে একই গ্রুপে পড়েছিল দুই দল। ২০১৬ সালে ঘরের মাঠে ৫-০ গোলে হারানোর পর বাংলাদেশে এসেও পেয়েছিল ৪-০ ব্যবধানের জয়। 

এদিকে গতকাল বিশ্বকাপ নিশ্চিত করা আরেক দল জর্ডানের বিপক্ষে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল বিশ্বকাপ বাছাইয়ে। ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে ২০১৫ সালে ৪-০ গোলে জয়ী জর্ডান পরের লেগে জিতেছিল ৮-০ ব্যবধানে। তবে ২০১৪ সালেই বিশ্বকাপ খেলার সবচেয়ে কাছাকাছি গিয়েছিল জর্ডান, কিন্তু প্লে-অফে উরুগুয়ের সঙ্গে পেরে ওঠেনি তারা। 

গতকাল ‘বি’ গ্রুপে ওমানকে ৩-০ গোলে হারিয়েও অপেক্ষায় ছিল জর্ডান। গ্রুপের অন্য ম্যাচে সাউথ কোরিয়া ইরাককে ২-০ গোলে হারালে জর্ডানের প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়। 

স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে। ২-২ গোলে ড্র করেছে নবাগত দলটি।  
চোটের কারণে ব্রাজিলের একাধিক তারকা খেলোয়াড় স্কোয়াডেই জায়গা পাননি। উইলিয়ান, মিলাতাওদের মতো তারকদের ছাড়া বিশ্বকাপ খেলতে আসা ব্রাজিল এবার আরেকটি ধাক্কার সামনে। ব্রাজিলের উইঙ্গার রাফিনিয়া ডান উরুর...
তবে আর্জেন্টিনা যে শুধু এসব পার্টি ও খাবার নিয়েই ব্যস্ত, ব্যাপারটা তেমন নয়। অনুশীলনেও কোনো কমতি রাখছেন না স্কালোনির শিষ্যরা। তবে আর্জেন্টিনার অনুশীলন অন্য আট-দশটা দলের মতো নয়, সেখানেও চলে...
ফিফা বিশ্বকাপে ভোজেনিয়ার নৈপুণ্যে স্পেনকে গোলশূন্য রুখে দেয় নবাগত কেপ ভার্দে। ম্যাচ শেষে মায়ের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন ভোজেনিয়া। এরপরই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 
বেলজিয়ামকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করেছে ইরান। ইরানের রক্ষণদুর্গের সামনে যেন অসহায় আত্মসমপর্ণ বেলজিয়ামের।
বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে হোঁচট খাওয়া স্পেন স্বরূপে ফিরেছে। সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে, ফেভারিটের মতোই টুর্নামেন্টে ফিরলো ইউরো চ্যাম্পিয়নরা। স্পেনের পক্ষে জোড়া গোল করেন মিকেল ওয়ারসাবাল।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ায় আসা উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই মতবিনিময় সভায় তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা....
মনোহরদীতে অযু করার সময় বজ্রপাতে একটি মাদরাসার তিন ছাত্র নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় এ বজ্রপাত হয়। এছাড়া, ঢাকার সাভারে তিনজন, মানিকগঞ্জে দুজন এবং নেত্রকোণা...
লোডিং...

এলাকার খবর