খুনের মামলায় গ্রেপ্তার ১৩ বছর বয়সী ফুটবলার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ এএম

ফ্রান্সে ১৬ বছর বয়সী এক কিশোরকে ছুরি মেরে খুন করা হয়েছে। আর সে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ফ্রেঞ্চ ক্লাব লিওঁর বিখ্যাত অ্যাকাডেমির অনূর্ধ্ব-১৩ দলের এক ফুটবলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তোলপাড় পড়ে গেছে ফ্রান্সের ফুটবলে।

ফ্রেঞ্চ সংবাদমাধ্যমগুলো বলছে গত ৩১ আগস্ট রোববার রাতে হত্যা করা হয়েছে ১৬ বছর বয়সী এক কিশোরকে। সেদিন রাত সাড়ে ১০টায় লিওঁর শহরতলী কালউইর-ই-কিয়ার অ্যালেক্সান্দর ফ্লেমিং অ্যাভিনিউতে স্থানীয়ভাবে শেমস নামের ওই কিশোর তার দুই বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে ছিল। এ সময় আরেক কিশোর এসে ছুরি নিয়ে তাদের ওপর হামলা করে। তিনজন পালানোর চেষ্টা করলেও শেমস বুকে ছুরিকাহত হয়। 

হাসপাতালে নেওয়ার হলেও ওই আঘাতে পরদিন মৃত্যু হয় শেমসের। পরদিন এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে লিওঁর অনূর্ধ্ব-১৩ দলের এক ফুটবলারকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনা ফ্রান্স ফুটবলকে নাড়িয়ে দিয়েছে। কারণ, লিওঁর অ্যাকাডেমি বরাবরই বিখ্যাত ছিল। এখনো শীর্ষ পর্যায়ে আছেন এমন তারকাদের মধ্যে ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, আমিন গুইরি, হুসেম আওয়া, করিনতন তলিসোরা সবাই লিওঁতে বেড়ে উঠেছেন। সেরা সময় পার করে আসা করিম বেনজেমা, আলেসান্দ্রে লাকাজেতে, হাতেম বেন আরফা, নাবিল ফেকির ও স্যামুয়েল উমতিতিরাও এই অ্যাকাডেমির সাবেক ছাত্র।

হত্যাকাণ্ডে ক্লাবের অনূর্ধ্ব-১৩ দলের এক সদস্যের গ্রেপ্তার হওয়াটা তাই লিওঁর অ্যাকাডেমি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বিশেষ করে এমন এক একটি অ্যাকাডেমিতে বেড়ে ওঠার পরও ফুটবলারের অপরাধে যুক্ত হওয়াটা প্রশ্নবিদ্ধ। 

যদিও কালউইর-ই-কিয়া শহরের মেয়র বলেছে, এটা অপরাধ-চক্র বা মাদকের সঙ্গে জড়িত থাকার ঘটনা নয়, বরং ‘ব্যক্তিগত ব্যাপার সীমা ছাড়িয়ে গেছে।’

ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল রাতে। মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। এমবাপে, দেম্বেলে, ওলিসেকে নিয়ে আসরের সেরা আক্রমণভাগ ফ্রান্সের। অন্যদিকে ইয়ামাল, ওয়ারসাবালরা ছন্দময় ফুটবল খেলছে। বিশ্বকাপের...
প্যারাগুয়ে নেতিবাচক ও মাত্রাতিরিক্ত আগ্রাসী ফুটবল খেলায় ফ্রান্সও একই ধরনের কৌশল বেছে নিতে বাধ্য হয়েছিল বলে জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। জার্মানিকে যে ছকে বিদায় করেছিল প্যারাগুয়ে, এবার ফরাসিদের...
ফেবারিট ফ্রান্স নাকি জায়ান্ট-কিলার প্যারাগুয়ে। বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি-টু থেকে কে যাবে শেষ ষোলোতে। টুর্নামেন্টের অপ্রতিরোধ্য ফ্রান্স সবদিক থেকে এগিয়ে। তবে, জার্মানিকে বিদায় করা প্যারাগুয়ে আছে...
উসমান দেম্বেলের হ্যাটট্রিকে, নরওয়েকে ৪-১ গোলে হারিয়েছে ফ্রান্স। সেই সাথে গ্রুপ সেরা হয়ে উঠেছে নকআউট পর্বে। ম্যাচের ৩২ মিনিটেই ৩ গোল দিয়ে, রেকর্ড বুকে নাম লিখিয়েছেন ডেম্বেলে। বিশ্বকাপ ইতিহাসে এটি...
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর