নেপালে আটকা পড়েছেন জামালরা, বাংলাদেশে ফেরা হচ্ছে না আপাতত

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ পিএম

নেপালে সরকারবিরোধী আন্দোলনের কারণে গতকাল বাংলাদেশ-নেপালের প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছিল। ম্যাচ বাতিলের পর আজই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরার কথা। তবে নেপালে ব্যাপক বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেছে দেশটির বিমানবন্দর। কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। 

এমন পরিস্থিতিতে নেপালের হোটেলে আটকা পড়েছে বাংলাদেশের ফুটবল দল। আজ বিকেল ৩টার সময় বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে জামাল ভূঁইয়াদের ফেরার কথা ছিল। কিন্তু চলমান পরিস্থিতিতে স্থগিত হয়ে গেছে বাংলাদেশে ফেরা। 

বাংলাদেশ ফুটবল দল এখন দেশে ফিরছে না,  এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল থেকে নির্ধারিত সময়ের একদিন আগে আজ বেলা ৩:০০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়েছে। দলের ফেরার বিষয়ে পরবর্তী আপডেট দ্রুত জানানো হবে।’

বাংলাদেশ দলের মূলত ১০ সেপ্টেম্বর ফেরার কথা ছিল। কিন্তু কাঠমান্ডুতে উদ্ভূত পরিস্থিতিতে খেলা বাতিলের পর আজই ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য বাংলাদেশ দল আগামীকালের ৩৩ টিকিট আজ রিশিডিউল করেছে। এখন শেষ পর্যন্ত বাংলাদেশ দল আজই ফিরতে পারবে কিনা তা নির্ভর করছে নেপালের বিমানবন্দর পুনরায় চালু হওয়ার ওপর।

তিন সন্তানের হাত ধরে মাঠে ঢুকলেন মেসি। আতশবাজিতে আলোকিত আকাশ। জাতীয় সংগীত বাজল। গলা ভিজে এল তাঁর। আর গ্যালারি? এক সুরে গেয়ে উঠল, 'লিও মেসির সাথে… আমরা সবাই জয়ের আনন্দ উদযাপন করতে যাচ্ছি।'
জয় দিয়ে মেসির বিদায়ী ম্যাচ রাঙাল আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তে। এদিন সব আয়োজনই মেসিকে ঘিরে।
বিদায়ী এই ম্যাচের আগে শেষবারের মতো আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন করেন মেসি। অনুশীলনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন আর্জেন্টাইন মহাতারকা। সেখানে মেসি জানিয়েছেন, বিশেষ এই...
আর্জেন্টিনার হয়ে মেসির এই মহাকাব্যের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক...
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থান নিয়ে এবার মুখোমুখি মেয়র ও পুলিশ। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা নগর ভবনে অবস্থান করছেন, এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতেই সেখানে...
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এসে কিরিল নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নওগাঁয় হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ওই চালকলে নিহত ও আহত হওয়ার ঘটনাটি...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
লোডিং...

এলাকার খবর